সংগৃহিত ছবি
জাতীয়

আমরা নিরপেক্ষ থাকতে চাই

নিজস্ব প্রতিবেদক: আমরা কমিশনে যারা আছি আমরা কেউ রাজনীতিতে ঢুকতে চাই না। কোনো রাজনৈতিক দলের পক্ষে বা বিপক্ষে দাঁড়াতে চাই না। আমরা নিরপেক্ষ থাকতে চাই বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন।

আরও পড়ুন: ‘ডেভিল হান্ট’ নিয়ে যা বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা

রোববার (৯ ফেব্রুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের লবিতে ইসি বিটের সাংবাদিকদের সংগঠন রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসির (আরএফইডি) বার্ষিক সাধারণ সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

প্রধান নির্বাচন কমিশনার বলেন, আমরা নিরপেক্ষ থাকতে চাই। ইলেকশন কমিশনের এত বদনাম এত গালি দেয় এটা কেন হলো। এর ১০০টা কারণ বলতে পারবেন, ২০০টা কারণ বলতে পারবেন। কিন্তু আমার কাছে এক নম্বর কারণ হলো- ‘পলিটিক্যাল কন্ট্রোল অব দ্য ইলেকশন কমিশন’। এটি আমার কাছে মনে হয়েছে সব থেকে বড় কারণ। রাজনীতির কাছে নির্বাচন কমিশনকে সঁপে দেওয়া এটি হচ্ছে সবচেয়ে বড় কারণ।

আরও পড়ুন: স্বাস্থ্যের জন্য গুরুতর হুমকিতে রাজধানীর বায়ু

তিনি আরও বলেন, রাজনীতিবিদদের যদি ‘ইনফ্লুয়েন্স অন দ্য ইলেকশন কমিশন’ বন্ধ করা না যায়, আবার সেই পুরোনো জিনিস রিপিট হবে বলে আমি মনে করি। ‘দে আর থাউজেন্ড রিজন’, তবে আমার বিবেচনার সবচেয়ে কারণ ‘দে আর মে বি পলিটিক্যাল কন্ট্রোল অন দ্য ইলেকশন কমিশন’। এটি আমার কাছে সবচেয়ে বড় কারণ মনে হয়েছে অতীতে। এখান থেকে আমাদের বের হয়ে আসতে হবে। আমরা সুষ্ঠু নির্বাচন করতে প্রতিজ্ঞাবদ্ধ। সেজন্য আমাদের দেশের সবার সহযোগিতা লাগবে। আমাদের একার পক্ষে এটা সম্ভব নয়, যদি না আমরা সবার সহযোগিতা না পাই।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বলিউড তারকাদের মধ্যে যাঁরা ক্রিকেটারকে বিয়ে করেছেন

উপমহাদেশে ক্রিকেটের জনপ্রিয়তা নিয়ে নতুন করে বলার কিছু নেই। মাঠের পারফরম্যান্স...

তিতাসের ২৮ নম্বর কূপ উদ্বোধন, মিলবে ১২ এমএমসিএফ গ্যাস

ব্রাহ্মণবাড়িয়ার তিতাস গ্যাসক্ষেত্রের ২৮ নম্বর কূপ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন কর...

স্বপ্নের নায়ক সালমান শাহর জন্মদিন আজ

আজ ১৯ সেপ্টেম্বর। ঢাকাই চলচ্চিত্রের ক্ষণজন্মা নায়ক সালমান শাহর ৫৫তম জন্মদিন।...

জাতিসংঘে প্রথম ভাষণে প্রধানমন্ত্রীর বক্তব্যে থাকবে যেসব বিষয়

প্রায় চার দশক পর জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বাংলাদেশের নেতৃত...

রাত জাগা ও অনিয়মিত ঘুমে কি কমে সন্তান ধারণের ক্ষমতা?

ব্যস্ত জীবনে কাজের চাপ কিংবা নানা কারণে অনেকেই ঘুমের সময় কমিয়ে দেন। অথচ শরীরে...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

বিসিবির বোর্ড সভা আজ, আসছে যেসব সিদ্ধান্ত

প্রায় দেড় মাস পর আজ রোববার হোম অব ক্রিকেটে বসছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিস...

সৌদিকে সামরিক সহায়তার প্রস্তাব তুরস্কের

মক্কা চুক্তির আওতায় সৌদি আরবকে সামরিক সহায়তার প্রস্তাব দিয়েছে তুরস্ক। গত ৭ আগ...

মধ্যপ্রাচ্যে সতর্কতা, অবকাশ কাটছাঁট ট্রাম্পের

মধ্যপ্রাচ্যজুড়ে উত্তেজনা আরও বাড়তে পারে বলে সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্র।...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা