ছবি: সংগৃহীত
বিনোদন

‘তুফান’র পোস্টার প্রকাশ্যে

বিনোদন ডেস্ক: ঢাকাই চলচ্চিত্রের সুপার স্টার শাকিব খান অভিনীত ‘তুফান’ সিনেমার প্রথম অফিসিয়াল পোস্টার প্রকাশিত হয়েছে।

আরও পড়ুন: মেয়ে দত্তক নিলেন পরী

শনিবার (১১ মে) সকালে এ পোস্টার প্রকাশ করা হয়। এতে দেখা যায়, সাদা শার্ট ও কালো ব্লেজারে শাকিব। লম্বা চুল, মুখভর্তি ছোট দাড়ি, মলিন চাহনি তার। নায়কের বুকে হাত রেখে প্রেমিকার ভঙ্গিমায় দাঁড়িয়ে মিমি। তার পরনে মেরুন ঝলমলে টপ।

সামাজিক মাধ্যম ফেসবুকে পোস্টারের ক্যাপশনে মিমি লিখেছেন, বড় পর্দায় আসছে তুফান। এ নিন অফিসিয়াল তুফানি পোস্টার।

একই পোস্টার শেয়ার দিয়ে শাকিব লিখেছেন, বড় পর্দায় ‘তুফান’ আনতে চলেছে এ জুটি!

আরও পড়ুন: রেড কার্পেটে রূপকথার পরী আলিয়া

পোস্টারটি প্রকাশের পর থেকে দ্বৈত পোস্টারটি সাড়াও পাচ্ছে বেশ। মাত্র এক ঘণ্টায় শাকিব ও মিমির ফেসবুক পেজ মিলিয়ে এর রিঅ্যাকশন সংখ্যা ৫০ হাজার ছাড়িয়েছে! অর্থাৎ নতুন এ পোস্টারেও দর্শকের মাঝে ‘তুফান’র ঝড় অব্যাহত থাকছে।

এর আগে গত ৭ মে ‘তুফান’র টিজার প্রকাশ করে সবাইকে চমকে দেন কিং খান। বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনায় বড় বাজেটে নির্মিত হচ্ছে সিনেমাটি।

নির্মাতা রাফী জানিয়েছেন, এরই মধ্যে সিনেমা সিংহভাগ শুটিং শেষ হয়ে গেছে। এটি প্রযোজনা করছে ঢাকার আলফা আই, চরকি ও কলকাতার এসভিএফ। সিনেমাটি আগামী ঈদে মুক্তি পাচ্ছে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে আবিদ শেখ...

‎শিশু ধর্ষণ: পাঁচ বছর পর আদালতের রায়ে যুবকের মৃত্যুদণ্ড

ফরিদপুরের আলফাডাঙ্গায় স্কুলে যাওয়ার পথে আট বছরের...

বিএনপির সাবেক ৫ বারের এমপি আব্দুল হাই আর নেই

বর্ষীয়ান রাজনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধা, সাবেক উপমন্...

হামজার লাল কার্ড নিয়ে ফুঁসছেন শেফিল্ড কোচ

ফ্র্যাটন পার্কের রোমাঞ্চকর লড়াইয়ে পোর্টসমাউথের মাঠে ৩-২ গোলে হেরেছে শেফিল্ড ই...

পাকিস্তানের পেশোয়ারে ছাদ ধসে প্রাণ গেল ২৯ জনের

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের রাজধানী পেশোয়ারে এক মর্মান্তিক দুর্ঘ...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ডেঙ্গুর টিকা আমদানিতে আর্থিক সংকট হবে না : ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম

রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রকোপ বাড়তে থাকা ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দ্রুত...

প্রশ্নপত্র ফাঁস চক্রের মূল হোতাসহ ৭ সরকারি-বেসরকারি কর্মচারি গ্রেপ্তার

সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের বহুল আলোচিত ঘটনা...

দিল্লিতে ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে আটক

ভারতের নির্বাচন কমিশনে ভোটার তালিকা সংশোধনে অনিয়মের অভিযোগ তুলে পদত্যাগের দা...

বিশ্বব্যাংকের সঙ্গে নতুন অংশীদারত্ব চুক্তির পথে বাংলাদেশ : অর্থমন্ত্রী

বিশ্বব্যাংকের সঙ্গে একটি নতুন কান্ট্রি পার্টনারশিপ বা অংশীদারত্ব চুক্তি স্বাক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা