ফাইল ছবি
বিনোদন

ফের লন্ডন মাতাবেন জেমস

বিনোদন ডেস্ক: রক লিজেন্ড মাহফুজ আনাম জেমস আবারও লন্ডনে পারফর্ম করতে যাচ্ছেন। নেক্সট স্টেজ ইভেন্ট’র আয়োজনে আগামী ২৬ ও ২৭ মে লন্ডনের মাইল এন্ড স্টেডিয়ামে বাংলাদেশ ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হবে। সেখানেই কনসার্ট মাতাবেন তিনি।

আরও পড়ুন: 'তুফান' টিজারে শাকিবের ঝড়

সংবাদ মাধ্যমকে খবরটি নিশ্চিত করেন জেমস ও তার ব্যান্ড নগর বাউলের ম্যানেজার রুবাইয়াত ঠাকুর রবিন।

রবিন জানান, বাংলাদেশ ফেস্টিভ্যাল লন্ডনে বসবাসরত বাঙালিদের অন্যতম একটি মিলনমেলা। বাংলার সাংস্কৃতিক ঐতিহ্য নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিতেই প্রতিবছর এ আয়োজন করা হয়। এরই ধারাবাহিকতায় এবারও এ আয়োজনে থাকছে যাত্রাপালা ও বাউল গানসহ বাঙালি শিল্পীদের নানা ধরনের পরিবেশনা।

আরও পড়ুন: একসঙ্গে শাকিব-ঋতুপর্ণা

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, শুধু প্রবাসী বাঙালি নয়, ভিন্ন জাতি-গোষ্ঠীর লোকজন এ উৎসবে অংশ নিয়ে থাকেন। তারা পরিচিত হন বাংলা সংস্কৃতির সঙ্গে।

এবারে দেশের রক স্টার জেমসের উপস্থিতি এ উৎসবকে আরও বর্ণিল করে তুলবে বলে আশা করছেন আয়োজকরা।

উল্লেখ্য, গত ৭ ডিসেম্বর লন্ডনের দ্য রয়্যাল রিজেন্সিতে ও ১০ ডিসেম্বর বার্মিংহামের কনসার্ট করেছেন জেমস। দেশে ফেরার ৪ মাস পেরোতেই ফের লন্ডন মাতাতে যাচ্ছেন জেমস।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

আজীবন সম্মাননা পেলেন নূতন ও মুনমুন

টেলিভিশন, চলচ্চিত্র ও ওটিটিসহ সংস্কৃতির বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদান ও সাফ...

দোসরদের ধরতে গোয়েন্দা তথ্য ব্যবহারের নির্দেশ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসরদের আইনের আওতায় আনতে পুলিশের গোয়েন্দা তথ্য...

বোদায় ফুটবলের মাঠে লিজেন্ডসদের সঙ্গে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

পঞ্চগড়ের বোদা উপজেলার ফুটবলের ঐতিহ্য ও সোনালী অতীতকে স্মরণ করে স্থানীয় লিজেন্...

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন কর...

সাইবার সুরক্ষা আইন নিয়ে সংশোধনের সুযোগ আছে

দেশের মানুষের সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি অনলাইনে অপতথ্য ছড়ানো ঠেকাতে মিডিয়...

স্বাস্থ্যসেবা কেন্দ্রেও ক্ষমতার গরমের আঁচ: জামায়াত আমির

রাজধানীর মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে মধ্যরাতে ভাঙচুর ও লুটপাটের...

নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে ভ্যান, চালক নিহত

জামালপুরের দেওয়ানগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ভ্যান রাস্তার পাশের পুকুরে পড়ে স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা