সংগৃহীত ছবি
বিনোদন

'তুফান' টিজারে শাকিবের ঝড়

বিনোদন ডেস্ক : ঢালিউড সুপারস্টার শাকিব খান অভিনীত ‘তুফান’ সিনেমার টিজার প্রকাশ পেয়েছে। মঙ্গলবার (৭ মে) অন্তর্জালে আসতেই টিজারটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝড় তুলেছে।

আরও পড়ুন : সংগীত শিল্পী প্রতীক ইয়াসিরের জন্মদিন আজ

‘তুফান’ সিনেমার এ টিজারের সময়সীমা ১ মিনিট ২১ সেকেন্ড। এটি দেখে ভক্তরা বলেছেন টিজারেই যেন ঝড় তুলেছেন কিং খান।

এই টিজারের শুরুতেই অস্ত্র হাতে দেখা যায় শাকিবকে। ভিডিওজুড়েই নায়কের দাপট নজরকাড়ার মতো। কেউ কেউ বলছেন শাকিবকে এমন বিধ্বংসী রূপে পূর্বে আর দেখা যায়নি।

আরও পড়ুন : একসঙ্গে শাকিব-ঋতুপর্ণা

টিজারে শাকিবকে অস্ত্র হাতে সব কিছু তছনছ করতে দেখা যায়। তার দুর্ধর্ষ লুকে উচ্ছ্বসিত ভক্তরা। টিজারের শেষে চঞ্চল চৌধুরীরও দেখা মেলে।

টিজারে চঞ্চলকে অট্টহাসি দিয়ে বলতে শোনা যায়, ‘তুফান, খুব ভয় পাইছি রে হেহেহেহে....’। এ সংলাপের শেষেই আরও একবার বিধ্বংসী রূপে শাকিব উপস্থিত হন।

আরও পড়ুন : রাষ্ট্রদূতের দায়িত্ব পেলেন কারিনা কাপুর

প্রসঙ্গত, এ প্রজন্মের আলোচিত নির্মাতা রায়হান রাফী পরিচালিত দুই বাংলার যৌথ প্রযোজনার ‘তুফান’ সিনেমাটি তৈরি হচ্ছে। এতে মূল চরিত্রে অভনয় করেছেন শাকিব খান। তার বিপরীতে মিমি চক্রবর্তী ও মাসুমা রহমান নাবিলাকে দেখা যাবে। অন্যদিকে জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরীসহ আরও অনেক তারকার দেখা মিলবে এ সিনেমায়।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাজারহাটে জমিতে লাউ চাষ করে লাভবান দছিজল

কুড়িগ্রামের রাজারহাট উপজেলার উমর মজিদ ইউনিয়নের ফকি...

ভবিষ্যৎ বিশ্বের নেতৃত্বে তরুণদের প্রস্তুত করতে হবে : শিক্ষামন্ত্রী

বাংলাদেশের বিপুল তরুণ জনগোষ্ঠীকে দক্ষ মানবসম্পদে রূপান্তর করতে শিক্ষার আধুনিক...

রাজশাহীতে নবায়নযোগ্য জ্বালানি ও ন্যায্য জ্বালানি রূপান্তর নিয়ে আলোচনা

আর্থ-সামাজিক সমৃদ্ধি অর্জনে নবায়নযোগ্য জ্বালানির ভ...

ধামরাইয়ে কীর্তনের খিচুড়ি নিয়ে বিরোধ, যুবককে গুলি

ধর্মীয় কীর্তনের খিচুড়ি খাওয়াকে কেন্দ্র করে বিরোধের...

গলার কাঁটা হয়ে দাঁড়ানো হাসিনাকে সরাতে ভারত ব্যস্ত, এমপি ফজলে হুদা

ভারতের সাথে বাংলাদেশের বিদ্যমান প্রত্যাবর্তন চুক্ত...

শীতের আমেজে নীরব ঘাতক উচ্চ রক্তচাপ!

শীতকাল মানেই অনেকের কাছে উষ্ণ চাদরের ওম আর গরম পানীয়ের চুমুকে গা এলিয়ে দেওয...

২৩ নভেম্বর মালিকদের প্রস্তাব ও ডিসেম্বরে কার্যকরের আশা মজুরি বোর্ডের

পোশাক শ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি নির্ধারণে আগামী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা