সংগৃহীত
বিনোদন

মিষ্টি জান্নাতকে আইনি নোটিশ

নিজস্ব প্রতিবেদক: মানহানির মতো মন্তব্য দেওয়ার অভিযোগ এনে জনসম্মুখে ক্ষমা চাওয়া এবং ১০ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে অভিনেত্রী জান্নাতুল ফেরদৌস মিষ্টিকে আইনি নোটিশ দিয়েছেন অন্য ১ অভিনেত্রী মির্জা ফারজানা ইয়াসমিন তমা।

বৃহস্পতিবার (২৩ মে) রেজিস্ট্রি ডাক যোগে তমা মির্জার পক্ষে এই নোটিশ পাঠান তার আইনজীবী ব্যারিস্টার সজীব মাহমুদ আলম। ৭ দিনের সময় চেয়ে এই নোটিশটি পাঠানো হয়েছে।

আরও পড়ুন: এফডিসিতে নিপুণবিরোধী মিছিল

নোটিশের মধ্যে সামাজিক মাধ্যমে থাকা দু’টি ভিডিও বক্তব্যের কথা উল্লেখ করা হয়েছে। আপনার বয়ফ্রেন্ডকে বিয়ে করবো না। তমা মির্জাকে খোঁচা দেন অভিনেত্রী মিষ্টি জান্নাত এবং চেটে চেটে নায়িকা হয়েছে তমা মীর্জা। তার এই শিরোনামে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে মানহানিকর বক্তব্য রয়েছে বলে দাবি করেছেন অভিনেত্রী তমার আইনজীবী।

এই নোটিশে বলা হয়েছে যে, এই সব বক্তব্যে সাংবাদিক ও দেশের জনগণের কাছে অভিনেত্রী তমার সুনাম নষ্ট করেছে। এই ধরণের বক্তব্য তার চরিত্র ও ব্যক্তিত্বে উপর আঘাত হেনেছে। এটি শাস্তিযোগ্য একটি অপরাধ। এটি উদ্দেশ্যে প্রণোদিতভাবে ডিজিটাল মিডিয়ায় এই সব মানহানিকর বক্তব্য মূলত হয়রানির উদ্দেশ্যে নিয়েই করা হয়েছে। এতে অভিনেত্রী তমার ১০ কোটি টাকার মানহানি হয়েছে।

আরও পড়ুন: হিট স্ট্রোক করে হাসপাতালে কিং খান

তাই নোটিশে ৭ দিনের মধ্যে জনসম্মুখে ক্ষমা চেয়ে ১০ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে বলা হয়েছে। এছাড়াও পরবর্তীতে এই ধরণের বাজে মন্তব্য থেকে বিরত থাকতেও বলা হয়েছে। অন্যথায় প্রয়োজনীয় সকল আইনগত ব্যবস্থা নেওয়ার কথা বলেছে তার আইনজীবী।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

আদর্শ ব্যাটার গড়লেন কোহলি

ওয়ানডে ফরম্যাটে রেকর্ড বইয়ে নিজের নাম স্বর্ণাক্ষরে লিখলেও ‘আল্টিমেট&rsq...

নাহিদ রানার ফেরা নিয়ে শঙ্কা

দীর্ঘদিন মাঠের বাইরে থাকার পর কদিন বাদেই ২২ গজে বল হাতে ফেরার প্রস্তুতি নিচ্ছ...

শোয়েব আখতারকে চাইছে পিসিবি

ইংল্যান্ড সফরে শোচনীয় ব্যর্থতার পর পাকিস্তান ক্রিকেটের ‘থিংক ট্যাংক&rsq...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা