ছবি: সংগৃহীত
বিনোদন

রেড কার্পেটে নিজের তৈরি পোশাকে ন্যান্সি

বিনোদন ডেস্ক: ভারতীয় ফ্যাশন ইনফ্লুয়েন্সার ন্যান্সি ত্যাগী। কান চলচ্চিত্র উৎসবে তিনি পরীর মতো পোশাকে সবার নজর কেড়েছেন। নিজের হাতে সেলাই করা সুন্দর গোলাপী গাউন পরে রেড কার্পেটে হেঁটে বেশ প্রশংসা কুড়ালেন এই ইনফ্লুয়েন্সার।

আরও পড়ুন: ঐশ্বরিয়ার লুক নিয়ে ঝড়

ব্রুট ইন্ডিয়ার পোস্ট করা ভিডিওতে তাকে খুব সাবলীলভাবে সাক্ষাৎকার দিতে দেখা গেছে, যা দেখে বইছে প্রশংসার বন্যা। ২৪ ঘণ্টার কম সময়ে ভিডিওটি ২৪ মিলিয়নের বেশি ভিউ পেয়েছে। এমনকি ভিডিও শেয়ার করেছেন সোনম কাপূর থেকে উরফি জাভেদসহ আরও অনেকে।

ন্যান্সি জানান, গোলাপী রাফলড গাউনটি ১০০০ মিটার লম্বার কাপড় দিয়ে তৈরি, ওজন প্রায় ২০ কেজি। এটি তৈরি করতে তার প্রায় ১ মাস সময় লেগেছে।

ব্রুট ইন্ডিয়ার পোস্ট করা সেই ভিডিওতে দেখা যাচ্ছে, ন্যান্সি প্রশ্নের জবাব হিন্দিতে দিচ্ছেন। প্রশ্ন আসছে ইংরেজিতে। দখন অত্যন্ত আত্মবিশ্বাসের সঙ্গে হিন্দিতেই উত্তর দেন তিনি, যা শুনে আপ্লুত ভারতীয়রা।

আরও পড়ুন: কানে ‘গোলাপী রানি’ উর্বশী

ন্যান্সির সফর শুরু বাঘপাত জেলার বারানওয়া গ্রাম থেকে, যা এখন ফ্রেঞ্চ রিভেরায় পৌঁছেছে। তবে এ যাত্রা খুব সহজ ছিল না। এটি একটি দৃঢ়তা, সংকল্প ও কঠোর পরিশ্রমের গল্প। করোনার আগে ইউপিএসসি পরীক্ষার প্রস্তুতি নেয়ার জন্য নিজের গ্রাম ছেড়ে দিল্লি পাড়ি দেন ন্যান্সি।

মহামারীর সময়ে তিনি আর্থিক সঙ্কটে ভুগতে শুরু করেনঅ অনিশ্চিত হয় তার ভবিষ্যৎ। শুরুতে মাকে খানিক ভালো রাখার চেষ্টা ছিল তার। কারখানায় মায়ের হাড়ভাঙা খাটুনি কমাতে নিজের ফান্ড থেকে একটি ক্যামেরা, লাইট ও ফোন কিনে কন্টেন্ট ক্রিয়েশন শুরু করেন ন্যান্সি।

আরও পড়ুন: নজর কাড়লেন কিয়ারা

পরে নিজের তৈরি জামা পরে ভিডিও পোস্ট দিয়েও প্রথমে তা বিশেষ নজর কাড়েনি। এক বিশেষ সংস্থার জামা পরে তিনি ভিডিও পোস্ট করলে তা নজর কাড়ে নেতিবাচকভাবে।

এরপর ১০০ দিনব্যাপী আউটফিটস ফ্রম স্ক্র্যাচ সিরিজ শুরু করেন ন্যান্সি, যা ধীরে ধীরে ইতিবাচক প্রতিক্রিয়া পায়। এখন তিনি কানের রেড কার্পেটে একাধিক তারকার নজর কাড়ছেন। সেই সঙ্গে নেটিজেনরাও প্রশংসায় পঞ্চমুখ।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রিয়াদে হুতি হামলায় নিহত দুই বাংলাদেশি

মধ্যপ্রাচ্যের আকাশসীমায় জমে থাকা কালো মেঘ এবার সরাসরি আঘাত হানল প্রবাসীদের রক...

মুম্বাইয়ে অভিনেতা ইমরান খান আটক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের...

ক্লাব ফুটবলে নেমেই জোড়া গোল করলেন মেসি

দেশের জার্সির মায়া কাটিয়ে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর শূন্যতা ক্লাব ফুট...

চীনের অর্থনৈতিক সংকটের গভীরে লুকিয়ে থাকা নানা সমীকরণ

খাদের কিনারায় থাকা আবাসন বাজার চাঙ্গা করতে এবং শ্লথ হয়ে পড়া অর্থনীতিকে গতিশীল...

জেলেনস্কিকে সরাতে চান ট্রাম্প, রাশিয়ার সঙ্গে চুক্তিতে তোলপাড়

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে সরিয়ে নতুন নেতৃত্ব আনার পক্ষে মত দ...

খাগড়াছড়িতে কৃষি পণ্যের রপ্তানি সক্ষমতা বৃদ্ধিতে মতবিনিময় সভা

পার্বত্য চট্রগ্রামের খাগড়াছড়িতে উৎপাদিত কৃষি পণ্...

এবার আচারের বয়ামে হীরা, সোনা, প্লাটিনাম ও রুবি

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এবার আচারের...

জমি দখলের প্রতিবা‌দে সমা‌বেশ-বি‌ক্ষোভ মি‌ছিল

রাতের আধাঁরে দুই শত বছরের পুরানো কাঁঠাল গাছসহ বিভি...

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস, ছুটি ঘোষণা

জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন এবং পালন সংক্রান্ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা