ছবি: সংগৃহীত
বিনোদন

ন্যান্সির জাতীয় পুরস্কার স্বর্ণপদক চুরি

নিজস্ব প্রতিবেদক : জনপ্রিয় সংগীতশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সির বাসা থেকে তার প্রাপ্ত জাতীয় চলচ্চিত্র পুরস্কারের স্বর্ণপদক ও অলংকার চুরি হওয়ার মামলায় গৃহকর্মী তাহমিনা ও তার স্বামী শাকিলকে কারাগারে পাঠানো হয়েছে।

আরও পড়ুন : নোবেলের কাণ্ডে হতবাক স্ত্রী

বৃহস্পতিবার (২৭ এপ্রিল) এক আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর হাকিম রশিদুল আলম এ আদেশ দেন।

ঐ দিন আসামিদের আদালতে হাজির করে তাদের ৫ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা গুলশান থানার এসআই ছাদেক মিয়া।

আরও পড়ুন : আগামীকাল প্রচারিত হবে “সাগর বিলাস”

আগামী মঙ্গলবার (২ মে) তাদের রিমান্ড শুনানির দিন ধার্য করেন আদালত।

মামলার অভিযোগে ন্যান্সি জানান, তার বাসায় গৃহপরিচারিকার কাজ করেন তাহমিনা ও রিপা। শাকিল তাহমিনাকে প্রায়ই বাসা থেকে নিতে আসতেন। গত ৫ এপ্রিল তারা বাসার কাউকে না জানিয়ে চলে যান।

আরও পড়ুন : চার্লসের রাজ্যাভিষেকে সোনম

এর আগে গত ২৬ ফেব্রুয়ারি গৃহকর্মী রিপা কাউকে কিছু না জানিয়ে বাসা থেকে চলে যান। গত ১৮ এপ্রিল ন্যান্সি দেখতে পান তার আলমারিতে ২ টি চেইন, জাতীয় চলচ্চিত্র পুরস্কার ও ডায়মন্ডের লকেটসহ অনেক অলংকার নেই, যার মূল্য প্রায় ৩ লাখ ২১ হাজার টাকা।

এ ঘটনায় ন্যান্সির ভাই শাহরিয়ার আমান সানি গুলশান থানায় একটি মামলা করেন।

আরও পড়ুন : পদ্মা সেতুতে বুবলী

ন্যান্সি আরও জানান, গত ১৭ এপ্রিল বাসার ওয়ারড্রব পরিষ্কার করতে গিয়ে তিনি চুরির বিষয়ে টের পান। কারণ সেখানে থাকা জাতীয় চলচ্চিত্র পুরস্কারের স্বর্ণপদক এবং আরও কিছু জুয়েলারি খুঁজে পাননি তিনি। এ ঘটনায় ২৬ এপ্রিল রাজধানীর গুলশান থানায় লিখিত অভিযোগ করেন এই গায়িকা।

তিনি অভিযোগে সন্দেহভাজন হিসেবে উল্লেখ করেছেন নিজ বাসার ২ গৃহকর্মীর নাম।

আরও পড়ুন : টিভিতে আজকের খেলা

ন্যান্সি জানান, আমি বাসার ২ গৃহকর্মীকে সন্দেহ করছি। ২ জনই খুব অস্বাভাবিক কারণ দেখিয়ে কাজ ছেড়ে চলে গেছেন। প্রথমে চুরির ঘটনাটি পুলিশের কাছে মৌখিকভাবে জানাই। তারা এসে বিষয়টির সমাধানের চেষ্টা করেছেন। কিন্তু সন্দেহভাজনরা অস্বীকার করায় মামলা দায়ের করা হয়।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

আশুলিয়ায় ফুটপাত উচ্ছেদে হকারদের বাধা

সাভারের আশুলিয়ার ডিইপিজেড এলাকায় মহাসড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা