ছবি: সংগৃহীত
বাণিজ্য

স্বর্ণপদক পেলেন এনার্জিপ্যাকের চেয়ারম্যান

নিজস্ব প্রতিবেদক: এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন পিএলসি’র চেয়ারম্যান এবং এনার্জিপ্যাক ইঞ্জিনিয়ারিং লিমিটেডের ডিরেক্টর ও সিইও ইঞ্জিনিয়ার রবিউল আলম (সিআইপি) গবেষণা, প্রকৌশল খাত ও জাতীয় অর্থনীতিতে তার অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ মর্যাদাপূর্ণ আইইবি স্বর্ণপদক-২০২৩ অর্জন করেছেন।

আরও পড়ুন: ভিসা অনুমোদনের সময় বাড়ানোর আহ্বান

সম্প্রতি রাজধানীতে আইইবি’র (ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ) ৬১তম কনভেনশন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের উন্নয়নে প্রকৌশলীদের অবদানের কথা উল্লেখ করেন এবং দেশের সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার জন্য প্রকৌশলীদের মাঝে স্বর্ণপদক ও সনদ বিতরণ করেন। ইঞ্জিনিয়ার রবিউল আলম স্বর্ণপদক জয়ীদের একজন।

আরও পড়ুন: অবশেষে দেশে ফিরল এমভি আবদুল্লাহ

এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন পিএলসি’র চেয়ারম্যান ইঞ্জিনিয়ার রবিউল আলম বলেন, প্রধানমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে এনার্জিপ্যাক উদ্ভাবনী সমাধান নিয়ে আসতে সচেষ্ট থাকবে এবং টেকসই উপায় অবলম্বন করে দেশের উন্নয়ন ত্বরান্বিত করতে সাহায্য করবে।

উল্লেখ্য, ইঞ্জিনিয়ার রবিউল আলমের নেতৃত্ব, জ্ঞান ও দিকনির্দেশনায় হালকা প্রকৌশল শিল্পে অবদান রেখে চলেছে এনার্জিপ্যাক। দেশের উন্নয়ন অভিযাত্রায় সক্রিয় অংশগ্রহণের জন্য এর আগে তিনি সিআইপি নির্বাচিত হন।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ঢাবি পপুলেশন সায়েন্সেস বিভাগের পুনর্মিলনী অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয় পপুলেশন সায়েন্সেস বিভাগ অ্যালাম...

জিম্বাবুয়ের বিপক্ষে আত্মবিশ্বাসী টাইগার অধিনায়ক লিটন

গত কিছুদিন ধরে ওয়ানডে ফরম্যাটে নিজেদের চিরচেনা ছন্দে নেই বাংলাদেশ ক্রিকেট দল...

সেনাবাহিনীর প্রকৃত শক্তি শৃঙ্খলা, নৈতিকতা ও জন আস্থা: প্রধানমন্ত্রী

সেনাবাহিনীর প্রকৃত শক্তি শুধু অস্ত্র, সরঞ্জাম কিংব...

কাতারে গ্রেপ্তার বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক প্রধান

দুদকের দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা দুর্নীতির দ...

ঢাবিতে আনোয়ারউল্লাহ চৌধুরী স্বর্ণপদক ট্রাস্ট ফান্ড প্রতিষ্ঠা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) নৃবিজ্ঞান বিভাগের মেধা...

তিন বর্ষের সিলেবাসে হবে ২০২৭ সালের এসএসসি পরীক্ষা

২০২৭ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার ফরম পূরণের সময়সূচি ও...

ইসলামী ব্যাংকের শরী’আহ সুপারভাইজরি কমিটির সভা

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর শরী’আহ সুপা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা