পুরনো ছবি
জাতীয়

অবশেষে দেশে ফিরল এমভি আবদুল্লাহ

নিজস্ব প্রতিবেদক: সোমালিয়ান জলদস্যুদের হাত থেকে মুক্ত বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহ তার ২৩ জন নাবিক নিয়ে অবশেষে দেশে পৌঁছেছে।

আরও পড়ুন: ভিসা অনুমোদনের সময় বাড়ানোর আহ্বান

প্রায় ১ মাস পর সোমবার (১৩ মে) সন্ধ্যায় কুতুবদিয়ার বহির্নোঙরে ভিড়েছে জাহাজটি।

এ দিন বিকেলে জাহাজের মাস্টার ক্যাপ্টেন মোহাম্মদ আবদুর রশিদ জানান, আমরা এখন কক্সবাজার উপকূল অতিক্রম করছি। আশা করি সন্ধ্যা ৭টায় কুতুবদিয়ায় নোঙর করতে পারে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, এতো বড় জাহাজটি বন্দর জেটিতে ভেড়ানোর সুযোগ নেই। এতে ৫৬ হাজার ৩৯১ টন চুনাপাথর রয়েছে। ফলে জাহাজটির ড্রাফট (পানির নিচের অংশের দৈর্ঘ্য) বেড়ে হয়েছে সাড়ে ১২ মিটার, যা ৪ তলার সমান।

আরও পড়ুন: সন্ত্রাস করলে ছাড় দেয়া হবে না

জাহাজটির মালিক প্রতিষ্ঠান কেএসআরএম গ্রুপ জানায়, জাহাজের ড্রাফট বেশি থাকায় কুতুবদিয়ায় প্রথমে কিছু পণ্য খালাস করা হবে। পরে পতেঙ্গার কাছাকাছি বঙ্গোপসাগরে বন্দর জলসীমায় এনে বাকি পণ্য খালাস করা হবে।

আগামী বুধবার (১৫ মে) এমভি আবদুল্লাহ বন্দরের বহির্নোঙরে পৌঁছাবে। সেখানে বাকি মালামাল খালাস হবে।

কেএসআরএম গ্রুপের উপব্যবস্থাপনা পরিচালক শাহরিয়ার জাহান রাহাত জানান, জাহাজটিতে আজই ২৩ জন নাবিক যোগদান করবে। এ জন্য নতুন নাবিকরা কুতুবদিয়ায় রওনা হচ্ছেন।

আরও পড়ুন: যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক অত্যন্ত চমৎকার

তারা এমভি আবদুল্লাহ জাহাজে যোগদানের পর জিম্মিদশা থেকে মুক্ত নাবিকেরা দায়িত্ব হস্তান্তর করবেন। সব প্রক্রিয়া শেষ করার পর মঙ্গলবার এমভি আবদুল্লাহর নাবিকেরা দুপুর নাগাদ সদরঘাটে কেএসআরএম জেটিতে পৌঁছানোর কথা রয়েছে।

এর আগে গত ১২ মার্চ মোজাম্বিকের মাপুতো বন্দর থেকে কয়লা নিয়ে আমিরাতের আল হামরিয়া বন্দরে যাওয়ার পথে সোমালিয়া উপকূল থেকে ৬০০ নটিক্যাল মাইল দূরে জলদস্যুদের কবলে পড়ে এমভি আবদুল্লাহ।

সে সময় অস্ত্রের মুখে জাহাজ ও এর ২৩ নাবিককে জিম্মি করে দস্যুরা। বিপুল পরিমাণ মুক্তিপণ আদায়ের পর গত ১৪ এপ্রিল ভোরে জাহাজটি ছেড়ে দেয় তারা।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আজকের শিশুরাই আগামী দিনের দেশ গড়ার সৈনিক: জুবাইদা রহমান

আজকের শিশুরাই আগামী দিনের দেশ গড়ার মহান সৈনিক বলে মন্তব্য করেছেন জিয়াউর রহমান...

ইন্দোনেশিয়ার সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ক জোরদারের সিদ্ধান্ত পাকিস্তানের

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ইন্দোনেশিয়ার সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ক আরও জোরদার করার...

গ্রিসে নৌকাডুবি: ১ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু, নিখোঁজ ২৫

গ্রিসের দক্ষিণাঞ্চলীয় দ্বীপ গাভদোসের কাছে নৌকাডুবির ঘটনায় এক অভিবাসনপ্রত্যাশী...

সাইবার নিরাপত্তায় পুলিশকে উচ্চতর প্রশিক্ষণ

সাইবার অপরাধ মোকাবিলায় বাংলাদেশ পুলিশের সক্ষমতা বাড়াতে একটি পূর্ণাঙ্গ ও প্র...

শহীদ সেনাসদস্যদের পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে ট্যাংক ফায়ারিংয়ের সময় গোলা বিস্ফোর...

তরুণ নির্মাতা মারুফ হোসেন সজীবের মৃত্যু

তরুণ নাট্যকার ও পরিচালক মারুফ হোসেন সজীব আর নেই। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) ভোর...

আজকের শিশুরাই আগামী দিনের দেশ গড়ার সৈনিক: জুবাইদা রহমান

আজকের শিশুরাই আগামী দিনের দেশ গড়ার মহান সৈনিক বলে মন্তব্য করেছেন জিয়াউর রহমান...

শিক্ষাব্যবস্থায় পরিবর্তনে বেকারত্ব কমাতে চায় সরকার

জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছ থেকে অযথা অতিরিক্ত ফি নেওয়া হচ্ছে জান...

সাইবার নিরাপত্তায় পুলিশকে উচ্চতর প্রশিক্ষণ

সাইবার অপরাধ মোকাবিলায় বাংলাদেশ পুলিশের সক্ষমতা বাড়াতে একটি পূর্ণাঙ্গ ও প্র...

মাতৃত্বের নতুন অধ্যায়ে সামান্থা

মাতৃত্বের নতুন অধ্যায়কে ঘিরে ঐতিহ্যবাহী এক বিশেষ আয়োজনের মাধ্যমে আলোচনায় এসেছ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা