ছবি: সংগৃহীত
জাতীয়

এমভি আবদুল্লাহ দুবাই পৌঁছাবে আজ

নিজস্ব প্রতিবেদক: সোমালি দস্যুদের হাত থেকে মুক্ত হয়ে বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহ পারস্য উপসাগরের কাসাব উপকূল অতিক্রম করে আজ বাংলাদেশ সময় বিকেল ৪ টার দিকে দুবাইয়ের আল হামরিয়া বন্দরে পৌঁছাবে।

আরও পড়ুন: কাতারের আমির ঢাকায় আসছেন কাল

জাহাজের অবস্থান নির্ণয়কারী বৈশ্বিক সংস্থা মেরিন ট্রাফিক এ তথ্য জানিয়েছে।

মেরিন ট্রাফিক ডটকম জানায়, শনিবার রাতে জাহাজটি ওমান সাগর পারি দিয়ে পারস্য উপসাগরে প্রবেশ করে। এটি ঘণ্টায় ৯.৩ কিলোমিটার গতিতে দুবাইয়ের দিকে এগুচ্ছে। জাহাজটির অবস্থান ও গতিবেগ অনুযায়ী বাংলাদেশ সময় আজ বিকেল ৪টার মধ্যে দুবাইয়ের আল হামরিয়া বন্দরের বহির্নোঙরে পৌঁছাবে।

এমভি আবদুল্লাহর ক্যাপ্টেন মোহাম্মদ আবদুর রশিদ বলেন, জাহাজের ২৩ নাবিকের সবাই সুস্থ আছেন। দুবাই পৌঁছে নাবিকদের ২ জন ফ্লাইটযোগে বাংলাদেশে ফিরবেন। বাকি ২১ জন কয়লা খালাসের পর মে মাসের প্রথম সপ্তাহে জাহাজ নিয়ে দেশে ফিরবেন।

আরও পড়ুন: ১৭ লাখ টন ধান-চাল কিনবে সরকার

গণমাধ্যমকে জাহাজটির মালিক কেএসআরএম গ্রুপের সিইও মেহেরুল করিম জানান, জাহাজের অবস্থান ও গতিতে বোঝা যায় রোববার (২১ এপ্রিল) বাংলাদেশ সময় বিকেল ৪ টা নাগাদ দুবাই পোর্টের বহিঃনোঙ্গরে পৌঁছাবে। সোমবার (২২ এপ্রিল) বন্দর জেটিতে ঢুকে পণ্য খালাস শুরু করবে।

উল্লেখ্য, গত ১৪ এপ্রিল সোমালি জলদস্যুদের জিম্মিদশা থেকে মুক্ত এমভি আবদুল্লাহ সোমালিয়া উপকূল থেকে আরব আমিরাতের দিকে রওনা হয়।

এর আগে গত ১২ মার্চ দুপুরে ভারত মহাসাগরে সোমালিয়ার জলদস্যুদের কবলে পড়ে বাংলাদেশের কবির গ্রুপের এসআর শিপিংয়ের মালিকানাধীন জাহাজ এমভি আবদুল্লাহ। মোজাম্বিক থেকে ৫৫ হাজার টন কয়লা নিয়ে সংযুক্ত আরব আমিরাতে যাচ্ছিল জাহাজটি। জিম্মি ২৩ নাবিকের সবাই বাংলাদেশি।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

জিম্বাবুয়ের বিপক্ষে আত্মবিশ্বাসী টাইগার অধিনায়ক লিটন

গত কিছুদিন ধরে ওয়ানডে ফরম্যাটে নিজেদের চিরচেনা ছন্দে নেই বাংলাদেশ ক্রিকেট দল...

মুম্বাই ছাড়লেন মাহেলা জয়াবর্ধনে

আইপিএলের অন্যতম সফল ফ্র্যাঞ্চাইজি মুম্বাই ইন্ডিয়ান্সের সঙ্গে দীর্ঘ অধ্যায়ের...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

প্রত্যাশী সিমস্ প্রকল্পের উদ্যোগে নিরাপদ অভিবাসন বিষয়ক সমন্বয় সভা

অভিবাসন নিশ্চিতকরণ, অভিবাসীদের অধিকার সুরক্ষা এবং...

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইলো বাংলাদেশ

সৌদি আরবে সম্প্রতি দুই বাংলাদেশিকে মৃত্যদণ্ড দেওয়া...

ঢাকায় বিশ্ব ফুটবলের বস

বর্তমানে ঢাকায় অবস্থান করছেন ফিফার সভাপতি জিয়ান্ন...

হাম উপসর্গে নতুন মৃত্যু ৭, আক্রান্ত ১৩১৯

গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম উপসর্গে সাতজনের মৃত্যু...

ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী মেহরদাদ আখলাকি কেতাবচি

দীর্ঘ কয়েক মাস ধরে চলা অন্তর্বর্তী নেতৃত্বের অবসান ঘটিয়ে ইরানের প্রতিরক্ষা মন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা