ছবি: সংগৃহীত
জাতীয়

কাল কুতুবদিয়ায় নোঙর করবে এমভি আবদুল্লাহ

নিজস্ব প্রতিবেদক: জলদস্যুদের হাত থেকে মুক্ত বাংলাদেশি পতাকাবাহী জাহাজ এমভি আবদুল্লাহ আগামীকাল চট্টগ্রাম বন্দরের কুতুবদিয়া উপকূলে নোঙর করবে। জাহাজটি বর্তমানে দেশের জলসীমায় বঙ্গোপসাগরে চট্টগ্রাম বন্দর অভিমুখে চলমান রয়েছে।

আরও পড়ুন: এআইয়ের অপব্যবহার রোধে ব্যবস্থা

জাহাজের মালিক প্রতিষ্ঠান কেএসআরএম গ্রুপের মিডিয়া উপদেষ্টা মিজানুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন।

জাহাজের মালিক প্রতিষ্ঠান আরও জানিয়েছে, জাহাজে সোমালি জলদস্যুদের কাছ থেকে মুক্তি পাওয়া ২৩ নাবিকের সবাই অবস্থান করছেন। তারা সবাই সুস্থ আছেন।

এর আগে গত ১২ মার্চ মোজাম্বিক থেকে ৫৫ হাজার টন কয়লা নিয়ে দুবাই যাওয়ার পথে সোমালিয়ান দস্যুরা ২৩ নাবিকসহ জাহাজটি জিম্মি করে।

আরও পড়ুন: বন্দি বিনিময় চুক্তির প্রস্তাব দিলো সৌদি

১৪ এপ্রিল ভোর রাতে জাহাজটি জলদস্যু মুক্ত হয়। এ সময় ৬৫ জন জলদস্যু জাহাজ থেকে নেমে গেলে এমভি আবদুল্লাহ দুবাই বন্দরের দিকে যাত্রা করে।

গত ২২ এপ্রিল জাহাজটি দুবাইয়ের আল হামরিয়া বন্দরের জেটিতে নোঙর করে। সেখানে জাহাজে থাকা কয়লা খালাস করা হয়। ২৭ এপ্রিল জাহাজটি বাংলাদেশগামী পণ্য লোড করতে ইউএইর মিনা সাকার বন্দরে পৌঁছায়।

সেখান থেকে ৫৬ হাজার টন চুনা পাথর লোড করে গত ৩০ এপ্রিল বিকেলে চট্টগ্রামের উদ্দেশ্যে যাত্রা শুরু করে এমভি আবদুল্লাহ। জাহাজটি নিরবিচ্ছিন্নভাবে ১০.৫ নটিক্যাল মাইল গতিতে চলে শনিবার (১১ মে) বঙ্গোপসাগরে বাংলাদেশের জলসীমায় প্রবেশ করে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বামনায় মায়ের মৃত্যুতে অসহায় শিশু সন্তান

বরগুনার বামনা উপজেলার ৪ নম্বর ডৌয়াতলা ইউনিয়নে সড়ক...

শ্রীনগরে শীর্ষ সন্ত্রাসী বিকাশ গ্রেপ্তার, পিস্তল-গুলি উদ্ধার

মুন্সীগঞ্জের শ্রীনগরে অভিযান চালিয়ে আলোচিত সন্ত্রা...

মিরপুরে পোশাক শ্রমিকদের অবরোধের চেষ্টা, টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

ন্যূনতম মজুরি বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে রাজধানীর মির...

নারায়ণগঞ্জে সন্ত্রাসী হামলার ভিডিও করায় যুবককে ছুরিকাঘাতে হত্যা

নারায়ণগঞ্জের ফতুল্লায় সন্ত্রাসী হামলার ঘটনা মোবাইল...

নারায়ণগঞ্জে একরাতে ৩ বাস ও ২ লেগুনায় আগুন

নারায়ণগঞ্জ সিটির সিদ্ধিরগঞ্জ ও রূপগঞ্জে এক রাতে পৃ...

পর্যটন কার্নিভাল স্থানে গাছ কাটার খবর অপপ্রচার

সমাজিক যোগাযোগ মাধ্যমে ঝাউবাগান কেটে পরিবেশ ধ্বংস...

১৪টি প্রদেশ করার গুঞ্জনে তোলপাড় পাকিস্তানে!

পাকিস্তানের বিদ্যমান প্রশাসনিক কাঠামোতে ঐতিহাসিক পরিবর্তনের গুঞ্জন শুরু হয়েছে...

কেরানীগঞ্জে একদিনে রেকর্ড ১১ বাসায় চুরি

ঢাকার অদূরে দক্ষিণ কেরানীগঞ্জে সংঘবদ্ধ এক চোরচক্রে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা