সংগৃহীত ছবি
জাতীয়

এপ্রিলে সড়কে গেছে ৬৩২ প্রাণ

নিজস্ব প্রতিবেদক : সারাদেশে গত এপ্রিল মাসে ৬৫৮টি সড়ক দুর্ঘটনায় ৬৩২ জনের প্রাণহানি ঘটেছে। এসময়ে আহত হয়েছেন ৮৬৬ জন।

আরও পড়ুন : সব পরিকল্পনা পরিবেশবান্ধব হতে হবে

বৃহস্পতিবার (৯ মে) বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, বিআরটিএর বিভাগীয় অফিসের মাধ্যমে সারা দেশের সড়ক দুর্ঘটনার পরিসংখ্যান সংগ্রহ করা হয়েছে।

আরও পড়ুন : সরকারের উদ্দেশ্য সড়কে মৃত্যুহার কমানো

পরিসংখ্যান অনুযায়ী সবচেয়ে বেশি সড়ক দুর্ঘটনা ঘটেছে চট্টগ্রাম বিভাগে। চট্টগ্রামে ১৩৫টি দুর্ঘটনায় ১২৩ জন নিহত এবং ২২৭ জন আহত হয়েছেন। দ্বিতীয় স্থানে রয়েছে ঢাকা বিভাগ। ঢাকা বিভাগে ১০৮টি দুর্ঘটনায় ১১৫ জন নিহত এবং ১৫৭ জন আহত হয়েছেন।

এছাড়া রাজশাহী বিভাগে ১০০টি দুর্ঘটনায় ৯৩ জন নিহত এবং ১১২ জন আহত, খুলনা বিভাগে ৯৮টি দুর্ঘটনায় নিহত ৮৭ এবং আহত ৯৫ জন, ময়মনসিংহ বিভাগে ৭০টি দুর্ঘটনায় ৬২ জন নিহত এবং আহত ৮৩ জন, রংপুর বিভাগে ৬৮টি দুর্ঘটনায় নিহত ৬৫ এবং আহত ৬৪ জন, বরিশাল বিভাগে ৪৫টি দুর্ঘটনায় নিহত ৪৯ এবং আহত হয়েছেন ৬৪ জন। পাশাপাশি সিলেট বিভাগে ৩৪টি দুর্ঘটনায় ৩৮ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন ৬৪ জন।

আরও পড়ুন : এমভি আবদুল্লাহ আসছে বুধবার

প্রতিবেদন অনুযায়ী, এপ্রিলে সবচেয়ে বেশি দুর্ঘটনা ঘটেছে মোটরসাইকেলে। সারাদেশে ২৫২টি মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হয়েছেন ১৯১ জন। এর পরের অবস্থানে ট্রাক-কাভার্ডভ্যান, এতে ১৭০টি দুর্ঘটনায় নিহত হন ৬২ জন।

এছাড়া ১৫৭টি বাস ও মিনিবাস, ৫০টি পিকআপ, ৪১টি প্রাইভেটকার, ৩৪টি ইজিবাইক, ২৮টি মাইক্রোবাস, ২১টি ভ্যান, ১২টি অ্যাম্বুলেন্স, ১৭টি ট্রাক্টর, ৩১টি ব্যাটারিচালিত রিকশা, ৬৮টি অটোরিকশা এবং ১৭৫টি অন্যান্য যানসহ এপ্রিলে দুর্ঘটনার শিকার হয় ১ হাজার ৫৬টি যানবাহন।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা