ছবি: সংগৃহীত
জাতীয়

এমভি আবদুল্লাহ আসছে বুধবার

নিজস্ব প্রতিবেদক: সোমালি জলদস্যুদের হাত থেকে মুক্তি পাওয়া বাংলাদেশের পতাকাবাহী জাহাজ এমভি আবদুল্লাহ বাংলাদেশের জলসীমায় পৌঁছেছে। আগামী ১৫ মে জাহাজটি চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পৌঁছাবে।

আরও পড়ুন: ভোলায় লাজ ফার্ম মডেল ফার্মেসির উদ্বোধন

শনিবার (১১ মে) দুপুরে জাহাজের মালিকপক্ষ কেএসআরএমের মিডিয়া উপদেষ্টা মিজানুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সোমবার (১৩ মে) বিকেলে জাহাজটি কুতুবদিয়া পৌঁছাবে। সেখানে কিছু চুনাপাথর খালাস করবে। বুধবার (১৫ মে) জাহাজটি চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পৌঁছাবে। সেখানে বাকি মালামাল খালাস করবে।

গত ২৯ এপ্রিল জাহাজটি ৫৬ হাজার টন চুনাপাথর বোঝাই করে সংযুক্ত আরব আমিরাতের মিনা সাকার বন্দর ত্যাগ করে। গত ৯ মে এটি বঙ্গোপসাগরের জলসীমায় পৌঁছে।

আরও পড়ুন: টঙ্গী যাচ্ছে মেট্রোরেল, বঞ্চিত আশুলিয়াবাসী

এর আগে গত ১২ মার্চ দুপুরে কার্গো নিয়ে আফ্রিকার মোজাম্বিকের মাপুতো বন্দর থেকে সংযুক্ত আরব আমিরাত যাওয়ার পথে এমভি আবদুল্লাহকে জিম্মি করে সোমালিয়ান জলদস্যুরা। অস্ত্রের মুখে সেখানে থাকা ২৩ নাবিককে একটি কেবিনে আটকে রাখে দস্যুরা।

এরপর জাহাজটিকে সোমালিয়ার উপকূলে নিয়ে যাওয়া হয়। সেখানে জিম্মিকালীন মালিকপক্ষের তৎপরতায় জলদস্যুদের সঙ্গে সমঝোতা হয়।

গত ১৩ এপ্রিল বাংলাদেশ সময় রাত ৩টা ৮ মিনিটের দিকে এমভি আবদুল্লাহ থেকে নেমে যায় দস্যুরা। একই দিন বিকেলে তারা তাদের দাবি অনুযায়ী মুক্তিপণ বুঝে নেয়।

আরও পড়ুন: সব পরিকল্পনা পরিবেশবান্ধব হতে হবে

এ সময় একটি বিশেষ উড়োজাহাজে মুক্তিপণ বাবদ ৩ ব্যাগ ডলার এমভি আবদুল্লাহর পাশে সাগরে ছুড়ে ফেলা হয়। পরে স্পিড বোট দিয়ে দস্যুরা ব্যাগ ৩টি কুড়িয়ে নেয়।

এ দিন দস্যুমুক্ত হয়ে রাতে সোমালিয়ার উপকূল থেকে আরব আমিরাতের পথে রওনা দেয় এমভি আবদুল্লাহ। ২১ এপ্রিল জাহাজটি সংযুক্ত আরব আমিরাতের আল হামরিয়াহ পৌঁছে এবং সেখানে কার্গো খালাস করে দেশটির মিনা সাকার থেকে কার্গো লোড করে দেশের উদ্দেশ্যে রওনা দেয়।

প্রসঙ্গত, কবির গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান এসআর শিপিংয়ের মালিকানাধীন এমভি আবদুল্লাহ আগে ‘গোল্ডেন হক’ নামে পরিচিত ছিল। ২০১৬ সালে তৈরি এ বাল্ক কেরিয়ারটির দৈর্ঘ্য ১৮৯.৯৩ মিটার ও প্রস্থ ৩২.২৬ মিটার।

আরও পড়ুন: ১০ অঞ্চলে ঝড়ের শঙ্কা, বৃষ্টি হবে কালও

২০২৩ সালে জাহাজটি কিনে নেয় এসআর শিপিং। বিভিন্ন ধরনের পণ্য নিয়ে আন্তর্জাতিক রুটে চলাচলকারী এ রকম মোট ২৩টি জাহাজ আছে কবির গ্রুপের বহরে।

এর আগে ২০১০ সালের ডিসেম্বরে আরব সাগরে সোমালি দস্যুদের কবলে পড়ে বাংলাদেশি জাহাজ জাহান মণি। সেই সময় জাহাজের ২৫ নাবিক ও প্রধান প্রকৌশলীর স্ত্রীকে জিম্মি করা হয়। পরে নানাভাবে চেষ্টার পর ১০০ দিনের চেষ্টায় মুক্তি পান তারা।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

‘মারা গেলে কেউ মনে রাখবে না’

ভারতীয় চলচ্চিত্রের অন্যতম শক্তিশালী অভিনেতা নানা পাটেকর আর নেই। গোয়ার ডোনা পা...

পতিত সরকারের সন্ত্রাসীরা এখন রিকশাচালক সেজেছে : চিফ হুইপ

রাজধানী ঢাকায় দিন দিন অটোরিকশার বেপরোয়া চলাচল জনজীবনকে অতিষ্ঠ করে তুলেছে বলে...

‘বাংলাদেশি’ তকমা দিয়ে দেশ থেকে বহিষ্কার করা বেআইনি : কলকাতা হাইকোর্ট

যথাযথ ও প্রমাণযোগ্য আইনি প্রক্রিয়া অনুসরণ না করে এবং নিছক অনুমানের বশবর্তী হয়...

ঢাকার গণপরিবহনে আসছে কোম্পানিভিত্তিক ফ্র্যাঞ্চাইজি ব্যবস্থা

দীর্ঘদিনের নৈবেদ্য ও যানজট দূর করে রাজধানী ঢাকার গণপরিবহনে শৃঙ্খলা ফিরিয়ে আনত...

দেবীপক্ষের সূচনায় ঢাকেশ্বরী ও বনানীতে বিশেষ আয়োজন

সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার সূচনাপর্ব শ...

পাইকগাছায় আ’লীগ নেতা সহ গ্রেপ্তার ১৮ জন

পাইকগাছায় পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ১৮ জন...

ক্যানসারের সঙ্গে লড়ছেন ইবরার টিপু

দেশের জনপ্রিয় ও প্রতিভাবান সুরকার ও সংগীত পরিচালক ইবরার টিপু গুরুতর অসুস্থ অব...

রায়পুরার বিদ্যালয়কে দ্রুত কলেজে রূপান্তরের ঘোষণা সচিব জিয়াউল হকের

সড়ক ও মহাসড়ক বিভাগের সচিব ড. মোহাম্মদ জিয়াউল হক শি...

বিয়ের গুঞ্জন নিয়ে মুখ খুললেন মিমি চক্রবর্তী

দুর্গাপূজা মানেই আনন্দ, আলো আর উদযাপনের এক বাঁধভাঙা জোয়ার। টলিউডের জনপ্রিয় অভ...

ঢাবির শিক্ষার্থী নিম্নিকে সংবর্ধনা প্রদান

মাউন্ট এভারেস্ট জয় করায় ঢাকা বিশ্ববিদ্যালয় ভূতত্ত্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা