সংগৃহীত ছবি
জাতীয়

ভবনের দেওয়াল ধসে নিহত ১

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর খিলগাঁওয়ে নির্মাণাধীন একটি ভবনের বাউন্ডারির দেওয়াল ধসে পড়ে মো. দাউদ সরকার (৪০) নামে ১ মুদি ব্যবসায়ীর মৃত্যু হয়।

শনিবার (১১ মে) ভোর রাত ১২টায় এই ঘটনা ঘটে।

আরও পড়ুন: সব পরিকল্পনা পরিবেশবান্ধব হতে হবে

নিহত ব্যবসায়ী, নরসিংদী জেলা সদরের চর দুগুনী গ্রামের গ্রামের জালাল উদ্দিন সরকারের ছেলে মো. দাউদ সরকার। বর্তমানে তিনি খিলগাঁও নন্দীপাড়ার একটি বাসায় ভাড়া থাকতেন।
ঘটনার পরে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের ভাগ্নি সাদিয়া বলেন, আমার মামা এই এলাকায় মুদি ব্যবসা করতেন। তিনি বেশ কিছুদিন ধরে কিডনির পাথর সমস্যায় ভুগছিলেন। চিকিৎসক তাকে নিয়মিত ব্যায়াম করলে পাথরটি শরীরের কোনো ক্ষতি করতে পারবে না। এ জন্য মামা প্রতিদিন বিকেলের দিকে ব্যায়াম করতে বের হতো। প্রতি দিনের মতো আজ খাওয়া-দাওয়া করে বিকেলের দিকে ব্যায়াম করতে বের হয় তিনি।

আরও পড়ুন: কাভার্ডভ্যান-মোটরসাইকেল সংঘর্ষ, নিহত ১

এ সময় এলাকার নন্দীপাড়া ত্রিমোহনী জোড়ভিটা হাজীবাড়ি সংলগ্ন নির্মাণাধীন বাড়ির বাউন্ডারি দেয়াল ধরে ব্যায়াম করার সময় দেওয়ালটি তার ওপরে ধসে পড়ে। তার নিচে চাপা পড়ে গুরুতর ভাবে আহত হয়। এরপর তাকে উদ্ধার করে ১ম একটি স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেলে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক আমার মামাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, লাশ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। এই বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা