ছবি সংগৃহে মাহিদুল হোসেন সানি
জাতীয়

সকালে রাজধানীতে মুষলধারে বৃষ্টি

নিজস্ব প্রতিবেদক: রাজধানীতে তীব্র তাপপ্রবাহের পর স্বস্তির বার্তা নিয়ে ভোর থেকেই শুরু হলো বৃষ্টি। এই বৃষ্টি রাজধানীবাসীর মধ্যে স্বস্তি নিয়ে এলেও কর্মজীবীদের জন্য ভোগান্তি সৃষ্টি হয়।

শনিবার (১১ মে) ভোর থেকে দেখা দেয় ঘন মেঘ। সকাল সাড়ে ৭টার দিকে শুরু হয় এই বৃষ্টি। বৃষ্টি হওয়ার পরে রাজধানীসহ বেশ কিছু জেলার তাপমাত্রা নেমে আসে ২৪-২৬ ডিগ্রিতে।

আরও পড়ুন: মানুষকে সচ্ছল করতে কাজ করছি

এই বৃষ্টি চলেছে প্রায় ঘন্টা খানেকের মতো। যার ফলে কিছু জায়গায় দেখা দেয় জলাবদ্ধতা। এতে সাধারণ মানুষের কিছুটা ভোগান্তি হয়। রাজধানীর মিরপুর, মোহাম্মদপুর, কারওয়ান বাজার, কমলাপুর, উত্তরা, আগারগাঁও, গুলশান, বনানী, নিকেতন, নাখালপাড়াসহ আরও বেশ কিছু এলাকায় বৃষ্টির খবর পাওয়া গেছে।

আবহাওয়া অফিস জানায়, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, রংপুর ও চট্টগ্রাম বিভাগের কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টিও হতে পারে।

আরও পড়ুন: আফগানিস্তানে বন্যায় নিহত ৬০

এ সময় বাতাসে জলীয়বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তিভাব বিরাজমান থাকবে। এই বৃষ্টি আরও ৩-৪ দিন পর্যন্ত চলমান থাকবে বলেও জানিয়েছে আবহাওয়া দফতর।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

‘মারা গেলে কেউ মনে রাখবে না’

ভারতীয় চলচ্চিত্রের অন্যতম শক্তিশালী অভিনেতা নানা পাটেকর আর নেই। গোয়ার ডোনা পা...

জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠি আটক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের এক দফা দাবিতে রাজনৈত...

দেবীপক্ষের সূচনায় ঢাকেশ্বরী ও বনানীতে বিশেষ আয়োজন

সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার সূচনাপর্ব শ...

পতিত সরকারের সন্ত্রাসীরা এখন রিকশাচালক সেজেছে : চিফ হুইপ

রাজধানী ঢাকায় দিন দিন অটোরিকশার বেপরোয়া চলাচল জনজীবনকে অতিষ্ঠ করে তুলেছে বলে...

ট্রাম্পের ভয়ে লুক্সেমবার্গের নাগরিকত্ব নিচ্ছেন আমেরিকানরা

যুক্তরাষ্ট্রের রাজনৈতিক পরিস্থিতি ও ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তার কারণে ইউরোপের ছোট...

পাইকগাছায় আ’লীগ নেতা সহ গ্রেপ্তার ১৮ জন

পাইকগাছায় পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ১৮ জন...

ক্যানসারের সঙ্গে লড়ছেন ইবরার টিপু

দেশের জনপ্রিয় ও প্রতিভাবান সুরকার ও সংগীত পরিচালক ইবরার টিপু গুরুতর অসুস্থ অব...

রায়পুরার বিদ্যালয়কে দ্রুত কলেজে রূপান্তরের ঘোষণা সচিব জিয়াউল হকের

সড়ক ও মহাসড়ক বিভাগের সচিব ড. মোহাম্মদ জিয়াউল হক শি...

বিয়ের গুঞ্জন নিয়ে মুখ খুললেন মিমি চক্রবর্তী

দুর্গাপূজা মানেই আনন্দ, আলো আর উদযাপনের এক বাঁধভাঙা জোয়ার। টলিউডের জনপ্রিয় অভ...

ঢাবির শিক্ষার্থী নিম্নিকে সংবর্ধনা প্রদান

মাউন্ট এভারেস্ট জয় করায় ঢাকা বিশ্ববিদ্যালয় ভূতত্ত্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা