ছবি: সংগৃহীত
খেলা

মেসিকে নিয়ে আন্তোনেলার আবেগঘন বার্তা

স্পোর্টস ডেস্ক

বর্ণাঢ্য আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানলেন লিওনেল মেসি। আর্জেন্টিনার জার্সি গায়ে বুয়েনস এইরেসের মনুমেন্তাল স্টেডিয়ামে বেনিনের বিপক্ষে নিজের শেষ ম্যাচটি জয়ের রাঙিয়ে বিদায় নিলেন এই মহাতারকা। ৩-০ গোলের এই জয়ে একটি গোলের পাশাপাশি সতীর্থদের দিয়ে করিয়েছেন আরও দুটি গোল।

স্বদেশের জার্সিতে মেসির এই স্মরণীয় বিদায়ের পর সামাজিক যোগাযোগমাধ্যমে একটি আবেগঘন পোস্ট দিয়েছেন তার স্ত্রী আন্তোনেলা রোকুজ্জো। ইনস্টাগ্রামে তিনি লেখেন, পুরো একটি জীবনের গল্প যেন এক রাতেই মিলে গিয়েছিল। সাধারণ মানুষ যেভাবে মেসিকে ভালোবেসেছে এবং তার অবদানের প্রতি সম্মান জানিয়েছে, তা অত্যন্ত সুন্দর এক দৃশ্য ছিল। মেসির বিনয়, কঠোর পরিশ্রম ও দেশের প্রতি নিখাদ ভালোবাসাই তাকে আজকের এই উচ্চতায় পৌঁছে দিয়েছে বলে উল্লেখ করেন তিনি। একই সঙ্গে মেসির এই বর্ণিল যাত্রার সঙ্গী হতে পেরে নিজের সৌভাগ্যের কথাও প্রকাশ করেন আন্তোনেলা।

এদিকে বর্ণিল এই বিদায়লগ্নে নানা আয়োজনে স্মরণ করা হয় এল জুগোরিকে। বুয়েনস এইরেস বিশ্ববিদ্যালয় থেকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি অর্জন থেকে শুরু করে মনুমেন্তালের আকাশে বিশেষ ড্রোন শো—সবকিছু মিলিয়েই আর্জেন্টাইন জাদুকরকে ঘিরে এক উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছিল।

বেনিনের বিপক্ষে বিদায়ী ম্যাচেও নিজের চিরচেনা ছন্দে ছিলেন ৩৯ বছর বয়সী ফরোয়ার্ড। প্রথমার্ধ গোলশূন্য থাকার পর, দ্বিতীয়ার্ধের শুরুতেই ম্যাচের ৪৮তম মিনিটে নিকোলাস ওতামেন্দিকে দিয়ে প্রথম গোলটি করান তিনি। এরপর নিকো পাজের গোলেও দারুণ অ্যাসিস্ট করেন মেসি। আর শেষ মুহূর্তে পেনাল্টি থেকে গোল করে দলের জয় নিশ্চিত করার পাশাপাশি নিজের আন্তর্জাতিক ক্যারিয়ারেও সফল সমাপ্তি টানেন।

ম্যাচের শেষ বাঁশি বাজতেই সতীর্থদের উষ্ণ আলিঙ্গনে সিক্ত হন মেসি। গ্যালারিজুড়ে উপচে পড়া সমর্থকের হাততালিতে মুখর হয়ে ওঠে স্টেডিয়াম। ফুটবল ইতিহাসের অন্যতম সেরা এই তারকার বিদায়ে আর্জেন্টিনার ফুটবলে এক বর্ণাঢ্য অধ্যায়ের ইতি ঘটল।

সান নিউজ / রাজীব

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

‘বিশ্বকাপ ফাইনালের আগেই আমরা নিঃশেষ হয়ে গিয়েছিলাম’

আন্তর্জাতিক ফুটবলকে চিরবিদায় জানানোর স্মরণীয় রাতে...

রাজনীতির মাঠে নামছেন মেসি!

সবুজ গালিচার জাদুকরী অধ্যায় সাঙ্গ করে আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানি...

গাজায় ধ্বংসস্তূপের মাঝে বেঁচে থাকার সংগ্রাম

ইসরায়েলি চেকপয়েন্টে স্বামী নিখোঁজ হওয়ার পর থেকেই চরম অনিশ্চয়তা, অভাব আর একাক...

রামপাল সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভ...

শিক্ষার্থীদের ভর্তি সহায়তায় ছাত্রদলের সেবাকেন্দ্র স্থাপন

লক্ষ্মীপুর পলিটেকনিক ইনস্টিটিউটে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং এ চান্স প্রাপ্ত শিক...

‘শয়তানের মৃত্যু’

ভারতীয় চলচ্চিত্রের শক্তিমান অভিনেতা নানা পাটেকর না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন।...

পরকিয়া: স্ত্রীর মামলায় আটক শিক্ষক, প্রেমিকা পলাতক

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ঐতিহ্যবাহী মহতোচ্ছিন...

জীবননগরে সরকারি দামে সার কিনলেন কৃষকেরা

অবশেষে চুয়াডাঙ্গার জীবননগর...

রাজধানীতে বোন ও বোনজামাইয়ের হাতে ভাই খুন

রাজধানীর শাহজাহানপুরে জমিজমা ও বাড়ির মালিকানা নিয়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা