খেলা
এসএ২০ মিনি-নিলাম

নাহিদ রানায় আগ্রহ দেখালো না কেউই

স্পোর্টস ডেস্ক

দক্ষিণ আফ্রিকার ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি লিগ এসএ২০ -এর মিনি-নিলাম অনুষ্ঠিত হয় গতকাল বুধবার। এবারের নিলামে জায়গা পেয়েছিলেন ১৫৬ জন ক্রিকেটার। তাদের মধ্যে ছিলেন বাংলাদেশের পেসার নাহিদ রানা। দ্রুতগতির এই পেসার পুরো বাংলাদেশকে নিলামে প্রতিনিধিত্ব করছিলেন। কিন্তু তার প্রতি আগ্রহ দেখায়নি কেউ।

ডানহাতি পেসারের ফর্ম বিবেচনায় তাকে না নেওয়ার কথা নয় কারোই। কিন্তু একাধিক ফ্রাঞ্চাইজি প্রতিযোগিতায় বিসিবি নাহিদ রানাকে খেলতে অনুমতি না দেওয়ায় দক্ষিণ আফ্রিকার দলগুলোও তাকে না পাওয়া শঙ্কায় করছিলেন। তাতে নাহিদের এসএ টি-টোয়েন্টির দরজা বন্ধ হয়ে যায়।

চলতি বছরের শুরুতে বাংলাদেশের লেগস্পিনার রিশাদ হোসেনকে দলে ভিড়িয়েছে সানরাইজার্স ইস্টার্ন কেপ। সবকিছু ঠিকঠাক থাকলে রিশাদ প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন।

নিলামে নাহিদের ভিত্তিমূল্য ধরা হয়েছিল ১৫ লাখ দক্ষিণ আফ্রিকান র‍্যান্ড। যা বাংলাদেশি টাকায় ১ কোটি টাকার বেশি। ১৫৬ জনের তালিকায় ৯৫ জন দক্ষিণ আফ্রিকান এবং ৬১ জন বিদেশি ক্রিকেটার ছিলেন। তারকা ক্রিকেটারদের মধ্যে কাইরন পোলার্ড, ফাফ ডু প্লেসিস দল পেয়েছেন। আছেন ট্রেন্ট বোল্ট, শিমরন হেটমায়ার, টেম্বা বাভুমা।

ছয় দলের মধ্যে চারটি ফ্র্যাঞ্চাইজিতে মোট ২০টি জায়গা খালি ছিল। এসব জায়গা পূরণ করতে সর্বোচ্চ ৩ কোটি ৫০ লাখ ২৫ হাজার দক্ষিণ আফ্রিকান র‍্যান্ড খরচ করা যেত। এর মধ্যে সুপার কিংসের জন্য একটি ওয়াইল্ড কার্ডও রয়েছে, যা দলের নির্ধারিত স্যালারি ক্যাপের অংশ নয়। তবে ডারবানের সুপার জায়ান্টস ও পার্ল রয়্যালস এবারের নিলামে অংশ নেয়নি। আগে থেকেই তাদের ১৯ জনের স্কোয়াড পূর্ণ ছিল।

এসএ২০ -এর পঞ্চম মৌসুম শুরু হবে আগামী ১৭ জানুয়ারি। আগের মৌসুমে তৃতীয়বারের মতো শিরোপা জিতে বর্তমান চ্যাম্পিয়ন হিসেবে মাঠে নামবে সানরাইজার্স ইস্টার্ন কেপ। ২১ ফেব্রুয়ারি হবে টুর্নামেন্টের ফাইনাল।

সাননিউজ/বান্না

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

‘বিশ্বকাপ ফাইনালের আগেই আমরা নিঃশেষ হয়ে গিয়েছিলাম’

আন্তর্জাতিক ফুটবলকে চিরবিদায় জানানোর স্মরণীয় রাতে...

রাজনীতির মাঠে নামছেন মেসি!

সবুজ গালিচার জাদুকরী অধ্যায় সাঙ্গ করে আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানি...

বিজিবির বীরত্বে বিএসএফের পিছুটান, ফের পুশইনের চেষ্টা ব্যর্থ

পঞ্চগড়ের বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের মালকাডাঙ্গা স...

হিমবাহ গলে বিপর্যয়ের মুখে নিউজিল্যান্ড

বৈশ্বিক উষ্ণায়ন ও জলবায়ু পরিবর্তনের মারাত্মক প্রভাবে দক্ষিণ প্রশান্ত মহাসাগ...

২৪ ঘণ্টার মধ্যে সৌদির আন্তর্জাতিক বিমানবন্দরে ফের হামলা হুথিদের

২৪ ঘণ্টার ব্যবধানে রিয়াদ বিমানবন্দরে ফের হুথিদের হামলার দাবি গতকাল বুধবারের হ...

বাংলাদেশি দাবি করে আসামে ১৮ জনকে আটক করলো পুলিশ

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য আসামের গুয়াহাটিতে...

মেসিকে এবার রোনালদোর ভালোবাসা

আন্তর্জাতিক ফুটবলে ২১ বছরের বর্ণাঢ্য অধ্যায়ের ইতি...

কাঞ্চনের যে অভ্যাসে বিরক্ত শ্রীময়ী

কাঞ্চনের বউ নিয়ে মন্তব্য, সায়নকে কড়া বার্তা শ্রীময়ীর টালি...

সড়কে মাফিয়াতন্ত্র ও চাঁদাবাজির অবসান ঘটাতে হবে: রিজভী

ফ্যাসিবাদের আমলে সড়ক পরিবহন খাতে চলা দীর্ঘদিনের নৈ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা