ছবি: সংগৃহীত
খেলা

ফেডারেশন কাপে বসুন্ধরা ও মোহামেডানের বড় জয়

স্পোর্টস ডেস্ক

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খেলেও ঘরোয়া ফুটবলের মর্যাদাপূর্ণ টুর্নামেন্ট ফেডারেশন কাপে দুর্দান্ত সূচনা করেছে বর্তমান চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস। গত ১৯ সেপ্টেম্বরের লিগ ম্যাচে আরামবাগের বিপক্ষে ড্র করার হতাশা কাটিয়ে মুন্সীগঞ্জের শহীদ বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে নিজেদের প্রথম ম্যাচে ঢাকা ওয়ান্ডারার্স ক্লাবকে ৫-০ গোলের বিশাল ব্যবধানে বিধ্বস্ত করেছে পাঁচবারের চ্যাম্পিয়নরা।

ম্যাচের শুরু থেকেই প্রতিপক্ষের ওপর চড়াও হয়ে খেলতে থাকে বসুন্ধরা কিংস। প্রায় ৭০ শতাংশ সময় বল নিজেদের পায়ে রেখে একের পর এক আক্রমণে ওয়ান্ডারার্সের রক্ষণভাগকে কোণঠাসা করে রাখেন কিংসের ফুটবলাররা।

পুরো ৯০ মিনিটের লড়াইয়ে প্রতিপক্ষের গোলবার লক্ষ্য করে ১৬টি শট নেয় তারা, যার মধ্যে সাতটি শট ছিল অন-টার্গেট। ওয়ান্ডারার্সের গোলরক্ষক কয়েকটি রক্ষা করলেও শেষ রক্ষা হয়নি। দলের হয়ে দুর্দান্ত পারফর্ম করে জোড়া গোল উপহার দেন মিডফিল্ডার সাব্বির হোসেন। এছাড়া বাকি তিনটি গোল করেন রবসন, আলমগীর মোল্লা এবং মোহাম্মদ আবদুল্লাহ।

এদিকে প্রতিযোগিতার অন্য ম্যাচে গোপালগঞ্জ জেলা স্টেডিয়ামে আরামবাগ ক্রীড়া সংঘকে ৩-১ গোলে হারিয়ে শুভসূচনা করেছে ঐতিহ্যবাহী মোহামেডান স্পোর্টিং ক্লাব। ম্যাচের প্রথমার্ধে ১৬ মিনিটে আরামবাগের ঘানায়িয়ান মিডফিল্ডার সুরাজ রাইয়িসের গোলে পিছিয়ে পড়ে সাদা-কালো শিবির।

তবে দ্বিতীয়ার্ধে দুর্দান্তভাবে কামব্যাক করে মোহামেডান। ৫৭ মিনিটে সৌরভ দেওয়ানের গোলে সমতায় ফেরার পর ৭৪ মিনিটে বসুন্ধরা কিংস ছেড়ে মোহামেডানে যোগ দেওয়া মিডফিল্ডার মোহাম্মদ সোহেল রানার গোলে এগিয়ে যায় তারা। পরবর্তীতে ম্যাচের অতিরিক্ত সময়ে অভিজ্ঞ ফরোয়ার্ড সুলেমান দিয়াবাতে আরও একটি গোল করলে বড় জয় নিশ্চিত হয় মোহামেডানের।

অন্যদিকে ময়মনসিংহের রফিক উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে অনুষ্ঠিত দিনের অপর ম্যাচে মুখোমুখি হয়েছিল পুলিশ এফসি ও সিটি ক্লাব। ম্যাচের ৬১ মিনিটে মোহাম্মদ রাসুল বা’হর গোলে এগিয়ে গিয়েছিল বাংলাদেশ পুলিশ। তবে ম্যাচের শেষ মুহূর্তে এসে নাটকীয় মোড় নেয় খেলা।

৮৯ মিনিটে পুলিশ দল দশ জনের দলে পরিণত হলে সেই সুযোগ পুরোপুরি কাজে লাগায় সিটি ক্লাব। ম্যাচের যোগ করা সময়ের চতুর্থ মিনিটে ওনিয়েকাচি ওকাফোর দুর্দান্ত এক গোল করে ম্যাচে সমতা ফেরান। শেষ পর্যন্ত ১-১ গোলের সমতা নিয়েই মাঠ ছাড়তে হয় দল দুটিকে। ফলে ফেডারেশন কাপের ‘বি’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচ শেষে সমান তিন পয়েন্ট নিয়ে টেবিলের সুবিধাজনক অবস্থানে রয়েছে বসুন্ধরা কিংস ও মোহামেডান।

সান নিউজ / রাজীব

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

বিয়েতে এখনই রাজি নন কৌশানি, জানালেন কারণ

দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশ...

পদত্যাগ করে যা বললেন ভারতের নারী বিশ্বকাপ জয়ী অধিনায়ক

গত বছর ওয়ানডে বিশ্বকাপে প্রথমবার ভারতকে শিরোপা জেত...

আইসিসির নতুন চক্রে আসছে বড় চমক

রেড-বল ক্রিকেটের রোমাঞ্চ ও জনপ্রিয়তা বিশ্বজুড়ে দিন দিন যেভাবে বৃদ্ধি পাচ্ছে...

ফেডারেশন কাপে বসুন্ধরা ও মোহামেডানের বড় জয়

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খেলেও ঘরোয়া ফুটবলের মর্যাদাপূর...

প্রথম ওয়েব ফিল্ম নিয়ে দারুণ উচ্ছ্বসিত পায়েল

সাধারণ প্রেমের গল্প কিংবা ত্রিকোণ প্রেমের গণ্ডি পেরিয়ে বিবাহিত জীবনের টানাপোড়...

সমকামী ছদ্মবেশে যুক্তরাজ্যে আশ্রয়ের আবেদন বাংলাদেশিদের

বাংলাদেশ থেকে যুক্তরাজ্য যেয়ে নিজেদের সমকামী দাবি...

ফায়ারিং স্কোয়াডে মেজর হাসানের মৃত্যুদণ্ডের অনুমোদন ট্রাম্পের

যুক্তরাষ্ট্রের টেক্সাসের ফোর্ট হুড সামরিক ঘাঁটিতে রক্তক্ষয়ী হামলার ঘটনায় দণ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা