সংগৃহীত
খেলা

মোহামেডান ছাড়ছেন সাকিব

ক্রীড়া প্রতিবেদক: টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসানকে আন্তর্জাতিক ও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের ব্যস্ততার মাঝে ঘরোয়া লিগেও কদাচিৎ দেখা যায় তাকে। ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) সর্বশেষ আসরে মোহামেডান স্পোর্টিং ক্লাবের নেতৃত্বে ছিলেন তিনি।

আরও পড়ুন: লন্ডন যাচ্ছেন এবাদত হোসেন

মোহামেডান ক্রিকেট কমিটির প্রেসিডেন্ট এজিএম সাব্বির জানান এবার মোহামেডান ছাড়ছেন সাকিব।

বাংলাদেশ দল ইতোমধ্যে এশিয়া কাপ খেলতে শ্রীলঙ্কায় পৌঁছে গেছে। টিম টাইগার্স এবার হাইব্রিড মডেলে এশিয়া কাপে স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে নিজেদের অভিযান শুরু করবে। এশিয়া কাপের এ ডামাডোলের মধ্যেই সামনে এলো সাকিবের দল পরিবর্তনের খবর।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক পোস্টে মোহামেডান কর্মকর্তা সাব্বির লিখেন, ‘এটা আনুষ্ঠানিক যে এ বছর ডিপিএলে মোহামেডানের হয়ে খেলবেন না সাকিব।’ যদিও এ ব্যাপারে তেমন বিস্তারিত কিছু জানাননি তিনি।

আরও পড়ুন: র‌্যাংকিংয়ে শীর্ষে উঠলো পাকিস্তান

তবে জানা যায়, সাকিব আগামী ২ মৌসুম শেখ জামাল ধানমন্ডি ক্লাবের হয়ে খেলতে পারেন। এছাড়াও আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগেও (বিপিএল) সাকিবকে নতুন ঠিকানা রংপুর রাইডার্সে দেখা যাবে। রংপুর এই অলরাউন্ডারকে গেল মাসেই ২ বছরের চুক্তিতে যুক্ত করেছিল।

সবশেষে, সাকিব গত ডিপিএলে মোহামেডানের হয়ে মাত্র ৪টি ম্যাচ খেলেছেন। ৯৫ রান করেছিলেন ১০৩.১৫ স্ট্রাইকরেটে। বল হাতে তেমন সফল ছিলেন না। ৪ ম্যাচে নিয়েছেন ৪ উইকেট।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্রাহকদের বেশি সুদ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অ...

সরকারের গণভোটের কথায় নতুন সংকট সৃষ্টি হবে: গোলাম পরওয়ার

সংবিধান সংশোধনে পুনরায় গণভোটের কথা বলে বর্তমান সরক...

কিছু রাজনৈতিক দল অনাকাংখিত ঘটনাকে পূঁজি করে দেশে অরাজগতা সৃষ্টির পায়তারা করছে

কিছু রাজনৈতিক দল কিছু অনাকাংখিত ঘটনাকে পূঁজি করে দেশে অরাজগতা সৃষ্টির পায়তারা...

সেপ্টেম্বরে রেমিট্যান্স এলো ২৭৪ কোটি ডলার

প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স বা প্রবাসী আয়ে ইতিবা...

ফেনীতে নানা বাড়ির অতীত স্মৃতি স্মরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নানা বাড়ির জেলায় এসে অতীত স্মৃতি স্মরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা