সংগৃহিত ছবি
আন্তর্জাতিক

ইউক্রেন যুদ্ধের অবসানে পুতিনের সঙ্গে কথা হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেন যুদ্ধ শেষ করার বিষয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ২০২২ সালের শুরুর দিকের পর এই প্রথম মার্কিন ও রুশ দুই প্রেসিডেন্ট সরাসরি টেলিফোনে কথা বলেছেন বলে রোববার নিউইয়র্ক পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে।

আরও পড়ুন: ক্যারিবিয়ান সাগরে শক্তিশালী ভূমিকম্প

শুক্রবার এয়ার ফোর্স ওয়ানের বিমানে নিউইয়র্ক পোস্টকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প রাশিয়ার প্রেসিডেন্টের সঙ্গে টেলিফোনে আলোচনার বিষয়টি জানান। এসময় পুতিনের সঙ্গে কতবার আলোচনা করেছেন বলে জানতে চাওয়া হলে চ্রাম্প বলেন, ‘‘এটা না বলাই ভালো।’’

নিউইয়র্ক পোস্টকে ট্রাম্প বলেন, মানুষের মৃত্যু থেমে যাক, পুতিন এটাই দেখতে চান। তবে ট্রাম্প-পুতিনের টেলিফোনে আলোচনার বিষয়ে হোয়াইট হাউসের মন্তব্য জানতে চাওয়া হলেও তাৎক্ষণিকভাবে সাড়া মেলেনি।

এদিকে, ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ রুশ রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা তাস নিউজ এজেন্সিকে বলেছেন, ভিন্ন ভিন্ন অনেক ধরনের যোগাযোগ হচ্ছে। নিউইয়র্ক পোস্টের প্রতিবেদনের বিষয়ে সরাসরি মন্তব্য জানতে চাওয়া হলে পেসকভ বলেন, ‘‘এসব যোগাযোগ বিভিন্ন চ্যানেলের মাধ্যমে পরিচালিত হচ্ছে। আমি ব্যক্তিগতভাবে কিছু জানি না এবং সম্ভবত কিছু বিষয়ে অবগতও নই। আমি এটিকে নিশ্চিত অথবা অস্বীকার করতে পারছি না।’’

ইউক্রেনে রুশপন্থীদের রক্ষা এবং ন্যাটোতে ইউক্রেনের সম্ভাব্য সদস্যপদ পাওয়া ঘিরে ২০২২ সালে হাজার হাজার সৈন্য মোতায়েন করে রাশিয়া। ওই সময় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান পরিচালনার জন্য সৈন্য মোতায়েন করা হয়েছে বলে দাবি করেন। তখন থেকে দুই বছরের বেশি সময় ধরে ইউক্রেন-রাশিয়ার ধ্বংসাত্মক যুদ্ধ চলছে।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

গাজীপুরের ডেগির চালা এলাকায় একটি তৈরি পোশাক কারখান...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

মাদকসহ আটক খুবির ৩ শিক্ষার্থী বহিষ্কার

মাদকদ্রব্য (গাঁজা)সহ আটকের ঘটনায় খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) গণযোগাযোগ ও সাং...

কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৩৬৩

কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযান চালিয়ে আরও ৩৬৩ জনকে আটক করেছে পুলিশ। পঞ্চম...

ঢাবিকে সুদৃঢ় একাডেমিক ভিত্তির উপর দাঁড় করাতে চাই : উপাচার্য

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ও...

অলিম্পিকে পদক লাভের লক্ষ্যে পাঁচ বছর কাজ করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী

ভবিষ্যৎ আন্তর্জাতিক প্রতিযোগিতায় বাংলাদেশের ক্রীড়া...

সরকারি সফরে অস্ট্রেলিয়া-যুক্তরাষ্ট্রে সেনাপ্রধান

নয় দিনের সরকারি সফরে অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন বাংল...

রামেকে ৪৮ ঘণ্টায় ডেঙ্গুতে ২ মৃত্যু, হাসপাতালে ১৩৭

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে গত ৪৮ ঘণ্টায় ডেঙ্গু আক্রান...

সাভারে গো প্রজনন কেন্দ্রে হামলা, গ্রেপ্তার ১; বাদীকে হুমকি

সাভার কেন্দ্রীয় গো প্রজনন কেন্দ্রের আবাসিক এলাকায় মাছ ধরাকে কেন্দ...

অটোরিকশা-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১

ঠাকুরগাঁও সদর উপজেলার গড়েয়া ইউনিয়নে ব্যাটারিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলের মুখ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা