সংগৃহীত ছবি
আন্তর্জাতিক

১৪ দেশের মাল্টিপল ভিসা বন্ধ করেছে সৌদি

আন্তর্জাতিক ডেস্ক: বাংলাদেশসহ ১৪টি দেশের নাগরিকদের জন্য সাময়িকভাবে মাল্টিপল এন্ট্রি ভিসা স্থগিত করেছে সৌদি আরব। এখন থেকে এ সকল দেশের নাগরিকদের শুধু সিঙ্গেল এন্ট্রি ভিসা দেওয়া হবে। মূলত আসন্ন হজ ও ওমরাহ মৌসুমে ভিড় কমাতে এবং নিরাপত্তা ব্যবস্থা শক্তিশালী করতে এই সিদ্ধান্ত গ্রহন করা হয়েছে।

রোববার (৯ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানান আন্তর্জাতিক খবর ইকোনোমিক টাইমস। এদিকে, চলতি মাসের ১ম দিন থেকেই এই নীতি কার্যকর করেছে সৌদি আরব।

আরও পড়ুন: মেক্সিকোতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ৪১

এ সময় তালিকায় থাকা দেশগুলো হলো, বাংলাদেশ, পাকিস্তান, ভারত, মিশর, আলজেরিয়া, ইথিওপিয়া, ইন্দোনেশিয়া, ইরাক, জর্ডান, মরক্কো, নাইজেরিয়া, পাকিস্তান, সুদান, তিউনিসিয়া এবং ইয়েমেন।

প্রতিবেদনে বলা হয়েছে, এখন থেকে এই সকল দেশটি পর্যটন, ব্যবসা এবং পারিবারিক সফরের জন্য সিঙ্গেল এন্ট্রি ভিসা ইস্যু করবে। এই ক্ষেত্রে সর্বোচ্চ ৩০ দিনের জন্য ভিসা দেয়া হবে। তবে হজ, ওমরাহ, কূটনৈতিক এবং রেসিডেন্সি ভিসার নিয়ম অপরিবর্তিত রয়েছে। তাছাড়াও গত ১ বছরের দেয়া মাল্টিপল এন্ট্রি ভিসাও অনির্দিষ্টকালের জন্য স্থগিত রয়েছে।

কর্তৃপক্ষ জানায়, বিশ্বের কিছু দেশের ভ্রমণকারীরা দীর্ঘমেয়াদী ভিসায় সৌদি আরবে প্রবেশ করে অনুমতি না নিয়েই হজ্জ করেছেন। আবার কেউ কেউ অবৈধভাবে থেকে গেছেন। এদিকে, অনুমতি না নিয়ে হজ্জ করতে আসা ব্যক্তিদের চাপে তীব্র ভিড়ের সৃষ্টি হয়। ফলে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। অপরদিকে, এই সিদ্ধান্তকে সাময়িক বললেও কবে নাগাদ পুনঃরায় চালু হতে পারে তা বলেনি কর্তৃপক্ষ।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইতিহাসের সাক্ষী রাজকুমারী রবিদাস আর নেই

মহান মুক্তিযুদ্ধের এক অদম্য সাক্ষী, গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বীর মুক্তি...

লিটন-শান্তদের নতুন সহকারী কোচ মালিবঙ্গুয়ে মাকেতা

বেশ কিছুদিন ধরে জাতীয় ক্রিকেট দলের জন্য একজন নিবেদিতপ্রাণ ও কার্যকর বিশেষজ্ঞ...

আর্থিক কেলেঙ্কারিতে গ্রেপ্তার দিনো মোরিয়া

মুম্বাইয়ের আলোচিত মিঠি নদীর পলি অপসারণ ও সংস্কার প্রকল্পে বড় ধরনের আর্থিক দুর...

আসিয়ান কাপের শেষটা লজ্জার সাগরে

"আমরা কাউকে ভয় পেতে আসিনি"—টুর্নামেন্ট খেলতে দেশ ছাড়ার আগে হা...

ফ্রান্স-জার্মানির ওপর খেপলেন ট্রাম্প

বিশ্ববাজারে জ্বালানির দাম বাগে আনতে এবার জার্মানি ও ফ্রান্সের ওপর কড়া চাপ সৃষ...

কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষক ও শিক্ষক মিথিলা

অভিনয় জগতের পরিচিত মুখ হওয়ার পাশাপাশি দীর্ঘ সময় ধরে আন্তর্জাতিক উন্নয়নকর্মী...

মদিনার বিদ্যুৎকেন্দ্রে হুথিদের ড্রোন হামলা

সৌদি আরবের পবিত্র নগরী মদিনার একটি গুরুত্বপূর্ণ বিদ্যুৎ বিতরণ কেন্দ্রে ড্রোন...

গঠনমূলক সমালোচনা শুনতে প্রস্তুত সরকার : স্থানীয় সরকারমন্ত্রী

দেশের প্রশাসনিক কার্যক্রমে কোনো ভুলত্রুটি দেখা দিলে তা বিনা দ্বিধায় ধরিয়ে দেও...

জ্বালানি তেল রপ্তানি বন্ধ করল চীন

আন্তর্জাতিক জ্বালানি বাজারে ফের এক বড় রকমের অস্থিরতা ও সংকটের কালো মেঘ ঘনিয়ে...

সাংবাদিক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

দেশের অনলাইন সাংবাদিকতার অগ্রপথিক ও শীর্ষস্থানীয় গণমাধ্যম ব্যক্তিত্ব তৌফিক ইম...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা