সংগৃহীত ছবি
সারাদেশ

রান্নাঘরে মিললো মা-মেয়ের মরদেহ

জেলা প্রতিনিধি : কক্সবাজারের কুতুবদিয়ায় মা-মেয়ের গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়েছে।

আরও পড়ুন : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে রাজনৈতিক দল হবে না

শুক্রবার (২৫ অক্টোব) জুমার নামাজের পর কুতুবদিয়ার আলী আকবর ডেইলের শান্তিপাড়ার রান্নাঘর থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

নিহতরা হলেন, রুনা আক্তার ও শিশুসন্তান জারিয়া মনির।

আরও পড়ুন : নোয়াখালীতে রোহিঙ্গা পকেটমার আটক

কুতুবদিয়া থানা পুলিশের ওসি আরমান বলেন, কুতুবদিয়ার আলী আকবর ডেইলের শান্তিপাড়ার বাসিন্দা নুরু সওদাগর জুমার নামাজ পড়ে বাড়িতে আসেন। ঘরের দরজা খুলে দেখতে পান রান্নাঘরে তার স্ত্রী ও মেয়ের গলাকাটা নিথর দেহ পড়ে আছে। পরে তিনি থানায় খবর দিলে পুলিশ ও নৌবাহিনী ঘটনাস্থল থেকে মা-মেয়ের মরদেহ উদ্ধার করে।

ওসি আরও বলেন, এই হত্যাকাণ্ডের রহস্য খোঁজার চেষ্টা করছেন তারা। স্বামী নুরু সওদাগর পুলিশের হেফাজতে রয়েছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা