সংগৃহীত ছবি
সারাদেশ

ঝালকাঠির পৌরসভার উন্নয়নে সভা

ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠি শিল্পকলা একাডেমি মিলনায়তনে পৌরসভার উন্নয়নে পৌরবাসীদের নিয়ে পরামর্শক সভা অনুষ্ঠিত হয়েছে।

আরও পড়ুন: বৃদ্ধার মরদেহ উদ্ধার

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় এই সভায় ঝালকাঠি জেলা প্রশাসক মোঃ আশরাফুর রহমান প্রধান অতিথি উপস্থিত, বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার উজ্জল কুমার রায়, সিভিল সার্জন ডাঃ এইচ এম জহিরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার এসপি সার্কের মুহিতুল ইসলাম, জেলা আইনজীবি সমিতির সভাপতি এ্যাড শাহাদাৎ হোসেন, প্রেসক্লাব সভাপতি কাজী খলিলুর রহমান।

অতিরিক্ত জেলা প্রশাসক ও পৌর প্রশাসক মোঃ কাওছার হোসেনের সভাপতিত্বে এই সভায় শহর পরিচ্ছন্ন রাখার জন্য ১২টি নির্ধারিত স্থানে ডাস্টবিন, পরিচ্ছন্নকর্মীদের কাজের সরঞ্জাম ও পোশাক, ময়লা পরিবহনের ভ্যান রিক্সা ক্রয়, পৌর এলাকায় আলোকিত করার জন্য বৈদ্যুতিক পোস্টের সেডসহ উচ্চ ওয়াডের বাল্ব স্থাপন, শহরের ৭টি খাল খনন ও অবৈধ দখলমুক্ত করন, পৌরসভার রাস্তায় রোড ডিভাইডার ও সংকেত চিহ্ন, মশক নিধন, অবৈধ অটো চিহ্নিতকরণ শুকনো পানি সরবরাহ, পৌরসভার সৌন্দর্য্য বর্ধন, সাইক্লোন সেন্টার ও ১৮টি রাস্তা ৩টি ড্রেন নির্মাণ প্রকল্প বাস্তবায়ন করার উদ্যোগের নেয়া হয়েছে।

আরও পড়ুন: নসিমন চাপায় ছাত্রের মৃত্যু

ইতিমধ্যে কিছু কিছু কাজ সম্পন্ন করা হয়েছে অন্য কাজগুলি প্রক্রিয়াধীন রয়েছে। এর পরিপ্রেক্ষিতে পৌরসভাকে আরও কিভাবে সুন্দর করা যায় সে বিষয়ে উন্মুক্ত নাগরিক মতামত প্রকাশ করেছেন।

জেলা প্রশাসক মোঃ আশরাফুর রহমান বলেছেন, ঝালকাঠি পৌরসভা বর্তমান প্রশাসক মোঃ কাওসার হোসেনের নেতৃত্বে ও তার পরমার্শ অনুযায়ী একটি আধুনিক পৌরসভার রূপান্তরের উদ্যোগ নেয়া হয়েছে। বর্তমানে পৌরসভার প্রশাসক থাকায় দলীয় সরকারের প্রভাব প্রতিপত্তী না থাকায় এই কাজ করতে আরও সহজ হবে। তিনি পৌর নাগরিকদের বিভিন্ন ধরণের পরামর্শ দিয়ে পৌরসভার পৌর প্রশাসককে সহযোগিতা করার আহবান জানান।

পুলিশ সুপার জানিয়েছেন, ঝালকাঠি শহরকে সুচারু ট্রাফিক নিয়ন্ত্রণ ব্যবস্থাপনার আনা হবে।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা