সংগৃহীত ছবি
সারাদেশ

ট্রাকচাপায় মা-মেয়ের মৃত্যু

মো. নাজির হোসেন, মুন্সীগঞ্জ : মুন্সীগঞ্জের সিপাহীপাড়া-মুক্তারপুর সড়কের বনিক্যপাড়া এলাকায় শাহ সিমেন্ট কোম্পানির একটি সিমেন্টবাহী ট্রাকের ধাক্কায় মা-মেয়ের মৃত্যু হয়েছে।

আরও পড়ুন : বেনজীরের বাগানবাড়ি জব্দ

শনিবার (৬ জুলাই) বিকাল ৫ টার দিকে এই দুর্ঘটনা ঘটে। এ সময় ঘাতক ট্রাকে আগুন ধরিয়ে দেয় স্থানীয় উত্তেজিত জনতা। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

নিহতরা হলেন, লিপি বেগম (৩৫) ও তার ৬ মাসের শিশু কন্যা আলিছা। তাদের বাড়ি মুন্সীগঞ্জ সদরের মোল্লাকান্দি ইউনিয়নের আনন্দপুর গ্রামে। লিপি বেগম আনন্দপুর গ্রামের জসিম ঢালীর স্ত্রী।

আরও পড়ুন : নৌকা ডুবে ২ জনের মৃত্যু

প্রত্যক্ষদর্শীরা জানায়, ৬ মাসের মেয়ে আলিছাকে নিয়ে মিশুকে করে সিপাহীপাড়ার দিকে যাচ্ছিলেন মা লিপি বেগম। এ সময় মুক্তারপুরগামী দ্রুতগতির ট্রাকটি মিশুককে সামনে থেকে ধাক্কা দিলে মা-মেয়ে মিশুক থেকে ছিটকে পড়ে ট্রাকের চাপায় পৃষ্ট হয়। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় তাদের।

এ বিষয়ে মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। দুর্ঘটনায় মা ও মেয়ের মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছেন তিনি।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

স্বর্ণের দামে নতুন রেকর্ড

দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয...

দেশজুড়ে আগামী পাঁচদিন বৃষ্টির আভাস

দেশের উত্তরাঞ্চলে মৌসুমি বায়ু সক্রিয় থাকায় আগামী পাঁচদিন সারা দেশে বৃষ্টিপাত...

আরডিআরএস গ্রাহকের তথ্য ফাঁসের অভিযোগ

কুড়িগ্রামের উলিপুরে বেসরকারি উন্নয়ন সংস্থা আরডিআরএস বাংলাদেশ (RDRS Bangladesh...

অ্যান্ডি বার্নহ্যামকে অভিনন্দনবার্তা

ঢাকা: যুক্তরাজ্যের নবনিযুক্ত প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যামকে অভিনন্দন জান...

২ হাজার মানুষের স্বাস্থ্যসেবায় উদ্যোগ

চাঁপাইনবাবগঞ্জে সীমান্তবর্তী এলাকার বসবাসকারী ২ হাজার দুস্থ, হতদরিদ্র ও অসহায...

কোলেস্টেরল নিয়ন্ত্রণে জাদুকরী ৬ মসলা

খাবারের স্বাদ,রঙ,সুগন্ধ যোগ করে অনন্য মাত্রায় নিয়ে যেতে বহু যুগ ধরে আমাদের রা...

সাভারে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগে আটক ২ 

সাভারের উলাইল এলাকায় অটোরিকশা চুরির অপবাদ দিয়ে মানসিক ভারসাম্যহীন এক যুবককে গ...

খাগড়াছড়ি রিজিওনের মানবিক সহায়তা প্রদান

"শান্তি -সম্প্রীতি - ও উন্নয়ন" বজায় রাখার লক্ষ্যে খাগড়াছড়িতে আর্ত...

আগাম জামিনে ৩ মাসের অপেক্ষা, তাৎক্ষণিক সুরক্ষা কোথায়?

গ্রেপ্তারের আশঙ্কায় থাকা কোনো ব্যক্তি যাতে অপ্রয়োজনীয় হয়রানি বা অযৌক্তিক আটক...

এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগে পুরোনো নিয়ম    

এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মকর্তা-কর্মচারী এমপিও পদে নিয়োগের সু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা