সংগৃহীত ছবি
সারাদেশ

নৌকা ডুবে ২ জনের মৃত্যু

জেলা প্রতিনিধি : সিরাজগঞ্জের শাহজাদপুরে নৌকা ডুবে ২ জনের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও একজন।

আরও পড়ুন : দুই ট্রাকের সংঘর্ষে নিহত ২

শনিবার (৬ জুলাই) দুপুর পৌনে ১টার দিকে উপজেলার রেশমবাড়ির পথে পোতাজিয়া চারমাথা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলো- উপজেলা পৌর শহরের দারিয়াপুর মহল্লার শাহ আলমের ছেলে সজল (১৬) ও একই মহল্লার তৌহিদের ছেলে তন্ময় (১৮)।

আরও পড়ুন : নোয়াখালীতে গত ২৪ ঘন্টায় গ্রেফতার ৬৪

শাহজাদপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সবুজ রানা বলেন, রেশমবাড়ি এলাকায় একটি নৌকাডুবির ঘটনায় দুইজন মারা গেছেন ও একজন আহত হয়েছেন। নিহতদের মরদেহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা আছে। আহত ব্যক্তিও সেখানেই চিকিৎসা নিচ্ছেন। আমি সেখানেই যাচ্ছি, এরপর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

শাহজাদপুর ফায়ার সার্ভিসের স্টেশন লিডার খোরশেদ আলমের বরাত দিয়ে সেখানকার ডিউটি অফিসার মকবুল হোসেন জানান, তারা ৯ জন একটি নৌকা নিয়ে ঘুরতে গিয়েছিলেন। এ সময় নৌকাটি রেশমবাড়ির পথে পোতাজিয়া চারমাথা এলাকায় পৌঁছাতেই ডুবে যায়। পরে স্থানীয়রা খবর দিলে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে।

আরও পড়ুন : ভোলায় শিক্ষার্থীর আত্মহত্যা

তিনি আরও জানান, যেখানে নৌকাটি ডুবেছিল সেখানে অনেক পানি ছিল। ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই স্থানীয়রা দুজনের মরদেহ উদ্ধার করে। নয়জনের মধ্যে সাতজন সাঁতার জানায় তারা সাঁতরে পাড়ে উঠলেও বাকি দুজন ডুবে মারা যায় বলে জানা গেছে। তারা সবাই বন্ধু কি না এটা আমরা এখনো নিশ্চিত হতে পারিনি।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

আশুলিয়ায় ফুটপাত উচ্ছেদে হকারদের বাধা

সাভারের আশুলিয়ার ডিইপিজেড এলাকায় মহাসড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা