সংগৃহীত
বিনোদন

ডিভোর্সটাই চূড়ান্ত সিদ্ধান্ত ছিলো

বিনোদন ডেস্ক: বলিউড চলচিত্রের গ্রিক গড হৃত্বিক রোশন রঙিন পর্দায় পদার্পণ করেন ‘কাহো না পেয়ার হে’ ছবিটির মাধ্যমে। এরপর তিনি দর্শক মহলে ব্যাপক প্রশংসা কুড়িয়েছিলেন। তার বাবা অভিনেতা রাকেশ রোশন এই ছবির পরিচালনা করেছিলেন।

আরও পড়ুন: ঐশ্বরিয়ার লুক নিয়ে ঝড়

ব্যক্তিগত জীবনে বিয়ে করেছিলেন তার প্রেমিকা সুজান খানকে। তার পর তাদের ঘরে আসে ২ পুত্র সন্তান রেহান ও হৃদান। তবে ২০১৩ সাল থেকেই আলাদা থাকতে শুরু করেছিলেন তারা দু’জন। এরপর ২০১৪ সালে তাদের মধ্যে আইনি বিচ্ছেদ ঘটে।

সম্প্রতি সুজান খান এক সাক্ষাৎকারে প্রায় ৮-৯ বছর পর বিবাহবিচ্ছেদের কারণ সম্পর্কে খোলামেলা কথা বলেন।

আরও পড়ুন: নজর কাড়লেন কিয়ারা

এ সময় সুজান বলেন, আমরা একে-অপরকে খুব সম্মান করি। আমাদের মধ্যে বিবাহবিচ্ছেদের কারণ যদি জানতে চাওয়া হয় তা হলে বলব যে, আমাদের মধ্যে সেই টান আর ছিলই না। অনেকটা সময় পর আমরা এটি উপলব্ধি করেছিলাম যে আমরা আলাদা থাকলেই ভাল থাকব। যার ফলে এই সিদ্ধান্তে উপনীত হয়েছিলাম যে, ডিভোর্সটাই শেষ সিদ্ধান্ত।

প্রসঙ্গত, বাবা রাকেশ রোশনের হাত ধরেই তার বলিউডে পা রাখা। তারপর তিনি বেশ কিছু ছবি করেছিলেন, কিন্তু হিট হয়নি। এরপর ২০০৩ সালে ফের বাবা রাকেশের পরিচালনায় ‘কোই মিল গায়া’ সিনেমার মাধ্যমে কামব্যাক হয় তার।

আরও পড়ুন: আবেদনময়ী লুকে নুসরাত

এর পরে আসে কৃষ ফ্র্যাঞ্চাইজি। এ বছর আসতে চলছে কৃশ ৪। তাকে পর্দায় শেষ দেখা যায় ২০১৯ সালে ‘ওয়ার’ সিনেমাটিতে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা