বিনোদন

প্রেমিক পাচ্ছেন না ইধিকা!

বিনোদন ডেস্ক: ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী ইধিকা পাল। তিনি বাংলাদেশে এসে ভালোই ব্যস্ত সময় পার করেছেন। যিনি ‘প্রিয়তমা’ সিনেমায় কাজ করে এদেশে পরিচিতি পেয়েছেন।

আরও পড়ুন: তিন দেশে নিষিদ্ধ ‘টাইগার থ্রি’!

রাজধানীর ধানমন্ডিতে সম্প্রতি একটি বিউটি ট্রিটমেন্টের শোরুম উদ্বোধন করেনে এই অভিনেত্রী। এরপর ফরিদপুরে নাকি একটি তথ্যচিত্র শুটিংয়েও অংশ নিয়েছেন তিনি।

টানা ব্যস্ততার পর রাজধানীর একটি হোটেলে সাংবাদিকদের মুখোমুখি হন ইধিকা। যেখানে তাকে জিজ্ঞেস করা হয়, প্রেম করছেন কি না?

আরও পড়ুন: ফের মা হচ্ছেন অনুষ্কা!

জবাবে নায়িকা জানান, ‘আমার জীবনে এখনো কেউ আসেনি। এলে ঘোষণা করব। প্রেম করার মতো এখন পর্যন্ত কাউকে খুঁজে পাইনি। ক্যারিয়ার নিয়ে একটু বেশি ভাবছি তাই হয়তো মাথায় আসেনি।’

ইধিকা জীবনসঙ্গী হিসেবে একজন ভালো মানুষ চান। এ বিষয়ে তিনি বলেন, ‘আমি চাই আমার প্রেমিক মন থেকে ভালো হোক, ভালো মানুষ হোক এবং সবাইকে মন থেকে সম্মান করুক।’

আরও পড়ুন: শাকিবে মজলেন সোনাল

প্রসঙ্গত, শাকিবের সঙ্গে ‘প্রিয়তমা’ সিনেমায় অভিনয়ের পর বাংলাদেশি বেশ কিছু সিনেমায় কাজের বিষয়ে কথা চলছে তার। খুব শীঘ্রই এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেবেন তিনি।

সান নিউজ/এসকে/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

দিল্লিতে বাংলাদেশসহ ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক

ভারতের রাজধানী দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার বিভিন্ন দেশে নিযুক্ত মার্কিন রাষ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, হাসপাতালে ১,৯৪৮

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা