বিনোদন

ফের মা হচ্ছেন অনুষ্কা!

বিনোদন ডেস্ক: দিন কয়েক ধরেই জল্পনা দ্বিতীয়বার মা হতে চলেছেন অনুষ্কা শর্মা। যদিও বিরাট কোহলি কিংবা অনুষ্কা, কেউই এই নিয়ে এখন পর্যন্ত মুখ খোলেননি। তবে বিরাটের জন্মদিনে ইডেনে অভিনেত্রীর অনুপস্থিতি সেই জল্পনা বেশ কয়েক গুণ বাড়িয়ে দেয়। এ বার আর কোনও লুকোচুরি নয়! বিশ্বকাপের পরবর্তী ম্যাচ ভারত বনাম নেদারল্যান্ডস। ইতিমধ্যেই বেঙ্গালুরু পৌঁছে গিয়েছে টিম ইন্ডিয়া। স্বামী বিরাট কোহলির হাতে হাত রেখে হোটেলে ঢুকলেন অনুষ্কা। সেখানেই স্পষ্ট সবটা।

আরও পড়ুন: শাকিবে মজলেন সোনাল

অনুষ্কার পরনে কালো ঢিলেঢালা ফ্রক। খোলা চুল, রূপটান নেই বললেই চলে। ছিপছিপে চেহারায় স্পষ্ট অভিনেত্রীর স্ফীতোদর। অন্তঃসত্ত্বা স্ত্রীকে আগলে আগলে রাখছেন বিরাট। নিমেষে ছড়িয়ে পরে এই ভিডিয়ো। ইতিমধ্যেই দম্পতিকে শুভেচ্ছাবার্তা দিতে শুরু করেছেন অনুরাগীরা।

সেপ্টেম্বর মাসের শেষের দিকে একটি ম্যাটারনিটি ক্লিনিকের বাইরে দেখা গিয়েছিল অনুষ্কাকে। যদিও অনুষ্কার অনুরোধে তার কোনও ছবি প্রকাশ করা হয়নি। অনুষ্কা আশ্বাস দেন যে, খুব শীঘ্রই নিজেদের তরফে আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করবেন তাঁরা। বেশ কয়েক বছরের প্রেমের পর ২০১৭ সালে ইটালির টাস্কানিতে গাঁটছড়া বাধেঁন বিরাট ও অনুষ্কা। বিয়ের বছর চারেক পরে প্রথম বার অন্তঃসত্ত্বা হন অনুষ্কা। ২০২১ সালের জানুয়ারি মাসে জন্ম হয় বিরাট এবং অনুষ্কার মেয়ে ভামিকার। এবার পরিবারে আরও এক নতুন অতিথি আসার অপেক্ষা। তবে কি বিশ্বকাপ শেষ হতেই সুখবর দেবেন বিরাট-অনুষ্কা? ঘনিষ্ঠদের ইঙ্গিত সে দিকেই।

সান নিউজ/টিও

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বামনায় মায়ের মৃত্যুতে অসহায় শিশু সন্তান

বরগুনার বামনা উপজেলার ৪ নম্বর ডৌয়াতলা ইউনিয়নে সড়ক...

উলিপুরে ইসলামিক রিলিফ বাংলাদেশের শীতবস্ত্র পেলেন ৫০০ পরিবার

কুড়িগ্রামের উলিপুরে শীতের আগমনে অসহায় ও অতিদরিদ্র...

শ্রীনগরে শীর্ষ সন্ত্রাসী বিকাশ গ্রেপ্তার, পিস্তল-গুলি উদ্ধার

মুন্সীগঞ্জের শ্রীনগরে অভিযান চালিয়ে আলোচিত সন্ত্রা...

মিরপুরে পোশাক শ্রমিকদের অবরোধের চেষ্টা, টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

ন্যূনতম মজুরি বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে রাজধানীর মির...

‘রামায়ণ’ চলাকালে হলের ভেতর শুধু নিরামিষ খাবারের নির্দেশ!

পৌরাণিক ও ধর্মীয় আবহযুক্ত চলচ্চিত্র প্রদর্শনের সময় সাধারণ দর্শকদের গভীর আবেগ,...

রাজশাহী কলেজে ছাত্রলীগের দুই কর্মী আটক করে পুলিশে সোপর্দ

রাজশাহী কলেজে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের দুই ক...

চিলমারীতে ৫ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার

কুড়িগ্রামের চিলমারীতে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৫ প...

উলিপুরে ইসলামিক রিলিফ বাংলাদেশের শীতবস্ত্র পেলেন ৫০০ পরিবার

কুড়িগ্রামের উলিপুরে শীতের আগমনে অসহায় ও অতিদরিদ্র...

সৌদি আরবের অনেক ভূখণ্ড দখলে নিয়েছে হুথিরা!

যুক্তরাষ্ট্রের প্রভাবশালী ও রক্ষণশীল ধারার জনপ্রিয় পডকাস্টার টাকার কার্লসন আন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা