বিনোদন

আমি সবটাই তোমার!

বিনোদন ডেস্ক: মাসখানেক আগে তিরুপতি মন্দিরে পুজো দিতে গিয়েছিলেন জাহ্নবী কাপূর। পরনে শাড়ি, পরিপাটি করে বাঁধা চুল। সঙ্গে ছিলেন প্রেমিক শিখর পাহাড়িয়া। অভিনেত্রীর হাতে দেখা মিলেছিল হিরের আংটিরও। তখনই কানাঘুষো শোনা যায়, শিখরের সঙ্গে নাকি আংটিবদল সেরে নিয়েছেন ‘বাওয়াল’ খ্যাত অভিনেত্রী। কিন্তু সে খবর মিথ্যে।

আরও পড়ুন: রণবীরের প্রতিদ্বন্দ্বী শাহরুখ

তারপর গণেশপুজোর সময় মুম্বাইয়ের রাস্তায় শিখরের সঙ্গে নাচতে দেখা যায় জাহ্নবীকে। ধীরে ধীরে আগল আলগা হয় তাঁদের সম্পর্কের। বলিউডের জনপ্রিয় পোশাকশিল্পী মণীশ মালহোত্রের দীপাবলির পার্টিতেও শিখরের সঙ্গেই একই গাড়িতে চেপে বাড়ি ফেরেন। তার পরের দিনই মধ্যাহ্নভোজেও যান দু’জনে। এবার প্রকাশ্যে জাহ্নবীকে শিখর লিখলেন, ‘‘আমি সবটাই তোমার।’’ তবে কি সম্পর্কে সিলমোহর দিলেন জাহ্নবী-শিখর!

প্রেমের ব্যাপারে বেশ লাজুক জাহ্নবী। যদিও তাঁর প্রেমজীবন বরাবরই রয়েছে চর্চায়। অভিনয় জীবনের চেয়ে তাঁর ব্যক্তিগত জীবন নিয়েই বেশি উৎসাহী দর্শক ও অনুরাগীরা। প্রথম ছবিতে অভিনয় করার পরেই অভিনেতা ঈশান খট্টরের সঙ্গে নাম জড়িয়েছিল জাহ্নবীর।

আরও পড়ুন: শাকিব খানের জ্বর

তবে জল্পনা এই যে, সেই অধ্যায়ের ইতি ঘটেছে বহু আগেই। তারপর বেশ কয়েকবার বলিউড তারকাদের সঙ্গে দেখা গেলেও শেষমেশ পুরনো প্রেমিকের কাছেই ফিরে যান জাহ্নবী। যদিও এত দিন সবটাই চলছিল আড়ালে-আবডালে। তবে ধীরে ধীরে যেন বেশ সাহসী হয়ে উঠেছেন জাহ্নবী! তবে কি অনন্যাকে দেখেই সাহস পেলেন অভিনেত্রী! যদিও প্রেমিকের প্রকাশ্যে প্রেম জাহির করার পর আর কোনও প্রতিক্রিয়া দেননি অভিনেত্রী।

সান নিউজ/টিও

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নতুন ভবন হলেও যে কারণে দুর্ভোগে বিদ্যালয়ের শিক্ষার্থীরা

মুন্সীগঞ্জ পৌরসভার বৈখর অনির্বাণ সরকারি প্রাথমিক ব...

মেঘের ডানায়, সবুজের সীমানায়

চট্টগ্রামের সীতাকুণ্ডে একদিকে সুউচ্চ পাহাড়, অন্যদ...

তুরস্কে সাত ম্যাচ খেলেই রেকর্ড গড়লেন সালাহ

তুরস্কের শীর্ষ লিগে একটি নতুন রেকর্ড গড়লেন মোহাম্ম...

পূজার ছুটিতেও ব্যাংক খোলা থাকবে যে যে স্থানে

আসন্ন দুর্গাপূজা উপলক্ষ্যে টানা পাঁচ দিনের সরকারি...

দুই দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হয়রানি বন্ধ, কমিশন পু...

পাকিস্তানে ৩৮.৩ শতাংশ মানুষই দারিদ্র্যের যাঁতাকলে পিষ্ট, বাংলাদেশে ১৪.৯ শতাংশ

বিশ্বজুড়ে মানুষের জীবনযাত্রার মান এবং বঞ্চনার সার্বিক চিত্র নিয়ে সম্প্রতি এক...

কঠিন ভূরাজনৈতিক ভারসাম্যের মুখে পাকিস্তান

সৌদি আরবের সঙ্গে গভীর আর্থিক নির্ভরতা এবং কৌশলগত প্রতিরক্ষা চুক্তির জেরে এক জ...

কঠিন ভূরাজনৈতিক ভারসাম্যের মুখে পাকিস্তান

সৌদি আরবের সঙ্গে গভীর আর্থিক নির্ভরতা এবং কৌশলগত প্রতিরক্ষা চুক্তির জেরে এক জ...

রোমাঞ্চকর শেষ বিকেলে জয় পেতে লড়ছে বাংলাদেশ

আবুধাবি টেস্টের শেষ সেশনের খেলা জমে উঠেছে। দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট হারিয়ে আফগা...

সম্পর্ক ভাঙনের গুঞ্জনে মুখ খুললেন কৌশানী

টলিপাড়ার অন্যতম চর্চিত জুটি কৌশানী মুখার্জি ও বনি সেনগুপ্ত। দীর্ঘ এক দশকেরও ব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা