বিনোদন

জন্মদিনে মেয়ের ছবি প্রকাশ

বিনোদন ডেস্ক: বছর পাঁচেক প্রেমের পরে গত বছর এপ্রিল মাসে মুম্বাইয়ে গাঁটছড়া বাঁধেন বলিউড তারকা রণবীর কাপূর ও আলিয়া ভাট্ট। গত বছরই নভেম্বর মাসে দম্পতির কোলে আসে তাঁদের প্রথম সন্তান, রাহা কাপূর। ৬ নভেম্বর, সোমবার এক বছরে পা দিল ছোট্ট রাহা।

আরও পড়ুন: তাপসের সিনেমার লুকে বুবলী

রাহার এক বছরের জন্মদিনে কেকের সঙ্গে তার ছবিও সামাজিকমাধ্যমের পাতায় পোস্ট করলেন আলিয়া। তবে নিজের প্রতিশ্রুতি ভেঙে মেয়ে রাহার মুখ প্রকাশ্যে আনেননি অভিনেত্রী। কেকের মধ্যে হাত রেখেছে খুদে রাহা, এমন একটি ছবি সামাজিকমাধ্যমের পাতায় সবার সঙ্গে ভাগ করে নেন তিনি। তবে এত দিন রাহাকে এতটুকুও দেখার সুযোগ পাননি নেটাগরিকরা। মেয়ের প্রথম জন্মদিনে অন্তত সেই আগলটুকু ভাঙলেন আলিয়া।

মেয়ের জন্মের কয়েক মাস পরেই পুরোদমে কাজে ফিরেছিলেন আলিয়া। ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’ ছবির শুটিংয়ের জন্য কাশ্মীরে যাওয়ার সময় রাহাকে সঙ্গে নিয়েই গিয়েছিলেন অভিনেত্রী। কারণ সেই সময় নিজের ছবি ‘অ্যানিমাল’-এর শুটিংয়ে ব্যস্ত ছিলেন রণবীর। ছবি মুক্তির আগে এখন প্রচারে ব্যস্ত তিনি। অন্য দিকে, আলিয়ার হাতেও একের পর এক ছবির কাজ। শুধু অভিনেত্রী হিসাবেই নয়, প্রযোজক হিসাবেও ব্যস্ততা দিন দিন বাড়ছে তাঁর। রাহার দেখাশোনা করার জন্য কি তবে নিজের পেশাদার জীবনই বিসর্জন দেবেন রণবীর?

আরও পড়ুন: জন্মদিনে সমালোচিত হলেন শুভশ্রী

সম্প্রতি এক অনুষ্ঠানে অভিনয় ও সন্তান সামলানো নিয়ে খোলামেলা ভাবেই কথাবার্তা বলেন আলিয়া। জাতীয় পুরস্কার পাওয়ার পরে অভিনেত্রী হিসাবেও দায়িত্ব বেড়েছে তাঁর। পাশাপাশি রয়েছে প্রযোজনার কাজও। রাহার দেখাশোনার বিষয়টা কী ভাবে সামলাচ্ছেন তিনি? প্রশ্নের উত্তর দিতে গিয়ে আলিয়া বলেন, ‘‘আমরা নিজেদের জীবনে ভীষণ ভাবে ‘প্রায়োরিটি’-তে বিশ্বাস করি। যখন যেটাকে অগ্রাধিকার দেওয়ার কথা, তখন সেটাকেই গুরুত্বের বিচারে সামনে রাখি।

যেমন আমি ‘জিগরা’ ছবি করার জন্য সায় দেওয়ার পরে রণবীর নিজের ক্যালেন্ডার ফাঁকা রেখেছিল যাতে ও রাহার সঙ্গে থাকতে পারে। যাতে আমি শুট করতে গিয়ে মেয়ের জন্য দুশ্চিন্তা না করি। বাড়িতে এক জন পেশাদার ন্যানি সব সময় থাকলেও আমরা চেষ্টা করি রাহার সঙ্গে যেন ওর মা বা বাবা, কেউ এক জন সব সময় থাকে।’’ আলিয়ার কথা থেকেই স্পষ্ট, তিনি ও রণবীর নিজেদের পেশাগত দায়বদ্ধতা এমন ভাবেই পরিকল্পনা করেন যাতে রাহাকে গুরুত্ব দিয়েও তাঁরা নিজেদের অভিনয় জীবন সামলাতে পারেন।

প্রসঙ্গত, দিন কয়েক আগে এক সাক্ষাৎকারে রণবীরও জানান, ‘অ্যানিমাল’-এর মুক্তির পরে অভিনয় থেকে মাস ছয়েকের বিরতি নিচ্ছেন তিনি। মেয়ের সঙ্গে আরও বেশি করে সময় কাটানোর উদ্দেশ্যেই যে এই সিদ্ধান্ত, তাও জানিয়েছিলেন রণবীর।

সান নিউজ/টিও

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সাংবাদিকের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচারের অভিযোগে গোয়ালন্দ থানায় জিডি

রাজবাড়ীর গোয়ালন্দে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মিথ্যা, বানোয়াট ও মানহানিকর...

নোবিপ্রবিতে  HEAT-ATF সাব-প্রজেক্ট বাস্তবায়ন উপলক্ষে ইনসেপশন ওয়ার্কশপ

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) সরকারি HEAT-ATF সাব-প...

কর ও ব্যয় বৃদ্ধির দ্বিমুখী চাপে আবাসন শিল্প

দীর্ঘদিনের মন্দার মধ্যেই নতুন করে করের বোঝা, নির্মাণসামগ্রীর মূল্যবৃদ্ধি এবং...

বেইজিংয়ে তারেক রহমান, সফরে নতুন গতি

চীনের দালিয়ান শহর থেকে উচ্চগতির বুলেট ট্রেনে করে রাজধানী বেইজিংয়ে পৌঁছেছেন বা...

রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর জন্য অস্ট্রেলিয়া সরকারের মানবিক সহায়তা চুক্তি

বুধবার (২৪ জুন) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে অস্ট্রেলিয়া সরক...

পিরোজপুরে নন-কমিউনিকেবল ডিজিজ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত 

পিরোজপুর জেলায় নবনিযুক্ত মেডিকেল অফিসারদের জন্য নন-কমিউনিকেবল ডিজিজ (এনসিডি)...

ইসলামী ব্যাংকের সাথে রেলওয়ে সোসাইটির চুক্তি স্বাক্ষর

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি এবং বাংলাদেশ রেলওয়ে কো-অপারেটিভ ক্রেডিট সোসাইটি...

নোয়াখালীতে আবাসিক হোটেলে ডিবির অভিযান, আটক ১৪

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী বাজারে একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে ১৪...

ফুটবলপাগল বাংলাদেশ কেন বিশ্ব ফুটবলে এত পিছিয়ে?

বাংলাদেশ জুড়ে এখন চলছে ফুটবল উন্মাদনা। রাতভর বিশ্বকাপ ফুটবল খেলা দেখার উৎসব।...

মেয়াদোত্তীর্ণ ওষুধে বোয়ালমারীতে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী পৌরসভা ভবনে পরিচালিত বাংলাদেশ হোমিওপ্যাথি বোর্ড কর্তৃক প্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা