ছবি-সংগৃহীত
বিনোদন

শুভমন-সারার কথা ফাঁস!

বিনোদন ডেস্ক: ওয়াংখেরে স্টেডিয়ামে ভারত-শ্রীলঙ্কা ম্যাচ চলাকালে মাঠ জুড়ে চিৎকার ‘‘হামারি ভাবী ক্যায়সি হো, সারা ভাবী যাইসি হো’’(আমাদের বৌদি কেমন হবে, সারা যেমন তেমন হবে)। খেলার মাঠ এবং বিনোদন দুনিয়া তোলপাড় সারা ‘ভাবী’-কে নিয়ে। কিন্তু কে এই সারা ‘ভাবী’?

আরও পড়ুন: এক ফ্রেমে ভাইজান, কিং খান ও হৃতিক

ভারতীয় ক্রিকেটের উদীয়মান তারকা শুভমন গিল। শুভমনের খেলা দেখতে মাঠে আসেন সচিন-কন্যা সারা তেন্ডুলকর। শুভমনের প্রতি রানে তাঁর মুখের অভিব্যক্তি বদলাতে থাকে। সবই ক্যামেরাবন্দি করা হয়। তবে এর মাঝেই রয়েছেন আর এক সারা তিনি হলেন সাইফ-কন্যা অভিনেত্রী সারা আলি খান। যার সঙ্গে বার কয়েক বার সময় কাটাতে দেখা গিয়েছে শুভমনকে। কিন্তু কোন সারাকে নিয়ে ক্রিকেট মাঠে টানাটানি! কি সাইফ-কন্যা সারা না কি সচিন-কন্যা সারা! অবশেষে গোটা দেশকে ‘ভুল’ বলে সত্য ফাঁস করলেন সারা আলি খান।

আরও পড়ুন: ভাইজানের প্রেমিকার সংখ্যা কত?

বলিউড অভিনেত্রী সারার সঙ্গেও শুভমনের সম্পর্কের গুঞ্জন শোনা গিয়েছিল। কয়েক বার ‘ডেট’-এও গিয়েছেন তাঁরা। একটি অনুষ্ঠানে সারার সঙ্গে প্রেম নিয়ে হেঁয়ালি করে উত্তরও দেন। যদিও এই মুহূর্তে সচিন-কন্যার সঙ্গেই ঘনঘন দেখা যাচ্ছে শুভমনকে। তবে কোথাও একটা জল্পনা চলছিলই। আদতে কোন সারায় মজেছেন ক্রিকেট তারাকা। এ বার ‘কফি উইথ কর্ণ’-এর চ্যাট শোয়ে এসে সবটা ফাঁস করলেন সাইফ-কন্যা। ‘কফি উইথ কর্ণ’-এর সিজন আটের তৃতীয় পর্বের অতিথি হয়ে আসবেন সারা আলি ও অনন্যা পাণ্ডে। সেখানেই শুভমনের সঙ্গে সারার সম্পর্কে গুঞ্জন নিয়ে প্রশ্ন করলেই সোজাসাপটা জবাব দেন। অভিনেত্রী বলেন, ‘‘আমি নই, গোটা দেশই ভুল ভাবছে। এই সারা আসলে অন্য সারা।’’ পদবি না বললেও বুঝতে কারও বাকি নেই সারার ইঙ্গিত সচিন-কন্যা সারার দিকে।

সান নিউজ/টিও

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

উলিপুরে ইসলামিক রিলিফ বাংলাদেশের শীতবস্ত্র পেলেন ৫০০ পরিবার

কুড়িগ্রামের উলিপুরে শীতের আগমনে অসহায় ও অতিদরিদ্র...

কালের সাক্ষী: পাঙ্গা রাজবংশের জীর্ণশীর্ণ প্রাসাদ

অযত্নে-অবহেলায় আমাদের দেশের অনেক ঐতিহ্যই নষ্ট হয়ে...

মুন্সীগঞ্জে চাঁদাবাজি-হয়রানি বন্ধসহ ৩ দফা দাবি বাল্কহেড মালিক সমিতির

নৌপথে বাল্কহেড মালিকদের ব্যবসায়িক সমস্যা সমাধান, চ...

কেরানীগঞ্জে একদিনে রেকর্ড ১১ বাসায় চুরি

ঢাকার অদূরে দক্ষিণ কেরানীগঞ্জে সংঘবদ্ধ এক চোরচক্রে...

‘রামায়ণ’ চলাকালে হলের ভেতর শুধু নিরামিষ খাবারের নির্দেশ!

পৌরাণিক ও ধর্মীয় আবহযুক্ত চলচ্চিত্র প্রদর্শনের সময় সাধারণ দর্শকদের গভীর আবেগ,...

রাজশাহী কলেজে ছাত্রলীগের দুই কর্মী আটক করে পুলিশে সোপর্দ

রাজশাহী কলেজে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের দুই ক...

চিলমারীতে ৫ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার

কুড়িগ্রামের চিলমারীতে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৫ প...

উলিপুরে ইসলামিক রিলিফ বাংলাদেশের শীতবস্ত্র পেলেন ৫০০ পরিবার

কুড়িগ্রামের উলিপুরে শীতের আগমনে অসহায় ও অতিদরিদ্র...

সৌদি আরবের অনেক ভূখণ্ড দখলে নিয়েছে হুথিরা!

যুক্তরাষ্ট্রের প্রভাবশালী ও রক্ষণশীল ধারার জনপ্রিয় পডকাস্টার টাকার কার্লসন আন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা