ছবি: সংগৃহিত
বিনোদন

হলিউড ওয়াক অব ফেমে গিয়ে আপ্লুত সাফা কবির

বিনোদন ডেস্ক

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে অবস্থিত বিখ্যাত ‘হলিউড ওয়াক অব ফেম’ ঘুরে দেখেছেন বাংলাদেশের অভিনেত্রী সাফা কবির। সেখানে গিয়ে পপ সংগীতের কিংবদন্তি মাইকেল জ্যাকসনের নামের তারকা দেখে আবেগাপ্লুত হয়েছেন তিনি।

কিছুদিন ধরে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন সাফা কবির। এরই ধারাবাহিকতায় লস অ্যাঞ্জেলেসের হলিউড বুলেভার্ড ও ভাইন স্ট্রিটের ফুটপাতে অবস্থিত ‘ওয়াক অব ফেম’ পরিদর্শনে যান তিনি। বিশ্বের খ্যাতনামা বিনোদন তারকাদের নাম খোদাই করা এই স্থানটি পর্যটকদের অন্যতম আকর্ষণ।

শনিবার (২২ আগস্ট) সকালে নিজের ফেসবুক পেজে ‘ওয়াক অব ফেম’ থেকে দুটি ছবি প্রকাশ করেন সাফা। ছবিতে হলুদ পোশাকে মাইকেল জ্যাকসনের নামের তারকার পাশে বসে থাকতে দেখা যায় তাকে। মুহূর্তটি তার মুখের উচ্ছ্বাসেও স্পষ্ট হয়ে ওঠে।

মাইকেল জ্যাকসনের ভক্ত সাফা এ অভিজ্ঞতাকে নিজের জন্য স্মরণীয় বলে উল্লেখ করেছেন। তিনি জানান, ‘ওয়াক অব ফেমে’ পৌঁছানোর পর প্রথমেই তিনি মাইকেল জ্যাকসনের নামটি খুঁজছিলেন। শেষ পর্যন্ত সেটি দেখতে পেয়ে তার হৃদয় আনন্দে ভরে যায়।

অভিনয়ে অবশ্য আগের তুলনায় কিছুটা কম দেখা যাচ্ছে সাফা কবিরকে। বড় কোনো উৎসব উপলক্ষে মাঝে মধ্যে নাটকে অভিনয় করছেন তিনি। সর্বশেষ কোরবানির ঈদে তার অভিনীত কয়েকটি নাটক মুক্তি পেয়েছিল। এরপর নতুন কোনো কাজের খবর এখনো পাওয়া যায়নি।

সান নিউজ/ জামান

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বস্তির অলিগলি থেকে নতুন সেনসেশন আরেক লিওনেল

আর্জেন্টিনা ফুটবলে 'লিওনেল' নামটি মানেই অন্যরকম এক আবেগ। নীল-সাদা জার...

ভালো ফল নয়, দক্ষতা অর্জনে ভাষা শিখতে হবে: ববি হাজ্জাজ

ভাষাশিক্ষাকে কেবল পরীক্ষায় ভালো ফল অর্জনের মধ্যে সীমাবদ্ধ না রেখে...

প্রথম ইনিংসে ৩৪৬ রানে অলআউট টাইগাররা, জবাবে ব্যাট করছে আফগানরা

আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করে স...

কেরালার সাবেক মুখ্যমন্ত্রী বিজয়ন আটক

রাজধানী দিল্লি ও এর আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাঁড়াশি অভিয...

আফগানদের প্রতিরোধে ধুঁকছে বাংলাদেশ

আবুধাবিতে যেন প্রতীক্ষার এক মহাকাব্য রচিত হলো টেস্টের দ্বিতীয় দিনে। ব্যাট ও ব...

এবার আচারের বয়ামে হীরা, সোনা, প্লাটিনাম ও রুবি

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এবার আচারের...

জমি দখলের প্রতিবা‌দে সমা‌বেশ-বি‌ক্ষোভ মি‌ছিল

রাতের আধাঁরে দুই শত বছরের পুরানো কাঁঠাল গাছসহ বিভি...

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস, ছুটি ঘোষণা

জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন এবং পালন সংক্রান্ত...

মানসিক স্বাস্থ্যসেবায় জীবনের অভিজ্ঞতাকে গুরুত্ব দিতে হবে: ঢাবি উপাচার্য

বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষ্যে ঢাকা বিশ্ববি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা