ছবি: সংগৃহিত
বিনোদন

বাবাজি আমার যৌবন বা শোবার ঘর নিয়ে দিবাস্বপ্ন দেখবেন না: কঙ্গনা

বিনোদন ডেস্ক

বলিউড অভিনেত্রী ও বিজেপির সংসদ সদস্য কঙ্গনা রানাওয়াতকে নিয়ে মন্তব্য করে নতুন করে বিতর্কে জড়িয়েছেন যোগগুরু ও ব্যবসায়ী বাবা রামদেব। তার মন্তব্যের জবাবে এবার কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন কঙ্গনা। নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে রামদেবকে উদ্দেশ করে তিনি বলেন, ‘আমার যৌবন বা শোবার ঘর নিয়ে দিবাস্বপ্ন দেখবেন না।’

সম্প্রতি ‘জেন-জি’ প্রজন্মকে ‘গাটার জেনারেশন’ বা ‘নর্দমা প্রজন্ম’ বলে মন্তব্য করেন কঙ্গনা। তার ওই মন্তব্যের সমালোচনা করতে গিয়ে রামদেবও কঙ্গনাকে নিয়ে মন্তব্য করেন।

টিভি৯কে দেওয়া এক সাক্ষাৎকারে রামদেব বলেন, কোনো ব্যক্তি তার যোগচর্চার প্রশংসা করলেই তার কথিত পাপকাজ বা ভুল আড়াল করা যায় না। তরুণ প্রজন্মকে ‘গাটার’ বলা নিয়েও কঙ্গনার সমালোচনা করেন তিনি।

রামদেবের মন্তব্যের প্রতিক্রিয়ায় ইনস্টাগ্রাম স্টোরিতে কঙ্গনা লেখেন, ‘বাবাজি, আমার যৌবন বা শোবার ঘর নিয়ে দিবাস্বপ্ন দেখবেন না। গুঞ্জন বা গসিপের ওপর ভিত্তি করে যে কেউ কেবল অনুমানই করতে পারে।’

নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগেরও জবাব দেন কঙ্গনা। তিনি দাবি করেন, মিথ্যা বা প্রতারণামূলক চিকিৎসা কার্যক্রমের জন্য সুপ্রিম কোর্ট তাকে কখনো ভর্ৎসনা করেনি। একই সঙ্গে রামদেবকে তার চরিত্র নিয়ে মন্তব্য না করার পরামর্শ দেন তিনি।

কঙ্গনার বক্তব্য, ‘আপনার চেয়ে তো আমার চরিত্র অনেক ভালো। এখানে কোনো প্রতারণা ধরা পড়েনি।’

মূলত কঙ্গনার ‘জেন-জি’ মন্তব্যকে কেন্দ্র করেই এই বিতর্কের সূত্রপাত। এ বিষয়ে রামদেব বলেন, কোনো দেশের তরুণ প্রজন্মকে ‘গাটার’ বলা উচিত নয়। কঙ্গনার রাজনৈতিক দল বিজেপির সদস্যদেরও বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা উচিত বলে মন্তব্য করেন তিনি।

সাক্ষাৎকারে কঙ্গনার যোগাভ্যাসের প্রতি আগ্রহ এবং নিজেকে সনাতনী হিসেবে পরিচয় দেওয়ার প্রসঙ্গও উঠে আসে। জবাবে রামদেব বলেন, কেউ তার যোগচর্চার প্রশংসা করলেই তার পাপকাজ বা ভুল আড়াল করা উচিত নয়।

এদিকে রাজনীতির পাশাপাশি অভিনয়েও ব্যস্ত কঙ্গনা। তার সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘ভারত ভাগ্য বিধাতা’। ২০০৮ সালের মুম্বাই হামলার সময় কামা হাসপাতালের সাহসী নার্স ও কর্মীদের ভূমিকা নিয়ে নির্মিত হয়েছে সিনেমাটি। এতে প্রায় ৪০০ মানুষের জীবন রক্ষার গল্প তুলে ধরা হয়েছে। ছবিটি জি-ফাইভে মুক্তি পেয়েছে। পাশাপাশি আরও দুটি সিনেমার কাজ রয়েছে কঙ্গনার হাতে।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

সান নিউজ/ জামান

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা ও প্রকৃত অবস্থার পর্যালোচনা

ত্রয়োদশ জাতীয় সংসদের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্প...

সব সময় সবকিছু পরিকল্পনামতো হয় না

দেড় বছর পর বড় পর্দায় ফিরছেন নুসরাত ফারিয়া। আগামী ড...

 ‘৩০০ ফিটের’ হাল

রাজধানীর যানজট কমানো, দ্রুত যোগাযোগ নিশ্চিত করা এবং পূর্বাচল নতুন শহরের সঙ্গে...

জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠি আটক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের এক দফা দাবিতে রাজনৈত...

‘লকডাউন’ দিল্লি!

ভারতের নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিকে কেন্দ্র কর...

আফগানদের প্রতিরোধে ধুঁকছে বাংলাদেশ

আবুধাবিতে যেন প্রতীক্ষার এক মহাকাব্য রচিত হলো টেস্টের দ্বিতীয় দিনে। ব্যাট ও ব...

কেরালার সাবেক মুখ্যমন্ত্রী বিজয়ন আটক

রাজধানী দিল্লি ও এর আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাঁড়াশি অভিয...

‘পতনের দ্বারপ্রান্তে পৌঁছে গেছেন নরেন্দ্র মোদি’

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আচরণই বলে দিচ্...

পাইকগাছায় আ’লীগ নেতা সহ গ্রেপ্তার ১৮ জন

পাইকগাছায় পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ১৮ জন...

ক্যানসারের সঙ্গে লড়ছেন ইবরার টিপু

দেশের জনপ্রিয় ও প্রতিভাবান সুরকার ও সংগীত পরিচালক ইবরার টিপু গুরুতর অসুস্থ অব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা