ছবি: সংগৃহিত
বিনোদন

চা-শ্রমিকদের শতবর্ষের ইতিহাস নিয়ে কোক স্টুডিও বাংলায় ‘মুল্লুক’

বিনোদন ডেস্ক

কোক স্টুডিও বাংলার নতুন গান নিয়ে আবারও শ্রোতাদের সামনে আসছে জনপ্রিয় ব্যান্ড ‘মেঘদল’। সিজন ৪-এর চতুর্থ গান ‘মুল্লুক’-এ উঠে এসেছে বাংলাদেশের চা-বাগানের চা-শ্রমিকদের মুখে মুখে প্রজন্মের পর প্রজন্ম ধরে বেঁচে থাকা শতবর্ষের পুরোনো ইতিহাস।

দুই দশকেরও বেশি সময় ধরে বাংলা সংগীতে নিজস্ব অবস্থান তৈরি করা ‘মেঘদল’ চা-শ্রমিকদের জীবন ও ঐতিহাসিক ‘মুল্লুক চলো আন্দোলন’ থেকে অনুপ্রেরণা নিয়ে গানটি তৈরি করেছে। ‘পিঞ্জরাকে পুষল ময়না’—এই ঐতিহ্যবাহী পঙ্‌ক্তি ও সুরকে ভিত্তি করে শিবু কুমার শীলের কথা ও সুরে গানটিতে কণ্ঠ দিয়েছেন দুই চা-শ্রমিক রনজু তাঁতি ও রঞ্জিত তাঁতি।

শ্রীমঙ্গলের ঢোলের ছন্দ, চা-শ্রমিকদের আবেগঘন কণ্ঠ এবং মেঘদলের সমকালীন সংগীতধারার মেলবন্ধনে গানটিতে ফুটে উঠেছে নিজের মাটিতে ফিরে যাওয়ার আকুলতা, পরিচয়ের সন্ধান ও আপন ঘরে ফেরার আকাঙ্ক্ষা।

কোক স্টুডিও বাংলা জানিয়েছে, ‘মুল্লুক’ শুধু একটি নির্দিষ্ট সম্প্রদায়ের ইতিহাসের গল্প নয়; বরং আপন মাটি ও ঘরে ফেরার আকাঙ্ক্ষার মতো চিরন্তন মানবিক অনুভূতিও এতে উঠে এসেছে। লোকসংগীতের শিকড়ের সঙ্গে আধুনিক সংগীতের এই মেলবন্ধনে একদিকে চা-শ্রমিকদের সংগ্রাম ও ইতিহাস স্মরণ করা হয়েছে, অন্যদিকে প্রতিদিন পরিশ্রম করে সুন্দর ভবিষ্যতের স্বপ্ন দেখা মানুষের নিজস্ব ঠিকানায় ফেরার আকাঙ্ক্ষাও তুলে ধরা হয়েছে।

এর আগে কোক স্টুডিও বাংলার দ্বিতীয় সিজনে লোকঐতিহ্য ও সমকালীন সংগীতের মেলবন্ধনে ‘বনবিবি’ গানটি উপহার দিয়েছিল মেঘদল। লোকশিল্পী জহুরা বাউলের সঙ্গে সেই যৌথ পরিবেশনায় সুন্দরবনের লোকগাথা, প্রকৃতি, বাঘ ও জঙ্গলবাসীর বিশ্বাসের পাশাপাশি উঠে এসেছিল ‘খনার বচন’।

শিবু কুমার শীল ও মেজবাউর রহমান সুমনের লেখা এবং মেঘদলের সুর ও সংগীত পরিচালনায় তৈরি ‘বনবিবি’ গানটি শ্রোতাদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছিল।

কোক স্টুডিও বাংলা সিজন ৪-এর ‘মুল্লুক’ গানটি আজ রাত ৮টায় প্রকাশিত হবে। গানটি ডিজিটাল স্ট্রিমিং প্ল্যাটফর্মের পাশাপাশি কোক স্টুডিও বাংলার অফিসিয়াল চ্যানেলেও শোনা যাবে।

সান নিউজ/ হুমায়রা

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

বিয়েতে এখনই রাজি নন কৌশানি, জানালেন কারণ

দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশ...

পদত্যাগ করে যা বললেন ভারতের নারী বিশ্বকাপ জয়ী অধিনায়ক

গত বছর ওয়ানডে বিশ্বকাপে প্রথমবার ভারতকে শিরোপা জেত...

রাহুল-প্রিয়াঙ্কাকে পাঁজাকোলা করে তুলে নিয়ে গেল পুলিশ

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং বিতর্কিত ভোটার তালিকা সংশ...

ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের কল্যাণে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী তারেক রহমান

ধর্ম, বর্ণ, শ্রেণি ও পেশার কোনো ভেদাভেদ নয়, বরং দেশের প্রতিটি নাগরিকের সমান অ...

আইসিসির নতুন চক্রে আসছে বড় চমক

রেড-বল ক্রিকেটের রোমাঞ্চ ও জনপ্রিয়তা বিশ্বজুড়ে দিন দিন যেভাবে বৃদ্ধি পাচ্ছে...

ফেডারেশন কাপে বসুন্ধরা ও মোহামেডানের বড় জয়

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খেলেও ঘরোয়া ফুটবলের মর্যাদাপূর...

প্রথম ওয়েব ফিল্ম নিয়ে দারুণ উচ্ছ্বসিত পায়েল

সাধারণ প্রেমের গল্প কিংবা ত্রিকোণ প্রেমের গণ্ডি পেরিয়ে বিবাহিত জীবনের টানাপোড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা