সারাদেশ

যুবলীগ কর্মীর বাবাকে আটকের অভিযোগ ভিত্তিহীন, ইউপি চেয়ারম্যানের দাবি

তিমির বনিক, মৌলভীবাজার

মৌলভীবাজার সদর উপজেলার ১০ নং নাজিরাবাদ ইউনিয়নের পশ্চিম দুঘর গ্রামে জেলা যুবলীগ কর্মী পঙ্কজ চক্রবর্তীকে বাড়িতে না পেয়ে তাঁর বৃদ্ধ বাবা পরেশ চক্রবর্তীকে পুলিশ আটক করে নিয়ে গেছে—সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এমন অভিযোগকে সম্পূর্ণ ‘মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন’ বলে দাবি করেছেন স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বিএনপি নেতা আশরাফ উদ্দিন আহমেদ। তাঁর দাবি, ছেলের রাজনৈতিক পরিচয়ের কারণে নয়, বরং ২০০৭ সালের একটি পুরোনো মামলার গ্রেপ্তারি পরোয়ানার (ওয়ারেন্ট) ভিত্তিতেই পরেশ চক্রবর্তীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

এর আগে পরিবার ও স্থানীয় একটি মহলের পক্ষ থেকে অভিযোগ তোলা হয় যে, পুলিশ যুবলীগ কর্মী পঙ্কজ চক্রবর্তীকে খুঁজতে তাঁর পশ্চিম দুঘর গ্রামের বাড়িতে অভিযান চালায়। পঙ্কজকে বাড়িতে না পেয়ে তাঁর বৃদ্ধ বাবা পরেশ চক্রবর্তীকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয় এবং ছেলে আত্মসমর্পণ না করা পর্যন্ত তাঁকে মুক্তি দেওয়া হবে না বলে জানানো হয়। এ ঘটনায় স্থানীয় রাজনৈতিক ও সামাজিক মহলে উদ্বেগের সৃষ্টি হয় এবং নিরপরাধ বাবাকে আটকে রেখে ছেলেকে আত্মসমর্পণে বাধ্য করার প্রক্রিয়ার তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে পরেশ চক্রবর্তীর নিঃশর্ত মুক্তি দাবি করা হয়।

তবে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এই সংবাদের তীব্র প্রতিবাদ জানিয়ে এক ভিডিও বার্তায় বিষয়টি পরিষ্কার করেছেন নাজিরাবাদ ইউনিয়ন বিএনপি নেতা ও ইউপি চেয়ারম্যান আশরাফ উদ্দিন আহমেদ।

ভিডিও বার্তায় চেয়ারম্যান আশরাফ উদ্দিন আহমেদ জানান, ফেসবুকে এমন খবর দেখে তিনি তাৎক্ষণিকভাবে পুলিশের সাথে যোগাযোগ করেন এবং প্রকৃত ঘটনা জানতে পারেন। তিনি বলেন, ‘পুলিশ পঙ্কজকে ধরতে নাজিরাবাদ ইউনিয়নে যায়নি। মূলত তারা পরেশ ঠাকুরকে (পরেশ চক্রবর্তী) ধরতেই সেখানে গিয়েছিল। কারণ, পরেশ ঠাকুরের বিরুদ্ধে ২০০৭ সালের একটি মামলা রয়েছে। তিনি হয়তো বিষয়টি জানতেন না বা ভেবেছিলেন জামিনে আছেন, কিন্তু দণ্ডবিধির ৪২০ ও ৫০৬ ধারায় তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে। আমি নিজেও সেই ওয়ারেন্টের কপি দেখেছি।’

ইউনিয়নের শান্তিশৃঙ্খলা ও সাম্প্রদায়িক সম্প্রীতির কথা উল্লেখ করে ইউপি চেয়ারম্যান আশরাফ উদ্দিন আহমেদ আরও বলেন, গত ৫ আগস্টের পর থেকে নাজিরাবাদ ইউনিয়নে কোনো ধরনের বৈষম্য বা হয়রানির ঘটনা ঘটেনি এবং মৌলভীবাজার জেলার মধ্যে সবচেয়ে শান্তিপূর্ণভাবে এই ইউনিয়ন পরিচালিত হচ্ছে।

না জেনে এমন স্পর্শকাতর বিষয়ে বিভ্রান্তিকর তথ্য না ছড়ানোর অনুরোধ জানিয়ে তিনি যুবলীগ কর্মী পঙ্কজ চক্রবর্তী এবং যাঁরা ফেসবুকে এ নিয়ে পোস্ট দিয়েছেন, তাঁদের অনতিবিলম্বে সেই লেখাগুলো মুছে ফেলার আহ্বান জানান।

এ বিষয়ে মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ সাইফুল ইসলামের সাথে যোগাযোগ করলে তিনি জানান, একথা ডাহা মিথ্যা কথা আমরা পরেশ চক্রবর্তীকে গ্রেপ্তার করতে তার বাড়িতে যাই এবং ওনার পুরনো মামলার ওয়ারেন্ট হয় এজন্য আটক করে আইনানুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হয়।

সাননিউজ/বান্না

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাজারহাটে জমিতে লাউ চাষ করে লাভবান দছিজল

কুড়িগ্রামের রাজারহাট উপজেলার উমর মজিদ ইউনিয়নের ফকি...

সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে রাষ্ট্রপতির শ্রদ্ধা

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী বীর শহিদদের প্রত...

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমান-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ...

রাজশাহীতে নবায়নযোগ্য জ্বালানি ও ন্যায্য জ্বালানি রূপান্তর নিয়ে আলোচনা

আর্থ-সামাজিক সমৃদ্ধি অর্জনে নবায়নযোগ্য জ্বালানির ভ...

১০৪ পিস ইয়াবাসহ দু'জন আটক

মৌলভীবাজারের জুড়ীতে পুলিশের পৃথক অভিযানে ১০৪ পিস ই...

যৌতুকের টাকা না দেওয়ায় বর আসেনি বিয়েতে!

বিয়ের সব প্রস্তুতি সম্পন্ন, আমন্ত্রিত অতিথিরা এসে...

জীবাশ্ম জ্বালানি ও অর্থায়ন ইস্যুতে তীব্র মতভেদ

জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ৩১-এ নতুন বৈশ্বিক জলবায়ু চুক্তি নিয়ে সমঝোতার চে...

কুলাউড়ায় ১০ লাখ টাকার ভারতীয় তামাকজাত দ্রব্য উদ্ধার

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার মুড়াইছড়া সীমান্তবর্তী...

যুবলীগ কর্মীর বাবাকে আটকের অভিযোগ ভিত্তিহীন, ইউপি চেয়ারম্যানের দাবি

মৌলভীবাজার সদর উপজেলার ১০ নং নাজিরাবাদ ইউনিয়নের প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা