সারাদেশ

মোংলায় ১০ কেজি গাঁজাসহ ১ মাদক কারবারি গ্রেপ্তার

মাসুদ রানা,মোংলা (বাগেরহাট)

বাগেরহাট জেলার মোংলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ১০ কেজি গাঁজাসহ মোঃ ওলী খান (৪০) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে এসআরবি-৬।

শনিবার (২১ নভেম্বর) রাত ৯টা ৫০ মিনিটে মোংলা উপজেলার চিলা ইউনিয়নের কাইনমারি এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।

এসআরবি-৬, সিপিসি সদর কোম্পানির একটি চৌকস আভিযানিক দল এ অভিযান চালায়। এ সময় মোংলা উপজেলার কাইনমারি এলাকার বাসিন্দা মোঃ ওলী খানকে ১০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার করা হয়। তিনি মৃত জব্বার খানের ছেলে।

অভিযান শেষে উপস্থিত সাক্ষীদের সামনে উদ্ধার করা গাঁজা বিধি অনুযায়ী জব্দ করা হয়। পরে গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মোংলা থানায় নিয়মিত মামলা করা হয়। একই সঙ্গে উদ্ধার করা মাদকদ্রব্যসহ তাঁকে মোংলা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

এসআরবি ফোর্সেস জানায়, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে অটল থেকে মাদক নির্মূল ও অপরাধ দমনে তাদের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে।

সাননিউজ/বান্না

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাজারহাটে জমিতে লাউ চাষ করে লাভবান দছিজল

কুড়িগ্রামের রাজারহাট উপজেলার উমর মজিদ ইউনিয়নের ফকি...

সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে রাষ্ট্রপতির শ্রদ্ধা

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী বীর শহিদদের প্রত...

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমান-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ...

রাজশাহীতে নবায়নযোগ্য জ্বালানি ও ন্যায্য জ্বালানি রূপান্তর নিয়ে আলোচনা

আর্থ-সামাজিক সমৃদ্ধি অর্জনে নবায়নযোগ্য জ্বালানির ভ...

কুলাউড়ায় ১০ লাখ টাকার ভারতীয় তামাকজাত দ্রব্য উদ্ধার

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার মুড়াইছড়া সীমান্তবর্তী...

যুবলীগ কর্মীর বাবাকে আটকের অভিযোগ ভিত্তিহীন, ইউপি চেয়ারম্যানের দাবি

মৌলভীবাজার সদর উপজেলার ১০ নং নাজিরাবাদ ইউনিয়নের প...

মোংলায় ১০ কেজি গাঁজাসহ ১ মাদক কারবারি গ্রেপ্তার

বাগেরহাট জেলার মোংলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বামনায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে পড়ল

বরগুনার বামনা উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়েছে...

মঠবাড়িয়া আদালত চত্বরে ককটেল নিক্ষেপ, এলাকায় আতঙ্ক

পিরোজপুরের মঠবাড়িয়ায় ককটেল নিক্ষেপের ঘটনায় এলাকায়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা