সংগৃহীত
বিনোদন

জিতকে কটাক্ষ, নিজ ভক্তদের সাবধান করলেন দেব

বিনোদন ডেস্ক

ওপার বাংলার অভিনেতা জিতের নতুন সিনেমা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কটাক্ষ ও হেয় করার অভিযোগে নিজের ফ্যান পেজের অ্যাডমিনদের কড়া বার্তা দিয়েছেন টালিউড অভিনেতা দেব অধিকারী। সহশিল্পীর প্রতি শ্রদ্ধা জানিয়ে জিতের বিরুদ্ধে করা সব নেতিবাচক পোস্ট অবিলম্বে মুছে ফেলার আহ্বান জানিয়েছেন তিনি।

সম্প্রতি জিতের নতুন সিনেমা ‘কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত’-এর প্রথম সপ্তাহের আয় ও দর্শকসংখ্যা নিয়ে দেবের একটি ফ্যান পেজ থেকে কটাক্ষ করে পোস্ট দেওয়া হয়। বিষয়টি নজরে আসার পর দেব নিজেই ওই পেজের মন্তব্যের ঘরে গিয়ে তীব্র আপত্তি জানান। একই সঙ্গে অ্যাডমিনদের সতর্ক করে নেতিবাচক আলোচনা বন্ধের নির্দেশ দেন তিনি।

পরে নিজের প্রোফাইলেও বিষয়টি নিয়ে পোস্ট করেন দেব। সেখানে তিনি লেখেন, ‘জিতের বিরুদ্ধে থাকা সমস্ত নেতিবাচক পোস্ট ডিলেট করো। জিৎ আমার বড় ভাইয়ের মতো। টিকিট কাটো আর সিনেমা দেখতে যাও।’

প্রায় তিন লাখ অনুসারীর ওই ফ্যান পেজটি দেবের নির্দেশ পাওয়ার পরই জিতের বিরুদ্ধে করা সব নেতিবাচক পোস্ট, ছবি ও তথ্য সরিয়ে নেয়। পরে দেবের সৌজন্যবোধের প্রশংসা করে নিজেদের ভুলের জন্য ক্ষমা চেয়ে একটি পোস্ট দেন পেজটির অ্যাডমিনরা।

উল্লেখ্য, টালিউডে দেব ও জিতের ভক্তদের মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায়ই তর্ক-বিতর্ক দেখা যায়। তবে সহশিল্পীর প্রতি দেবের এমন অবস্থানকে বিনোদন অঙ্গনে সুস্থ পরিবেশ বজায় রাখার ক্ষেত্রে প্রশংসনীয় উদাহরণ হিসেবে দেখছেন নেটিজেনরা।

সান নিউজ/ হুমায়রা

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বস্তির অলিগলি থেকে নতুন সেনসেশন আরেক লিওনেল

আর্জেন্টিনা ফুটবলে 'লিওনেল' নামটি মানেই অন্যরকম এক আবেগ। নীল-সাদা জার...

ভালো ফল নয়, দক্ষতা অর্জনে ভাষা শিখতে হবে: ববি হাজ্জাজ

ভাষাশিক্ষাকে কেবল পরীক্ষায় ভালো ফল অর্জনের মধ্যে সীমাবদ্ধ না রেখে...

প্রথম ইনিংসে ৩৪৬ রানে অলআউট টাইগাররা, জবাবে ব্যাট করছে আফগানরা

আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করে স...

কেরালার সাবেক মুখ্যমন্ত্রী বিজয়ন আটক

রাজধানী দিল্লি ও এর আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাঁড়াশি অভিয...

আফগানদের প্রতিরোধে ধুঁকছে বাংলাদেশ

আবুধাবিতে যেন প্রতীক্ষার এক মহাকাব্য রচিত হলো টেস্টের দ্বিতীয় দিনে। ব্যাট ও ব...

জমি দখলের প্রতিবা‌দে সমা‌বেশ-বি‌ক্ষোভ মি‌ছিল

রাতের আধাঁরে দুই শত বছরের পুরানো কাঁঠাল গাছসহ বিভি...

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস, ছুটি ঘোষণা

জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন এবং পালন সংক্রান্ত...

মানসিক স্বাস্থ্যসেবায় জীবনের অভিজ্ঞতাকে গুরুত্ব দিতে হবে: ঢাবি উপাচার্য

বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষ্যে ঢাকা বিশ্ববি...

নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সম্পাদক রোটনের মরদেহ দেশে, দাফন হবে রাউজানে

কলকাতার হাসপাতালে ফুসফুসের ক্যানসারে মারা যাওয়া নি...

সৌদির কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ভয়াবহ হামলা

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক ব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা