প্রতীকী ছবি
বিনোদন

আবারও জিতের সঙ্গী মিম

বিনোদন ডেস্ক: কলকাতার তুমুল জনপ্রিয় নায়ক জিতের নায়িকা হয়ে আবারও ভক্তদের সামনে আসছেন বাংলাদেশের নতুন প্রজন্মের দর্শকপ্রিয় অভিনেত্রী বিদ্যা সিনহা মিম।

আরও পড়ুন: জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

সময়টা বেশ সুরে চলছে ঢালিউড অভিনেত্রী বিদ্যা সিনহা মিমের। ‘পরাণ’ ও ‘দামাল’ পরপর দুটি ছবিতে সাফল্যের হাওয়া গায়ে মেখে সুবাস ছড়াচ্ছেন ঢালিপাড়ায়। তার অভিনয় ঘ্রাণে মুগ্ধ ওপার বাংলার নির্মাতারাও। মাঝখানে সেতুবন্ধন হিসেবে কাজ করেছেন ঢালিউডের প্রতিভাবান নির্মাতা সঞ্জয় সমদ্দার। এই পরিচালকের ‘মানুষ’-এ জিতের সঙ্গী হচ্ছেন বাংলাদেশের মিম।

মঙ্গলবার (১৩ ডিসেম্বর) সকালে কলকাতার উদ্দেশে ঢাকা ছেড়েছেন বিদ্যা সিনহা মিম। তার এই যাত্রা বৃহস্পতিবার থেকে শুরু হতে যাওয়া ছবির শুটিংয়ে অংশ নেওয়ার জন্য। প্রথম ধাপে কলকাতার বিভিন্ন লোকেশনে আট দিন হবে ছবিটির শুটিং হবে বলেও জানা গেছে।

আরও পড়ুন: ঘন কুয়াশায় বাসচাপায় নিহত ৪

ছবিতে নিজের সংযুক্তির ব্যাপারে মিম জানান, প্রথমে প্রযোজনা সংস্থা থেকেই তার সঙ্গে যোগাযোগ করা হয়েছিল। এরপর পরিচালক সঞ্জয় তাকে গল্প শোনান। ছবির গল্প ও নিজের চরিত্র পছন্দ হওয়াতেই ছবিটিতে যুক্ত হন তিনি। এছাড়াও নির্মাতার সঙ্গে কাজের পূর্ব অভিজ্ঞতাও রয়েছে তার।

‘মানুষ’-এ নিজের চরিত্রের ব্যাপারে মিম বলেন, ‘ছবিতে আমার চরিত্রের নাম মন্দিরা। একজন পুলিশ অফিসার। আগে পরাণ-এর অনন্যা, দামাল-এর হোসনা চরিত্রের যেমন ভিন্নতা আছে, ঠিক একইভাবে এখানে মন্দিরা চরিত্রে ভিন্নতা পাবেন দর্শকেরা।’

আরও পড়ুন: ফারদিন আত্মহত্যা করেছে

জিতের সঙ্গে আবার কাজ প্রসঙ্গে মিম বলেন, ‘একসঙ্গে কম কাজ হলেও দীর্ঘদিন থেকে জিৎ দাদার সঙ্গে একটা ভালো সম্পর্ক আছে। আমি যেমন তাঁর ভালো কাজের প্রশংসা করি, জিৎ দাদাও বাংলাদেশে আমার কাজের খোঁজখবর রাখেন। পরাণ ছবির ট্রেলার দেখে আমাকে ফোন দিয়েছিলেন। ছবিটি দেখার আগ্রহও প্রকাশ করেছেন তিনি। তা ছাড়া জন্মদিনসহ বিশেষ দিনগুলোতেও আমাদের দুজনের শুভেচ্ছাবার্তা বিনিময় হয়।’

এর আগে কলকাতার ‘সুলতান-দ্য সেভিয়র’ ছবিতেও জিতের বিপরীতে দেখা গেছে মিমকে। সে হিসেবে এটি হবে জিতের বিপরীতে মিমের দ্বিতীয় ছবি।

আরও পড়ুন: যুব মহিলা লীগের সম্মেলনে প্রধানমন্ত্রী

মানুষ-এ মিমকে নেওয়ার ব্যাপারে পরিচালক সঞ্জয় সমদ্দার বলেন, চরিত্রটির জন্য একজন লম্বা মেয়ের দরকার ছিল। মিমকে ভালো মানাবে। চরিত্রটিতে মিমকে নেওয়ার ব্যাপারে জিৎ সম্মতি দিয়েছেন। চরিত্রটির জন্য মিমকে তাঁর পছন্দ হয়েছে।

প্রসঙ্গত, বাংলাদেশি পরিচালক সঞ্জয় সমদ্দার পরিচালিত ‘মানুষ’ ছবিটিতে জিৎ, মিম ছাড়াও আরও অভিনয় করছেন সুস্মিতা চ্যাটার্জি, জিতু কমল প্রমুখ। জিৎ ফিল্ম ওয়ার্কস প্রাইভেট লিমিটেড থেকে তৈরি হচ্ছে সিনেমাটি।

সান নিউজ/এমএ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শহীদ জিয়ার বাংলাদেশ : মিনবেন থেকে মিনসিন...........

তারেক রহমানের চীন সফর আবারও মনে করিয়ে দিল- বাংলাদেশ-চীন সম্পর্কের ইতিহাস শুধু...

মার্কিন আক্রমণ মোকাবেলায় কানাডার প্রস্তুতি

যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি সশস্ত্র সংঘাতের সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ হলেও, মার্...

পাকিস্তানে কেন্দ্রীয় সরকার ও পাখতুনখোয়া প্রদেশ মুখোমুখি অবস্থানে

পাকিস্তানের রাজনীতিতে নতুন করে তীব্র সংঘাতের আবহ তৈরি হয়েছে। কারাবন্দী সাবেক...

অবৈধভাবে সার মজুত করে সব পদ হারালেন জামায়াত নেতা

সিরাজগঞ্জের কামারখন্দে নিয়মবহির্ভূতভাবে সার মজুত ক...

জনগণের শান্তি না থাকলে সরকারের প্রয়োজন নেই: জামায়াত আমির

দেশের নাগরিকরা যদি নিজেদের জানমালের নিরাপত্তায় শান...

মাহবুবউল আলম হানিফসহ ৪ নেতার সর্বোচ্চ সাজা চাইল প্রসিকিউশন

জুলাই গণঅভ্যুত্থান ও আন্দোলন চলাকালে কুষ্টিয়ায় ছয়জ...

শতাধিক গুণী শিক্ষককে সম্মাননা দিলেন প্রধানমন্ত্রী

বিশ্ব শিক্ষক দিবসে শতাধিক গুণী শিক্ষককে সম্মাননা দ...

৫০০ স্কুল বন্ধ করল ফ্রান্স

শিক্ষার্থীদের তীব্র আন্দোলন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সংঘর্ষের মুখ...

আজানরত অবস্থায় মোয়াজ্জিনকে ছুরিকাঘাত, অবস্থা আশঙ্কাজনক

নাটোরের নলডাঙ্গায় ফজরের নামাজের আজান দেয়ার সময় মো....

জাতীয় লিগে শক্ত অবস্থানে চট্টগ্রাম

জাতীয় ক্রিকেট লিগের প্রথম রাউন্ডের ম্যাচটি নিজেদের অনুকূলে রাখতে কোনো কমতি রা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা