নোরা ফতেহি ও জ্যাকুলিন ফার্নান্দেজ
বিনোদন

আবারও ফেঁসে গেলেন জ্যাকুলিন!

সান নিউজ ডেস্ক: বলিউডের আবেদনময়ী অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজের বিরুদ্ধে মামলা করলেন আরেক জনপ্রিয় আইটেম গার্ল নোরা ফতেহি।

আরও পড়ুন: ফিনফিনে শাড়ি পরায় উর্ফির বিরুদ্ধে অভিযোগ

এই মামলা নিয়ে গণমাধ্যমে নোরার দাবি, নিজের স্বার্থে জ্যাকুলিন তাঁকে নিয়ে নোংরামি করছেন। কেন তাদের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়েছে, সেই খবর হয়তো ভক্তরা অনেক আগে থেকেই জানেন।

সুকেশের সঙ্গে ঘনিষ্ঠতা থাকায় ফেঁসে যান জ্যাকুলিন। জ্যাকুলিনকে কয়েকবার জিজ্ঞাসাবাদের জন্য ডেকেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি। পরে জানা যায়, সুকেশের সঙ্গে প্রেমের সম্পর্ক থাকায় বেশ কিছু অবৈধ সম্পত্তি উপহার হিসেবে পেয়েছিলেন জ্যাকুলিন। এতেই ফেঁসে যান এ অভিনেত্রী।

আরও পড়ুন: কিংবদন্তি রজনীকান্তের জন্মদিন

এর আগে সুকেশ এক চিঠির মাধ্যমে জানিয়েছিল যে জ্যাকুলিন পুরোপুরি নির্দোষ। প্রতারক সুকেশ জ্যাকুলিনকে বাঁচানোর উদ্দেশ্যে একটা চিঠি লিখেছিলেন। এই চিঠিতে তিনি লিখেছিলেন, ‘এটা অত্যন্ত দুঃখজনক যে জ্যাকুলিনকে আর্থিক প্রতারণা মামলায় দোষী বলা হচ্ছে। আমরা নিশ্চয়ই সম্পর্কে ছিলাম। আর তাই আমি তাকে আর তার পরিবারকে যদি উপহার দিয়ে থাকি, তাহলে তার দোষটা কোথায়। সে শুধুই আমাকে ভালোবাসতে চেয়েছিল, আর আমার সঙ্গ ছাড়া আর কিছু সে চায়নি।’

ঘটনা তখনই অন্যদিকে মোড় নেয়। এই ঘটনা আরও বাড়তে থাকে। আর্থিক প্রতারণা মামলার জালে ক্রমেই জড়িয়ে পড়ছেন জ্যাকুলিন। আইনজীবীর মাধ্যমে জ্যাকুলিন একসময় গণমাধ্যমে জানান, সুকেশের কাছ থেকে শুধু তিনিই নন। অনেক তারকাই উপহার নিয়েছেন। তাঁদের মধ্যে রয়েছেন নোরা ফতেহিও। এই সময় তিনি প্রশ্ন তোলেন তাঁকেই শুধু দোষারোপ করা হচ্ছে কেন?’ নোরা তখন নিজেকে নির্দোষ দাবি করেন। উপহারের কথা অস্বীকার করেন।

আরও পড়ুন: যেভাবেই হোক জিতবে আর্জেন্টিনা

পরে নোরা ফতেহিকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকে ইডি। সুকেশের সঙ্গে সম্পর্ক আছে কি না, এ ছাড়া উপহারসহ নানা বিষয়ে ৫০টির বেশি প্রশ্নের মুখোমুখি হন নোরা।

তখন নোরা বলেন, ‘তাঁর একটি আয়োজনের আয়োজকদের একজন ছিলেন সুকেশের স্ত্রী লিনা মারিয়া। লিনা আমাকে একটি ব্যাগ ও আইফোন উপহার দিয়েছিলেন।’

তিনি আরও বলেন, ‘ওনার স্বামী (সুকেশ) আমার অনেক বড় ভক্ত। কিন্তু ওনার স্বামী আমার সঙ্গে এখন দেখা করতে পারবেন না। আমার সঙ্গে সুকেশের ফোনে আলাপ করিয়েছিলেন লিনা। এরপর লিনা ঘোষণা করেন যে ভালোবেসে আমাকে একটি বিএমডব্লিউ গাড়ি উপহার দেবেন।’ এই ঘটনা নিয়ে আরও জল গড়াতে থাকে। যে কারণে জ্যাকুলিনের বিরুদ্ধে মামলা করতে বাধ্য হন নোরা ফতেহি।

আরও পড়ুন: এবার রাজের সঙ্গে বুবলী!

মানহানির মামলা দিয়ে গণমাধ্যমে এই অভিনেত্রী বলেন, জ্যাকুলিন নিজে দুর্নীতিতে জড়িয়ে ক্যারিয়ার নষ্ট করছে। এগুলো সে তাঁর কাছের মানুষের জন্যই করছে।

সুকেশের সঙ্গে সে কাজ করে, যা করছে, ঠিক আছে। কিন্তু আমাকে এই নোংরামির মধ্যে যুক্ত করানো কেন?’ এই সময় তিনি নিজেকে মামলা থেকে মুক্ত করার আবেদন জানান।

নোরার মামলায় সোমবার সকালে দিল্লির পাতিয়ালা হাউস কোর্টে হাজিরা দিতে এসেছিলেন জ্যাকুলিন। এই মামলা এখন কোন দিকে গড়ায়, সেটাই দেখার বিষয়।

সান নিউজ/এনকে/এমএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দাবী আদায়ে অনড় পদবঞ্চিত যুবদল নেতৃবৃন্দ

বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে আবারও মানববন্ধন করেছেন ফ্যাসিস্ট হাসিনা বিরোধী...

আমলাতন্ত্রে আটকে আছে ইসির ফাইল, পদোন্নতি নেই ২১ বছরেও 

নির্বাচন কমিশন সচিবালয়ের মাঠপর্যায়ের কর্মকর্তাদের পদোন্নতি ও পদমর্যাদা পুনর্ব...

বোয়ালমারীতে সন্ত্রাসবিরোধী মামলায় আ. লীগ নেতা ফারুক হোসেন গ্রেপ্তার 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা আওয়ামী লীগের অর্থ বিষয়ক সম্পাদক ও ঘোষপুর ইউনিয়ন পর...

মুন্সীগঞ্জে রাত ৮টার মধ্যে মার্কেট-শপিংমল বন্ধের নির্দেশ

জ্বালানি সংকটের কারণে বিদ্যুৎ সরবরাহে ঘাটতি দেখা দেওয়ায় মুন্সীগঞ্জে বিদ্যুৎ স...

এলজিআরডিতে সালাহউদ্দিন, নতুন স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি

আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে চূড়ান্তভাবে মনোনীত হয়েছেন...

পিরোজপুরে ৪৮০ কিমি সড়ক প্রকল্পে কাজ ছাড়াই ৯১ কোটি টাকা! 

পিরোজপুরের গ্রামীণ যোগাযোগব্যবস্থা উন্নয়নের জন্য নেওয়া ৬০০ কোটি টাকার একটি বড়...

রাজধানীর ২০৪ হটস্পটে ১,৩৮৭ ছিনতাইকারী, সন্ধ্যার পরই বাড়ছে আতঙ্ক

রাজধানী ঢাকায় ছিনতাইয়ের ঘটনা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ঢাকা মহানগর পুল...

মালয়েশিয়ার রাজকন্যা বিয়ে করলেন রেসিং ড্রাইভারকে

মালয়েশিয়ার পাহাং রাজপরিবারের রাজকন্যা টেংকু পুতেরি রাজা টেংকু পুতেরি ইলিয়ানা...

দাবী আদায়ে অনড় পদবঞ্চিত যুবদল নেতৃবৃন্দ

বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে আবারও মানববন্ধন করেছেন ফ্যাসিস্ট হাসিনা বিরোধী...

দক্ষিণ আফ্রিকার হয়ে বিশ্বকাপে শিরোপা জিততে চান মিলার

দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ারে নানা সাফল্য পেলেও দক্ষিণ আফ্রিকার হয়ে কোনো আইসিস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা