ফিনফিনে শাড়ি পরায় উর্ফির বিরুদ্ধে অভিযোগ
বিনোদন

ফিনফিনে শাড়ি পরায় উর্ফির বিরুদ্ধে অভিযোগ

বিনোদন ডেস্ক : প্রকাশ্যে অশ্লীলতার দায়ে মুম্বাইয়ের আন্ধেরি থানায় বলিউডের বিতর্কিত আলোচিত-সমালোচিত জনপ্রিয় অভিনেত্রী উর্ফি জাভেদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে।

আরও পড়ুন : কিংবদন্তি রজনীকান্তের জন্মদিন

সিনেমা বা অভিনয়ের চেয়ে বেশি আপত্তিকর পোশাক ও অশ্লীল মন্তব্যের জন্য খবরে থাকেন উর্ফি জাভেদ । অশ্লীলতার জন্য বিভিন্ন সময় নানা বিতর্কেও জড়িয়েছেন এই ভারতীয় অভিনেত্রী।

কলকাতার আনন্দবাজার পত্রিকার এক প্রতিবেদনে বলা হয়েছে, কয়েক দিন আগে শাড়ি পরে মুম্বাই বিমানবন্দরে গিয়েছিলেন উর্ফি।

আরও পড়ুন : ৭ দিন ব্রাজিলের জার্সি পরবেন পরিমনি

ফিনফিনে শাড়িতে তাকে দেখতে উদ্ভট লাগছিল। বাতাসে বার বার তার শাড়ির আঁচল এলোমেলো হয়ে যাচ্ছিল। সেটা সামলাতে গিয়ে তার পুরো শরীরই দেখা যাচ্ছিল।

শনিবার (১০ ডিসেম্বর) এ ঘটনার একটি ভিডিও ভাইরাল হতেই সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার ঝড় উঠে।

মুম্বাইয়ের আন্ধেরি থানায় এরপরই অশ্লীলতার দায়ে উর্ফির বিরুদ্ধে অভিযোগ জানানো হয়। আলি খশিফ খান দেশমুখ নামে এক আইনজীবী এ অভিযোগ দায়ের করেন।

আরও পড়ুন : ‘বাংলার কিংবদন্তি’ শ্রীলেখা

আন্ধেরি থানার এক পুলিশ কর্মকর্তা জানান, উর্ফির বিরুদ্ধে অভিযোগ জমা পড়েছে। তবে তিনি বিশেষ কোনো আইনভঙ্গ করেছেন কিনা সে বিষয়ে স্পষ্ট ছিল না অভিযোগপত্রে।

নির্দিষ্ট ঘটনার ভিত্তি বা প্রমাণ না থাকায় এখনও তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে জানান এ পুলিশ কর্মকর্তা।

আরও পড়ুন : তর্কবিতর্ক চাই না, বিবাদে জড়াবেন না

তবে এ বিষয়ে অভিনেত্রীর কোনো বক্তব্য এখনো পাওয়া যায়নি।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বস্তির অলিগলি থেকে নতুন সেনসেশন আরেক লিওনেল

আর্জেন্টিনা ফুটবলে 'লিওনেল' নামটি মানেই অন্যরকম এক আবেগ। নীল-সাদা জার...

ভালো ফল নয়, দক্ষতা অর্জনে ভাষা শিখতে হবে: ববি হাজ্জাজ

ভাষাশিক্ষাকে কেবল পরীক্ষায় ভালো ফল অর্জনের মধ্যে সীমাবদ্ধ না রেখে...

প্রথম ইনিংসে ৩৪৬ রানে অলআউট টাইগাররা, জবাবে ব্যাট করছে আফগানরা

আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করে স...

কেরালার সাবেক মুখ্যমন্ত্রী বিজয়ন আটক

রাজধানী দিল্লি ও এর আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাঁড়াশি অভিয...

আফগানদের প্রতিরোধে ধুঁকছে বাংলাদেশ

আবুধাবিতে যেন প্রতীক্ষার এক মহাকাব্য রচিত হলো টেস্টের দ্বিতীয় দিনে। ব্যাট ও ব...

এবার আচারের বয়ামে হীরা, সোনা, প্লাটিনাম ও রুবি

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এবার আচারের...

জমি দখলের প্রতিবা‌দে সমা‌বেশ-বি‌ক্ষোভ মি‌ছিল

রাতের আধাঁরে দুই শত বছরের পুরানো কাঁঠাল গাছসহ বিভি...

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস, ছুটি ঘোষণা

জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন এবং পালন সংক্রান্ত...

মানসিক স্বাস্থ্যসেবায় জীবনের অভিজ্ঞতাকে গুরুত্ব দিতে হবে: ঢাবি উপাচার্য

বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষ্যে ঢাকা বিশ্ববি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা