‘বাংলার কিংবদন্তি’ শ্রীলেখা মিত্র (ফাইল ফটো)
বিনোদন

‘বাংলার কিংবদন্তি’ শ্রীলেখা

বিনোদন ডেস্ক : ‘দ্য লেজেন্ড অফ বেঙ্গল’ সম্মান পেলেন কলকাতার টালিগঞ্জের আলোচিত সমালোচিত জনপ্রিয় আবেদনময়ী অভিনেত্রী শ্রীলেখা মিত্র ।

আরও পড়ুন : তর্কবিতর্ক চাই না, বিবাদে জড়াবেন না

শনিবার (১০ ডিসেম্বর) কলকাতার রোটারি সদনে অল ইন্ডিয়া হিউম্যান রাইটসের তরফ থেকে শ্রীলেখাকে এই সম্মান জানানো হয়েছে।

জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এই অ্যাওয়ার্ড পাওয়া নিয়ে একটি পোস্টও করেছেন এ অভিনেত্রী।

আরও পড়ুন : ব্রাজিলের গোলে টপলেস হবেন মডেল!

শ্রীলেখা সেখানে লিখেছেন, আমি নাকি লেজেন্ড অফ বেঙ্গল! নিন্দুকরা শুনছো, শুনছেন?

এই বিষয় নিয়ে জানতে শ্রীলেখার সঙ্গে যোগাযোগ করা হলে, অভিনেত্রী জানান, ‘খবরটা পেয়ে প্রথমটায় খুব অবাক হই। তবে বেশ ভালো লাগছে। যারা আমাকে এই সম্মান দিয়েছেন তাদের সবাইকে ধন্যবাদ জানাই।’

‘অল ইন্ডিয়া হিউম্যান রাইটস’ সংস্থার তরফ থেকে কৃ্ষ্ণা পাল সংবাদ মাধ্যমকে জানান, ‘শ্রীলেখা মিত্র শুধুমাত্র ভালো অভিনেত্রী নন। তিনি বড় মনের মানুষ। সমাজের প্রতি তার দায়বদ্ধতা রয়েছে। অন্যায়ের প্রতিবাদ করেন।

আরও পড়ুন : আমি শো পিস হয়ে থাকতে চাই না

তিনি আরও বলেন, বিশেষ করে তার পশুদের প্রতি প্রেম, তাকে অভিনেত্রীর বাইরে অন্য এক পরিচয় দেয়। সেই কারণেই শ্রীলেখাকে এই সম্মান প্রদান করা হয়েছে।’

প্রসঙ্গত, অন্যায়ের বিরুদ্ধে বরাবরই সরব হন শ্রীলেখা। নানা সময়ে, নানা বিষয়ে সোশ্য়াল মিডিয়ায় প্রতিক্রিয়াও দেন তিনি।

আরও পড়ুন : মেঘা ঠাকুরের আকস্মিক মৃত্যু

কলকাতা চলচ্চিত্র উৎসবে তার পরিচালিত ছবি ‘এবং ছাদ’ না থাকায়, সোশ্যাল মিডিয়ায় ক্ষোভও প্রকাশ করেছেন শ্রীলেখা। সূত্র: সংবাদ প্রতিদিন।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গাজীপুরে অর্ধশতাধিক পোশাক কারখানা বন্ধ, ২০টিতে ছুটি 

শ্রমিক অসন্তোষের জেরে গাজীপুরে অর্ধশতাধিক পোশাক কা...

গোপালগঞ্জে থানা, গ্রামীণ ব্যাংক ও বিএনপি নেতার বাড়িতে অগ্নিসংযোগ

গোপালগঞ্জের মুকসুদপুর থানা ও গ্রামীণ ব্যাংকে আগুন...

টঙ্গীবাড়িতে ২০০ পিস ইয়াবাসহ ১২ মামলার আসামি গ্রেপ্তার

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে ২০০ পিস ইয়াবাসহ মো. শরীফ...

মুন্সীগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, রেস্টুরেন্টকে জরিমানা

মুন্সীগঞ্জ পৌরসভার বাগমামুদালি পাড়া এলাকায় অস্বাস্...

তিন বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে উৎক্ষিপ্ত হবে

তিন বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে উৎ...

প্রথমবার ভারত সফরে যাচ্ছেন নেপালের প্রধানমন্ত্রী

নেপালের নতুন রাজনৈতিক বাস্তবতায় গুরুত্বপূর্ণ এক কূটনৈতিক অধ্যায়ের সূচনা হতে য...

৭১ ও ২৪-এ সশস্ত্র বাহিনীর ভূমিকা ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে : প্রধানমন্ত্রী

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে দেওয়া এক বাণীতে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন,...

ভবিষ্যৎ বিশ্বের নেতৃত্বে তরুণদের প্রস্তুত করতে হবে : শিক্ষামন্ত্রী

বাংলাদেশের বিপুল তরুণ জনগোষ্ঠীকে দক্ষ মানবসম্পদে রূপান্তর করতে শিক্ষার আধুনিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা