আমি শো পিস হয়ে থাকতে চাই না : ঋত্বিকা সেন
বিনোদন

আমি শো পিস হয়ে থাকতে চাই না

বিনোদন ডেস্ক : ২০১২ সালে দুই বাংলার জনপ্রিয় নায়িকা কোয়েল মল্লিক ও সুপারস্টার জিৎ অভিনীত দর্শক প্রিয় সিনেমা ‘১০০% লাভ’ মুক্তি পায়।

আরও পড়ুন : ট্রফি উন্মোচন করবেন দীপিকা

সিনেমাটির গল্পে অনুরাধার চরিত্রে কোয়েল ও প্রেমিক রাহুল চরিত্রে জিৎ অভিনয় করেন। কিন্তু অনুরাধার ছোট বোন সোনিয়া চরিত্রে ঋত্বিকা সেন রাহুলের প্রেমে পড়ে যায়!

মুভিটিতে সেসময় সোনিয়া চরিত্রে ঋত্বিকার অভিনয় দর্শকদের বেশ নজর কেড়েছিল।

মাত্র ১০ বছর বয়সে এ সিনেমার মাধ্যমে রুপালি পর্দায় পা রাখেন এ নায়িকা। ‘১০০% লাভ’ মুক্তি থেকেই বড় পর্দার কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছিলেন ঋত্বিকা।

আরও পড়ুন : অনন্ত জলিলের নামে মামলা

টলিউডের প্রথম সারির সব নায়কের সঙ্গে জুটি বেঁধে পর্দায় হাজির হয়েছেন তিনি।

তবে এ পথচলায় করোনা সংকট খানিকটা বাধা হয়ে দাঁড়ায়। বলা চলে, দেখাই মিলছে না ঋত্বিকার! তাহলে কোথায় হারালেন ২৪ বছর বয়েসী এই নায়িকা।

অবশেষে নায়িকা ঋত্বিকা সেন নিজেই জানালেন হারিয়ে যাননি তিনি!

আরও পড়ুন : হলে ফিরছেন পপি

এ নায়িকা ভারতীয় একটি সংবাদমাধ্যমকে বলেন— ‘আমি চুটিয়ে তামিল-তেলুগু সিনেমায় কাজ করছি।

তিনি আরও বলেন, যারা বলছেন হারিয়ে গিয়েছি, তারাই বলুন আমি যে ধরনের সিনেমায় কাজ করি; তেমন সিনেমা আর হচ্ছে কোথায়?’

‘মূলধারার অভিনেত্রীরাও কি খুব বেশি সিনেমার কাজ পাচ্ছেন? আর আমি সিনেমায় শো পিস হয়ে থাকতে চাই না।

ঋত্বিকা সেন আরও জানান, যে সব অভিনেত্রী আমাকে তাদের প্রতিযোগী মনে করেন, আমার থেকে প্রায় ১১ বছরের বড়, তারাও তো কম কাজ করছেন। ভালো কাজ পেলে অবশ্যই করব।’

আরও পড়ুন : প্রেমে মজেছেন শাকিরা!

প্রসঙ্গত, ২০১৪ সালে রাজ চক্রবর্তী পরিচালিত বরবাদ চলচ্চিত্রে বনি সেনগুপ্তের বিপরীতে অভিনয় করে সকলের নজরে আসেন ও চলচ্চিত্রটি ব্যবসায়ীক ভাবে সফল হয়।

এই সিনেমার মাধ্যমে নায়িকা হিসেবে অভিষেক ঘটে ঋত্বিকার। রীতিমত আলোচনায় চলে আসেন। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে।

তারপর ‘আরশীনগর’, ‘রাজা রাণী রাজী’, ‘জিও পাগলা’, ‘ভিলেন’, ‘বাঘ বন্দি খেলা’, ‘শাহজাহান রিজেন্সি’-এর মতো সিনেমা উপহার দেন তিনি।

২০২০ সালে ‘দাগালতি’ সিনেমার মাধ্যমে তামিল ফিল্ম ইন্ডাস্ট্রিতে ঋত্বিকার অভিষেক ঘটে।

আরও পড়ুন : সাংবাদিক হতে ভিডিও দেখেন ক্যাটরিনা!

প্রসঙ্গত, ১৯৯১ সালের ৫ ডিসেম্বর কলকাতায় জন্মগ্রহণ করেন ঋত্বিকা সেন। কলকাতার একটি কনভেন্ট স্কুলে অষ্টম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেন তিনি। এরপর তিনি ইন্দিরা গান্ধি মেমোরিয়াল স্কুলে ভর্তি হন। বর্তমানে তিনি বেহালার একটি বেসরকারি কলেজে বিবিএ পড়ছেন।

২০১৫ সালে আরশিনগর চলচ্চিত্রে অভিনয় করেন। তিনি "কলকাতা টাইমস" দ্বারা তৈরি "সর্বাধিক কাঙ্ক্ষিত নারী ২০১৫"-এর তালিকায় ছিলেন। অভিনয়ের পাশাপাশি তিনি গানও গেয়ে থাকেন।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

দর্শক টানতে পারছে না পাকিস্তান, পানির দামে সম্প্রচার স্বত্ব

মাঠের পারফরম্যান্স তলানিতে নামলে তার চড়া মূল্য যে বোর্ডের কোষাগারেও পড়ে, তার...

ভারতের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজ দলে আমির

ভারতের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের জন্য দলে...

জাতীয় লিগে শক্ত অবস্থানে চট্টগ্রাম

জাতীয় ক্রিকেট লিগের প্রথম রাউন্ডের ম্যাচটি নিজেদের অনুকূলে রাখতে কোনো কমতি রা...

প্রীতম-শাহতাজের বিচ্ছেদ

সংগীতশিল্পী ও সুরকার প্রীতম হাসান এবং অভিনেত্রী ও মডেল শাহতাজ মনিরা হাশেমের চ...

অস্ট্রেলিয়ায় ডেঙ্গুর টিকার অনুমোদন

বিশ্বজুড়ে মশাবাহিত প্রাণঘাতী রোগ ডেঙ্গুর প্রকোপ দিন দিন বাড়তে থাকার প্রেক্ষা...

নীল শাড়িতে শরতকে বরণ করলেন পরীমনি

শরতের মেঘাচ্ছন্ন আকাশ কিংবা নদীর চরে সাদা কাশবনের দোলা—রূপসী ঋতুকে বরণ...

মেসির শেষ ম্যাচে কেমন হতে পারে আর্জেন্টিনার একাদশ

আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। বুয়েনস আইরেসের মনুমেন্টাল স্টেডিয়ামে বেনিনের...

বাংলাদেশে আরো বেশি বিনিয়োগ বৃদ্ধির জন্য কানাডার প্রতি আহবান রাষ্ট্রপতির

বাংলাদেশে কানাডার বিনিয়োগ আরও বৃদ্ধির জন্য কানাডার প্রতি আহ্বান জানিয়েছেন রাষ...

মাত্র ৩৮ বছরেই ১৫৬ মেয়ের ‘বাবা’ মামুন বিশ্বাস

মাত্র ৩৮ বছর বয়সেই ১৫৬ অসহায় ও দরিদ্র মেয়ের বিয়ের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা