বিনোদন

অনন্ত জলিলের নামে মামলা

সান নিউজ ডেস্ক: বাংলাদেশি অভিনেতা, প্রযোজক ও ব্যবসায়ী অনন্ত জলিলকে তেহরানের একটি আদালত থেকে তলব করেছে । ‘দিন দ্য ডে’ সিনেমা নিয়ে জটিলতায় এবার বাংলাদেশি নায়ক জলিলকে তলব করেছেন তেহরানের একটি আদালত। এমনটাই বলছেন ‘দিন-দ্য ডে’ চলচ্চিত্রের ইরানি পরিচালক মুর্তজা আতশ জমজম।

আরও পড়ুন: ছাত্রলীগের সম্মেলনে প্রধানমন্ত্রী

সোমবার দুপুরে ইনস্টাগ্রাম হ্যান্ডেলে বিষয়টি জানিয়ে জমজম বলছেন, ‘আদালতে জনাব অনন্ত জলিলকে তলবের সময় নির্ধারিত হয়েছে এবং উনি বা উনার আইনজীবীকে ২৫ ডিসেম্বর তেহরানে অবস্থিত ফৌজদারি আদালতের প্রসিকিউটর অফিসের নবম শাখায় উপস্থিত হতে হবে।’

আদালতে তলবের একটি কাগজও প্রকাশ করেছেন তিনি। যাতে ফারসি ভাষায় তেহরানের বিচার বিভাগীয় তদন্ত আদালতের সিলমোহর রয়েছে। যেখানে অনন্ত জলিল, পিতা আব্দুল গোফুর, মুনসুন ফিল্মস, কাকরাইল ঢাকার ঠিকানা রয়েছে।

চিঠিতে অনন্ত জলিলের নামে স্বত্বাধিকার চুরির অভিযোগ লেখা রয়েছে। অভিযোগকারী মুর্তজা আতশ জমজম লেখা রয়েছে। এ ছাড়াও পার্সিয়ান ১৪০১ সালের ১০ মাসের ৪ তারিখে অনন্ত জলিলকে উপস্থিত থাকতে বলা হয়েছে। সোশ্যাল হ্যান্ডেলে মুর্তজা আতশ জমজমের প্রকাশিত বিজ্ঞপ্তি ভাষান্তর করে দেখা হলেও সেটির সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।

আরও পড়ুন: ইউক্রেনে রাশিয়ার হামলা, নিহত ২

মুর্তজা আতশ জমজম বলেন, ‘আইন অনুযায়ী, ইরানে যেসব বিদেশির নাগরিকত্ব নেই তাদের জন্য তাদের দেশের একটি স্বনামধন্য সংবাদপত্রে আদালতের কার্যক্রমের খবর প্রকাশ হয় এবং এটি একটি সরকারি বিজ্ঞপ্তি হিসেবে প্রকাশ করা হয়। অবশ্যই, জনাব জলিল অফিশিয়াল আদালতের সময়ের এক মাস পরে আমার অভিযোগের জবাবে আদালতে উপস্থিত হয়ে উনার বক্তব্য এবং প্রয়োজনীয় নথিপত্র উপস্থাপন করতে পারেন।’

এ বিষয়ে সোমবার সন্ধ্যায় গণমাধ্যমকে অনন্ত জলিল বলেন, ‘সে যদি মামলা করে থাকে তাহলে করতে পারে। আমি ভিনদেশি, আমাকে তো আর নিয়ে যেতে পারবে না। আর সে মামলা করেছে তো কী হয়েছে, আমিও মামলা করেছি। আমি ভদ্র বলেই মামলা করা নিয়ে উচ্চবাচ্য করিনি। জমজম তেহরানে মামলা করেছে, আমি ঢাকায় মামলা করব। আমি সত্যের পথে আছি।’

আরও পড়ুন: কুমিল্লায় ট্রেনের ধাক্কায় নিহত ৩

এর আগে চুক্তি ভঙ্গের অভিযোগে অনন্ত জলিলের বিরুদ্ধে মামলা করবেন বলে জানান ইরানি পরিচালক মুর্তজা আতশ জমজম। ‘দিন: দ্য ডে’ সিনেমাটি করতে গিয়েই দুজনের মধ্যে সম্পর্ক। পরবর্তীতে সে সম্পর্ক আর মধুর থাকেনি। গড়িয়েছে আদালত পর্যন্ত।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাজধানীর ২০৪ হটস্পটে ১,৩৮৭ ছিনতাইকারী, সন্ধ্যার পরই বাড়ছে আতঙ্ক

রাজধানী ঢাকায় ছিনতাইয়ের ঘটনা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ঢাকা মহানগর পুল...

পিরোজপুরে ৪৮০ কিমি সড়ক প্রকল্পে কাজ ছাড়াই ৯১ কোটি টাকা! 

পিরোজপুরের গ্রামীণ যোগাযোগব্যবস্থা উন্নয়নের জন্য নেওয়া ৬০০ কোটি টাকার একটি বড়...

মেসির বাবার মৃত্যুতে রোনালদোর সমবেদনা

বাবা হোর্হে মেসির মৃত্যুতে গভীর শোকে আছেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। কঠিন...

অস্ট্রেলিয়ার বিপক্ষে ২১৯ লিডে বাংলাদেশের দাপট

অস্ট্রেলিয়ার মাটিতে দুর্দান্ত ব্যাটিংয়ে দাপট দেখাচ্ছে বাংলাদেশ। তৃতীয় দিনের প...

হরমুজ প্রণালিকে মার্কিন ভূখণ্ড ঘোষণার হুমকি ট্রাম্পের

ইরানকে যুদ্ধে পরাজিত করার পর আন্তর্জাতিক বাণিজ্য জলপথ হরমুজ প্রণালিকে মার্কিন...

২৫ দিনের গ্যাস সংকটে মিলছে স্বস্তি

টানা ২৫ দিনের তীব্র গ্যাস সংকটের পর দেশে সরবরাহ পরিস্থিতিতে কিছুটা উন্নতি দেখ...

সশস্ত্র নকশাল দমন হলেও ‘মানসিক নকশাল’ এখনো আছে: মোদি

ভারতে সশস্ত্র নকশাল ও মাওবাদী সহিংসতা অনেকটাই নির্মূল করা সম্ভব হয়েছে বলে দাব...

 কম ঘুমে বাড়তে পারে হৃদরোগের ঝুঁকি

বেশি কাজ করার জন্য নিয়মিত ঘুম কমিয়ে দেওয়া অনেকের কাছে স্বাভাবিক মনে হতে পারে।...

কিছু ছেড়ে দেওয়াটাই ভালোবাসার শক্তিশালী প্রকাশ : প্রভা

অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের অনুভূতি ও জীবনের না...

বঙ্গবন্ধুর ৫১তম মৃত্যুবার্ষিকী আজ

আজ ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫১তম মৃত্যুবার্ষিকী। ১৯৭৫ সালের এই...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা