ছবি: সংগৃহীত
বিনোদন

নতুন প্রজেক্ট নিয়ে উত্তেজিত অক্ষয়

সান নিউজ ডেস্ক: বলিউডের জনপ্রিয় নায়ক অক্ষয় কুমার ফের সামাজিক ইস্যু নিয়ে বড় পর্দায় আসছেন।

আরও পড়ুন: সমাবেশ নিয়ে মানুষ আতঙ্কে আছে

তিনি একের পর এক সামাজিক ইস্যুতে কাজ করেছেন। ‘টয়লেট’ কিংবা ‘প্যাডম্যান’— অক্ষয় কুমার মানে একসময় হিটের সংখ্যাই ছিল বেশি। গত বছর থেকে ভাগ্যলক্ষ্মী সঙ্গ দিচ্ছে না অভিনেতার। তাই এবার, নতুন কিছু করার উদ্দেশ্যেই পা বাড়িয়েছেন।

অক্ষয় সম্প্রতি সৌদি আরবে রেড সি চলচ্চিত্র উৎসবে নিজের নতুন ছবি নিয়ে মুখ খুলেছেন । এবার যৌনশিক্ষার ওপর নির্মিত হবে একটি ছবি, এবং তাতে অভিনয় করছেন অক্ষয় কুমার।

আরও পড়ুন:রোহিঙ্গা ইস্যুকে

‘বিস্মৃত সংকট’ হতে দেবে না যুক্তরাষ্ট্র

অভিনেতা আরও বললেন, ‘আমি সামাজিক বিষয়ের ওপর কাজ করতে ভালোবাসি। এবং চাই আমার দেশের মানুষ যেন প্রভাবিত হয়। সেই কারণেই এ ধরনের ছবি বেছে নিই। অবশ্যই সেটি বাণিজ্যিকভাবে বানানো হয়। নাচ-গান থাকে, ড্রামা থাকে। মানুষের যেন সুবিধা হয় বুঝতে সেই চেষ্টা করি।’

এর আগেও নানান সামাজিক ইস্যুতে কাজ করে আলোড়ন ফেলেছিলেন অক্ষয়। এমনকি শুধু ছবি নয় এ ধরনের বিজ্ঞাপন করতেও তিনি বেশ পছন্দ করেন, এবং সাবলীলভাবে ফুটিয়ে তোলেন। গোটা একটা বছর শুধুই কমার্শিয়াল এবং ঐতিহাসিক প্রেক্ষাপটে ছবি করার পর আবারও ভিন্ন স্বাদের ছবি বেছে নিয়েছেন তিনি। তারমধ্যে রয়েছে ওয়েব সিরিজও। এই প্লাটফর্মে ডেবিউ করতে চলেছেন অক্ষয়।

আরও পড়ুন: ঢাকাশহর বিভিন্ন স্থানে ভূমিকম্প

প্রসঙ্গত, ‘সেলফি’ সিনেমার শুটিং শেষ করেছেন অক্ষয়। ‘হেরা ফেরি ৩’ থেকে সরেছেন অভিনেতা, সেই প্রসঙ্গেও নিজেই জানিয়েছেন। তবে বাস্তব গল্পের সঙ্গে যে নিজেকে দারুণ মানাতে পারেন সেই কথা বলাই বাহুল্য।

সান নিউজ/এফই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা