জাতিসংঘ
জাতীয়
রোহিঙ্গা ইস্যুকে

‘বিস্মৃত সংকট’ হতে দেবে না যুক্তরাষ্ট্র

সান নিউজ ডেস্ক: বাংলাদেশে মার্কিন যুক্তরাষ্ট্রের সফররত জনসংখ্যা, শরণার্থী ও অভিবাসন ব্যুরোর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জুলিয়েটা ভালস নোয়েস বলেছেন, তার দেশ জাতিসংঘের সংস্থাগুলোকে সঙ্গে নিয়ে রোহিঙ্গা ইস্যুকে ‘বিস্মৃত সংকট’ হতে দেবে না।

আরও পড়ুন: বিশ্বে কমেছে শনাক্ত ও মৃত্যু

রোববার (৪ ডিসেম্বর) ইউএনএইচসিআর, আইওএম, ইউনিসেফ, ইউএনএফপিএ, এএফপি এবং ডব্লিউএইচওসহ জাতিসংঘের বিভিন্ন সংস্থার কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন।

পরে তিনি টুইট করে জানান, ‘আমরা এটিকে বিস্মৃত সংকটে পরিণত হতে দেব না।’

আরও পড়ুন: ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু

নোয়েস জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের অবস্থার উন্নতি এবং তাদের অধিকারের অগ্রগতির জন্য অক্লান্ত পরিশ্রম করে এমন সব মার্কিন অংশীদারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

মার্কিন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জুলিয়েটা ভালস নোয়েস কক্সবাজার ও ভাসানচরে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনের জন্য ৫ দিনের সরকারি সফরে গত শনিবার (৩ ডিসেম্বর) বাংলাদেশে এসেছেন।

আরও পড়ুন: নৈতিকতা পুলিশ বিলুপ্ত ঘোষণা

শুক্রবার মার্কিন স্টেট ডিপার্টমেন্টের ইস্যুকৃত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মার্কিন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি বার্মায় ক্রমবর্ধমান মানবিক সংকট থেকে পালিয়ে আসা রোহিঙ্গা এবং অন্যান্য শরণার্থীদের আশ্রয় দেওয়ার ক্ষেত্রে উদারতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করতে বাংলাদেশের সরকারি কর্মকর্তাদের সঙ্গে দেখা করবেন।

আগামী ৭ ডিসেম্বর মার্কিন সহকারী সেক্রেটারি থাইল্যান্ডের উদ্দেশে বাংলাদেশ ত্যাগ করবেন।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্রাহকদের বেশি সুদ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

দিল্লিতে বাংলাদেশসহ ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক

ভারতের রাজধানী দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার বিভিন্ন দেশে নিযুক্ত মার্কিন রাষ...

সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার ঝড়

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিটের...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, হাসপাতালে ১,৯৪৮

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা