ছবি: সংগৃহীত
বিনোদন

কেঁদে ফেললেন মালাইকা

সান নিউজ ডেস্ক : বলিউডের জনপ্রিয় অভিনেত্রী মালাইকা অরোরা সম্প্রতি ‘মুভিং উইথ মালাইকা’র একটি নতুন ভিডিও পোস্ট করেছেন। ভিডিওতে অভিনেত্রী কারিনা কাপুর খান এবং পরিচালক ফারাহ খানকে দেখা যায়।

আরও পড়ুন : সর্বাধুনিক অস্ত্র কিনছে সরকার

আরবাজের সঙ্গে মালাইকার বিবাহবিচ্ছেদ হয়েছে বছর পাঁচেক। কিন্তু নতুন শো-এর প্রথম ঝলকে কথা বলতে বলতে কেঁদে ফেললেন অভিনেত্রী।

কারিনাকে ওই ভিডিওতে বলতেন, আমার মনে হয় ও ভীষণই বুদ্ধিমতী, হট এবং সুন্দরী। এবার দেখা যাক ও সেটি বজায় রাখতে পারে কিনা।

সেখানে মালাইকা দর্শকদের উদ্দেশ্যে বলেন, আমিও জীবনে এগিয়ে গেছি, আমার সাবেকও জীবনেও এগিয়ে যাচ্ছে। আপনারা সবাই কবে এগোবেন?

আরও পড়ুন :সড়কে ঝরল ৪৬৩ প্রাণ

ফারাহর সঙ্গে কথা বলার সময় কাঁদতে কাঁদতে তিনি বলেন, আমি জীবনে এতদিন যা যা সিদ্ধান্ত নিয়েছি সবকটাই ঠিক। আমি খুশি, ভালো আছি। ফারাহ জবাবে তাকে বলেন, তুমি যখন কাঁদো তোমায় আরও সুন্দরী লাগে।

মুভিং উইথ মালাইকা শোতে মালাইকার জীবনকে তুলে ধরা হবে বলে জানা গেছে। তার বন্ধু থেকে পরিবারের মানুষরা অতিথি হিসেবে এই শোতে উপস্থিত থাকবেন।

আরও পড়ুন : ৭ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর ফাঁসি

এই শোর বিষয়ে কথা বলতে গিয়ে অভিনেত্রী বলেন, বহু সময় ধরে গোটা বিশ্ব আমায় সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখেছে। কিন্তু এবার সেটিকে একটু বদলে দেওয়া প্রয়োজন। আমি শো’র মাধ্যমে আমার এবং ভক্তদের মাঝে যে দেয়াল আছে, সেটিকে ভেঙে ফেলব। এটি একটি মজার সফর হবে।

আমার দৈনন্দিন জীবনের সাক্ষী থাকবেন তারা। সঙ্গে থাকবে আমার কিছু ঘনিষ্ঠ বন্ধু ও পরিবারের মানুষ। আমি দারুণ উচ্ছ্বসিত ডিজনি প্লাস হটস্টারের সঙ্গে এই শো শুরু করার জন্য।

সান নিউজ/এফই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, হাসপাতালে ১,৯৪৮

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতু...

প্রবাসীদের পারফরম্যান্স ও ডুলির ট্যাকটিক্যাল বাজি

একচিলতে রোদ্দুর দেখে যেমন ঋতু বদলের হিসাব মেলানো যায় না, তেমনি আন্তর্জাতিক ফু...

এপিএলে অনিশ্চিত পাকিস্তানি ক্রিকেটাররা

রাজনৈতিক উত্তেজনার আঁচ এবার সরাসরি গিয়ে পড়ল ক্রিকেটের পিচে। আফগানিস্তান প্রিম...

এমপি নজরুলের জামিনে আপত্তি নেই: আদালতকে আত্মহত্যাকারী মরিয়মের পরিবার

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের বি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা