ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

৭ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর ফাঁসি

সান নিউজ ডেস্ক : মিয়ানমারের সামরিক জান্তা সরকার দেশটিতে আরও অন্তত সাত জনকে ফাঁসির আদেশ দিয়েছে। চলতি সপ্তাহে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ওই সাত জনই বিশ্ববিদ্যালয়ের ছাত্র।

আরও পড়ুন : দুপুরে বিএনপির জরুরি সংবাদ সম্মেলন

জাতিসংঘ জানিয়েছে, গত সপ্তাহেও সাতজন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে মৃত্যুদণ্ড দিয়েছে মিয়ানমার। সংস্থাটির পক্ষ থেকে বলা হচ্ছে, বিরোধী দলকে দমন করতে মৃত্যুদণ্ডকে কৌশল হিসাবে ব্যবহার করছে জান্তা সরকার, যা নিষ্ঠুরতা ছাড়া কিছুই নয়।

এপ্রিলের চলতি বছরে ইয়াঙ্গুনভিত্তিক বিশ্ববিদ্যালয়ের ওই শিক্ষার্থীদের গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে একটি ব্যাংকের ঘটনায় গোলাগুলিতে জড়িত থাকার অভিযোগ আনা হয়।

আরও পড়ুন : মালয়েশিয়ায় ২ বাংলাদেশি গ্রেফতার

ড্যাগন ইউনিভার্সিটি স্টুডেন্টস ইউনিয়নের বরাতে স্থানীয় গণমাধ্যম ইরাবতি ওই সাতজনের নামও প্রকাশ করেছে-কো খাস্তা জিন উইন, কো থুরা মং মং, কো জাও লিন নায়িং, কো থিহা হতেত জাও, কো হেইন হাট, কো থেত পাইং ওও এবং কো খান্ত লিন মং মং।

প্রতিশোধ নিতে ছাত্রদের ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করেছে সামরিক বাহিনী । জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক এক বিবৃতিতে বলেন, বুধবার গোপনে সাতজন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে সামরিক আদালতে ফাঁসি দিয়েছে।

আরও পড়ুন : যুবদল সভাপতি টুকু গ্রেফতার

বর্তমানে মিয়ানমারে যা হচ্ছে, এই সংকট সামরিক সরকার সৃষ্টি করেছে। বিরোধী মত দমন করার জন্য রাজনৈতিক হাতিয়ার হিসাবে মৃত্যুদণ্ড চাপিয়ে দেওয়া হচ্ছে।

তুর্ক বলেন, সামরিক বাহিনী আসিয়ান দেশগুলোর মতামতকে অগ্রাহ্য করে সহিংসতা চালিয়ে যাচ্ছে।এমনকি আন্তর্জাতিক কোনো আইন তারা মানছে না। জাতিসংঘের মতে, জান্তা সরকার এ পর্যন্ত ১৩৯ জনের মৃত্যুদণ্ড দিয়েছে।

প্রসঙ্গত, জান্তার মুখপাত্র এএফপির কাছে এ ব্যাপারে মন্তব্য করতে রাজি হয়নি। স্থানীয় পর্যবেক্ষক গোষ্ঠীর মতে, সামরিক জান্তার অভিযানে এ পর্যন্ত ২ হাজার ২৮০ জন বেসামরিক লোক নিহত হয়েছেন এবং ১১ হাজার ব্যক্তিকে আটক করা হয়েছে।

সান নিউজ/এফই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ষষ্ঠী দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব, ঢাকেশ্বরী মন্দিরে বিশ্বশান্তির প্রার্থনায় মুখরিত প্রাঙ্গণ

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আজ শুক্রবার...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ঢাবি পপুলেশন সায়েন্সেস বিভাগের পুনর্মিলনী অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয় পপুলেশন সায়েন্সেস বিভাগ অ্যালাম...

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

ঢাবিতে ১৬০ দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীকে সাদা ছড়ি ও আর্থিক সহায়তা প্রদান

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ও...

আন্তঃবিশ্ববিদ্যালয় দাবায় ঢাবি অপরাজিত চ্যাম্পিয়ন

আন্তঃবিশ্ববিদ্যালয় দাবা প্রতিযোগিতায় ঢাকা বিশ্ববিদ...

লিটন ও মিরাজের অনুপস্থিতিতে জিম্বাবুয়ের বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

আবুধাবিতে অনুষ্ঠিতব্য ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচেই মাঠে নামার আগেই বড়...

যুক্তরাষ্ট্রকে ভারতে হস্তক্ষেপের আহবান মার্কিন আইনপ্রণেতার

ভারতের রাজধানী নয়াদিল্লিসহ দেশটির বিভিন্ন অঞ্চলে শিক্ষার্থীদের চলমান ‘ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা