যুক্তরাষ্ট্র
আন্তর্জাতিক

রাশিয়ার পাসপোর্ট পেলেন স্নোডেন

আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন যুক্তরাষ্ট্রের গোপন তথ্য ফাঁসকারি দেশটির সাবেক গোয়েন্দা কন্ট্রাকটার এডওয়ার্ড স্নোডেন রাশিয়ার প্রতি আনুগত্যের শপথ নিয়েছেন এবং তিনি রাশিয়ার পাসপোর্ট পেয়েছেন।

আরও পড়ুন: শনাক্তে শীর্ষে জাপান

রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাস শুক্রবার এ তথ্য জানিয়েছে।

যুক্তরাষ্ট্রের ন্যাশনাল সিকিউরিটি এজেন্সির (এনএসএ) গোপন নজরদারির বিষয়টি প্রকাশ করে দিয়েছিলেন স্নোডেন।

আরও পড়ুন: ঢাকায় আসছেন মার্কিন মন্ত্রী

স্নোডেনের আইনজীবী আনাতোলি কুচেরেনা রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাসকে বলেছেন, তিনি একটি পাসপোর্ট পেয়েছেন এবং শপথ নিয়েছেন।

৩৯ বছর বয়সি স্নোডেনের কাছে এই খবরের ব্যপারে মন্তব্য চাওয়া হলে তিনি কোন এর উত্তর দেননি।

আরও পড়ুন: ময়মনসিংহে আওয়ামী লীগের সম্মেলন

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সেপ্টেম্বরে স্নোডেনকে রাশিয়ার নাগরিকত্ব প্রদান করেন।

প্রসঙ্গত, ২০১৩ সালে মার্কিন গোপন নজরদারির বিভিন্ন তথ্য ফাঁস করে দুনিয়াজুড়ে আলোড়ন তুলেছিলেন স্নোডেন। যুক্তরাষ্ট্রের ইতিহাসের সবচেয়ে ভয়াবহ এই ফাঁসের ঘটনায় সামনে আসে নিজ দেশের নাগরিকদের ওপর ওয়াশিংটনের গোয়েন্দা নজরদারির ভয়াবহতা। তথ্যফাঁসের পর থেকেই স্নোডেন পালিয়ে বেড়াচ্ছিলেন নিজ দেশ থেকে। যুক্তরাষ্ট্র তার বিরুদ্ধে যেসব অভিযোগ এনেছে, তাতে মার্কিন আইন অনুযায়ী তার অন্তত ৩০ বছরের কারাদণ্ড হতে পারে।

আরও পড়ুন: পাহাড় থেকে বৃদ্ধের লাশ উদ্ধার

যুক্তরাষ্ট্রের ‘মোস্ট ওয়ান্টেড’ ব্যক্তির তালিকাতেও স্নোডেনের নাম রয়েছে। ২০১৩ সাল থেকে রাশিয়ায় রাজনৈতিক আশ্রয়ে রয়েছেন তিনি। ২০২০ সালের অক্টোবর মাসে তাকে দেশটিতে স্থায়ীভাবে বসবাসের অনুমতি দেয় পুতিন প্রশাসন। এর ধারাবাহিকতায় গত সেপ্টেম্বরে তাকে নাগরিকত্ব দেওয়ার ঘোষণা দেয় ক্রেমলিন।

২০১৭ সালে পুতিন বলেছিলেন, যুক্তরাষ্ট্রের গোপন নীতি ফাঁস করা ছিল স্নোডেনের ভুল। তবে তিনি বিশ্বাসঘাতক নন।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুর্গাপূজায় চা শ্রমিকদের পূর্ণ উৎসব বোনাস না দেওয়ার অভিযোগ

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চা-শ্রমিকদের পূর্...

তেল সংকটে বাড়ছে বিশ্ব অর্থনীতির ঝুঁকি, সতর্ক করল আইএমএফ

জরুরি তেলের মজুত কমে আসা, সরকারি ঋণের বোঝা বৃদ্ধি...

রাজউকের সাবেক চেয়ারম্যানসহ ৮ জনকে ১৪ বছর করে কারাদণ্ড

রাজধানীর পূর্বাচল আবাসিক প্রকল্পে প্লট বরাদ্দে দুর...

পাকিস্তানে ৩৮.৩ শতাংশ মানুষই দারিদ্র্যের যাঁতাকলে পিষ্ট, বাংলাদেশে ১৪.৯ শতাংশ

বিশ্বজুড়ে মানুষের জীবনযাত্রার মান এবং বঞ্চনার সার্বিক চিত্র নিয়ে সম্প্রতি এক...

প্রবৃদ্ধির গতি মন্থর ও মূল্যস্ফীতির ধাক্কায় নতুন করে চাপে দেশের অর্থনীতি

বিশ্বব্যাংক এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) চলমান যৌথ বার্ষিক সভা উপল...

দেড় কোটি টাকার বাজেটে দুর্গাপূজার প্রস্তুতি তুঙ্গে

রাজধানীর ঐতিহাসিক ঢাকেশ্বরী জাতীয় মন্দির মেলাঙ্গনে শুরু হয়েছে সনাতন ধর্মাবল...

বাবুগঞ্জে দুর্গাপূজার প্রস্তুতি সম্পন্ন, উৎসবের অপেক্ষা

আর মাত্র দুদিন পরই শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের...

চায়ের দোকানী আসমা হত্যা রহস্য উন্মোচন, গ্রেফতার ২

একটি নাকফুল এবং একই থান কাপড় থেকে তৈরি দুই প্যান্ট...

১০ হাজার টন চিনি ক্রয়ের অনুমোদন দিল সরকার

দেশের বাজার চাহিদা মেটাতে আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ১০ হাজার মেট্...

সাজেকে নিরাপত্তা নিশ্চিত করা ও ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবী

সাজেকে পর্যটকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত এবং ভ্র...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা