প্রবাস

মালয়েশিয়ায় ২ বাংলাদেশি গ্রেফতার

সান নিউজ ডেস্ক: মালয়েশিয়ার কুয়ালালামপুরের অদূরের শাহ আলম জেলায় বুধ ও বৃহস্পতিবার পৃথক অভিযানে জাল ভিসা তৈরি এবং বিক্রি চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।

আরও পড়ুন: দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে

শাহ আলম জেলা পুলিশের প্রধান মোহাম্মদ ইকবাল ইব্রাহিম জানিয়েছেন, শাহ আলম জেলা পুলিশ সদর দপ্তরের বাণিজ্যিক অপরাধ তদন্ত বিভাগ (আইপিডি) এবং শ্রী মুদা থানার সদস্যদের একটি দল অভিযান চালিয়েছে।

বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কাম্পুং বারু হিকমের একটি বাড়িতে অভিযান চালিয়ে ২০ ও ৩০ বছর বয়সী দুই বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়। তদন্তের স্বার্থে পুলিশ তাদের পুরো পরিচয় প্রকাশ করেনি।

একটি বিবৃতি বলা হয়, অভিযান চালানোর সময় প্রতারণার কাজে ব্যবহৃত একটি ল্যাপটপ, একটি প্রিন্টার, তিনটি পাসপোর্ট, ১০টি অস্থায়ী কাজের ভিজিট পাস এবং ওয়ার্ক পারমিট দেওয়ার উদ্দেশ্যে ব্যবহৃত চারটি মোবাইল ফোন বাজেয়াপ্ত করা হয়। ওই দুই বাংলাদেশির কাছ থেকে ২০০ মালয়েশিয়ান রিঙ্গিত পাওয়া গেছে।

আরও পড়ুন: রাশিয়ার পাসপোর্ট পেলেন স্নোডেন

গ্রেফতারকৃত দুজনই শাহ আলম এলাকায় গ্লেনমারিতে পরিচ্ছন্নতাকর্মী হিসেবে কাজ করতেন। প্রথম অভিযানে একজনকে গ্রেফতারের পর তার দেওয়া তথ্য অনুযায়ী পুলিশ পরে আরেক বাংলাদেশিকে গ্রেফতার করা হয়।

শাহ আলম জেলা পুলিশের প্রধান জানান, গ্রেফতারকৃতরা গত অক্টোবর থেকে এ অপকর্ম করছেন। তারা তিন বছর ধরে মালয়েশিয়ায় আছেন।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আজকের শিশুরাই আগামী দিনের দেশ গড়ার সৈনিক: জুবাইদা রহমান

আজকের শিশুরাই আগামী দিনের দেশ গড়ার মহান সৈনিক বলে মন্তব্য করেছেন জিয়াউর রহমান...

শহীদ সেনাসদস্যদের পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে ট্যাংক ফায়ারিংয়ের সময় গোলা বিস্ফোর...

সাইবার নিরাপত্তায় পুলিশকে উচ্চতর প্রশিক্ষণ

সাইবার অপরাধ মোকাবিলায় বাংলাদেশ পুলিশের সক্ষমতা বাড়াতে একটি পূর্ণাঙ্গ ও প্র...

ইন্দোনেশিয়ার সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ক জোরদারের সিদ্ধান্ত পাকিস্তানের

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ইন্দোনেশিয়ার সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ক আরও জোরদার করার...

গ্রিসে নৌকাডুবি: ১ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু, নিখোঁজ ২৫

গ্রিসের দক্ষিণাঞ্চলীয় দ্বীপ গাভদোসের কাছে নৌকাডুবির ঘটনায় এক অভিবাসনপ্রত্যাশী...

চিকিৎসার জন্য মালয়েশিয়া যাচ্ছেন মির্জা আব্বাস

নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য আবারও মালয়েশিয়া যাচ্ছেন বিএনপির স্থায়ী কমিটির...

জনগণের স্বার্থে পুলিশ-গণমাধ্যম বন্ধু : ডিএমপি কমিশনার

পুলিশ ও গণমাধ্যম জনগণের স্বার্থে পরস্পরের বন্ধু এবং উভয়ের দায়িত্ব একে অপরের প...

শাকিবের দুই স্ত্রীকে নিয়ে যা বললেন নূতন

ঢাকাই সিনেমার জ্যেষ্ঠ অভিনেত্রী নূতন সম্প্রতি এক সাক্ষাৎকারে ঢালিউড সুপারস্টা...

একনেকে ১ লাখ ৬৮,৭৮০ কোটি টাকার ১২ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি...

অর্পিতার ভুল শুধরে দিলেন সালমান

খান পরিবারে ধুমধাম করে পালিত হয়েছে ‘গণপতি বিসর্জন’। স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা