বিস্ফোরণ
আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গে বিস্ফোরণে নিহত ৩

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের পশ্চিমবঙ্গের কাঁথিতেে একটি বাড়িতে ভয়াবহ বিস্ফোরণে তৃণমূল নেতাসহ ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর জখম হয়েছেন আরো দুজন। খবর আনন্দবাজার পত্রিকার।

আরও পড়ুন: শনাক্তে শীর্ষে জাপান

শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে কাঁথির ভগবানপুর-২ ব্লকের ভূপতিনগর থানার অর্জুননগর গ্রাম পঞ্চায়েতের নাড়য়াবিলা গ্রামে ওই বিস্ফোরণটি ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, বিস্ফোরণের ফলে তৃণমূল নেতা মান্নাসহ তিনজন প্রাণ হারান। গুরুতর আহত হয়েছেন আরও দু’জন। ইতিমধ্যেই ঘটনাস্থলে মোতায়েন রয়েছে ভূপতিনগর থানার পুলিশ।

আরও পড়ুন: ঢাকায় আসছেন মার্কিন মন্ত্রী

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, এই ঘটনায় নিহত রাজকুমার এবং দেবকুমার সম্পর্কে দুই ভাই। আহতদের উদ্ধার করে পশ্চিম মেদিনীপুরে একটি হাসপাতালে পাঠানো হয়েছে।

বিজেপির অভিযোগ, রাজকুমার নিজের বাড়িতে বোম তৈরির কাজ করছিলেন। তখনই অসাবধানতার কারণে বোমা ফেটে এই বিস্ফোরণ হয়। বিস্ফোরণের মাত্রা এতটাই বেশি ছিল যে, বাড়ি পর্যন্ত উড়ে যায়। নিহত এবং আহতরা তৃণমূল আশ্রিত সন্ত্রাসী বলেও স্থানীয় বিজেপি নেতৃত্বের অভিযোগ।

আরও পড়ুন: ময়মনসিংহে আওয়ামী লীগের সম্মেলন

অন্য দিকে, ভগবানপুরের সাবেক তৃণমূল বিধায়ক অর্ধেন্দু মাইতি বলেন, আমরা এখনও এই বিষয়ে কিছু জানি না। খোঁজ খবর নিচ্ছি। কিছু জানতে পারলে জানাবো।

প্রসঙ্গত, শনিবার কাঁথিতে জনসভা করতে যাচ্ছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ও এমপি অভিষেক। আর তা নিয়ে এমনিতেই রাজনৈতিক উত্তেজনা চলছে।

আরও পড়ুন: পাহাড় থেকে বৃদ্ধের লাশ উদ্ধার

অভিষেক যেখানে সভা করছেন, সেখান থেকে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কাঁথির বাড়ি খুব কাছে। তাই সভার আগে পুরো এলাকা পুলিশি নিরাপত্তার চাঁদরে ঘিরে ফেলা হয়েছে। ঘিরে ফেলা হয়েছে শুভেন্দুর বাড়ি শান্তিকুঞ্জও।

অভিষেকের সভা নিয়ে শেষ মুহূর্তের প্রস্তুতি তুঙ্গে। তার ঠিক আগে ঘটল এই বিস্ফোরণের ঘটনা। যাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

অপরাধীর পরিচয়ই মুখ্য, দল নয়: আইজিপি

মাদক কারবারি, সন্ত্রাসী ও চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার নির...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা